Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
মানুষের হাসিতেই তোফায়েলের তৃপ্তি
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় পাখি সব করে রব

পুতুলকাণ্ড

মাসুম মাহমুদ
agamir somoy
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০২:২৮
শেয়ার করুন:
পুতুলকাণ্ড

অলংকরণ করেছেন রজত

জন্মদিনে বন্ধুকে পুতুল উপহার দিতে গিয়ে দারুণ এক ঘটনা ঘটাল শিশুটি। সেই গল্প লিখেছেন মাসুম মাহমুদ

রাধিকা ওর জন্মদিনে একটা পুতুল উপহার দিতে বলেছিল। কাকে? ওর প্রিয় বন্ধু তুবাকে। রাধিকা যখন কথাটা বলেছিল, তখন ওর চোখে ছিল এক আকাশ স্বপ্ন। থাকবেই বা না কেন! সচ্ছল পরিবারের শিশুদের মতো রাধিকার জীবনটা অত সহজ নয় যে। জীবনে কোনোদিন একটা পুতুল ছুঁয়ে দেখার সুযোগ হয়নি ওর। তাই বলে শখ হবে না? আলবত হবে। মনের কোণে কত দিনের জমা শখ— নিজের একটা পুতুল থাকবে। সেই পুতুলের সঙ্গে রাধিকা মনের সুখে খেলবে, সুখ-দুঃখের গল্প করবে আর রাত হলে পুতুলটি বুকে জড়িয়ে ঘুমাবে। প্রিয় বন্ধুর এই আকুল চাওয়ার কথা শোনার পর থেকেই তুবার ইচ্ছা বন্ধুকে ওর জন্মদিনে সেরকমই একটা পুতুল উপহার দেবে।

এরপর দেখতে দেখতে একটা মাস কেটে গেল। এই এক মাসে তুবাকে আর পায় কে! রাধিকার জন্য সেরা পুতুলটি খুঁজতে গিয়ে ওর কাছে কত যে পুতুল জমল। তুবার মা ওকে এনে দিলেন একটি সুন্দর টেপা পুতুল। দিয়ে বললেন, ‘কুমারদের হাতে মাটি টিপে টিপে তৈরি এই পুতুল বাংলার সবচেয়ে প্রাচীন লোকশিল্প। এর বাণী হলো— সহজ-সরল জীবনের সৌন্দর্যই সবচেয়ে খাঁটি।’

মায়ের এনে দেওয়া পুতুলটা তুবার পছন্দ হলো বটে; কিন্তু সঙ্গে ছোট্ট তুবার এও মনে হলো, রাধিকাকে এই পুতুল আনন্দ দিলেও ঠিক চমকে দেওয়ার মতো কিছু নয়।

এর কদিন পর তুবার বাবা অফিস থেকে ফেরার সময় মেলা থেকে এনে দিলেন একটি গালা পুতুল। শঙ্খ আর লাক্ষা দিয়ে তৈরি উজ্জ্বল রঙের এই পুতুল দেখিয়ে বাবা বললেন, ‘কঠিন পরিস্থিতি পার হয়েও নিজের ভেতরের উজ্জ্বলতা বজায় রাখা হচ্ছে এই পুতুলের বাণী।’

বাবার কথা শুনে তুবা ভাবল, বাণীটি সুন্দর; কিন্তু রাধিকা তো পুতুলের সঙ্গে গল্প করতে চায়। এই শক্ত পুতুল কি ওর মনের বন্ধু হতে পারবে?

খবর পেয়ে তুবার নানাভাই এলেন ওদের বাড়ি। সঙ্গে নিয়ে এলেন একটা বউ পুতুল। গ্রামীণ মেলায় পাওয়া ঘোমটা পরা এই মাটির পুতুল তুবার হাতে দিয়ে বললেন, ‘শোনো নানাভাই, এই পুতুলের বাণী হলো সংস্কৃতি ও পারিবারিক বন্ধনের ধারাবাহিকতা রক্ষা করা। পুতুলটি পেলে তোমার বন্ধু, আমাদেরও বন্ধু রাধিকা নিশ্চয় অনেক খুশি হবে।’

উহু! নানাভাইয়ের এনে দেওয়া পুতুলও তুবার মনের মতো হলো না। ওর চাই আরও অন্যরকম একটি পুতুল।

ঠিক তার দুদিন পরেই তুবার চাচা শহর থেকে এনে দিলেন একটা চমৎকার বার্বি পুতুল। তুবাকে চোখ টিপে বললেন, ‘আধুনিক বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্যাশন পুতুল এটি। এর বাণী হলো— তুমি যা হতে চাও, তা-ই হতে পারো।’

এতসবের পরও কোনোটাই তুবার ঠিক মনঃপূত হচ্ছিল না। প্রিয় বন্ধু রাধিকাকে দেওয়ার জন্য ওর চাই একেবারে অনন্য একটা পুতুল! যে পুতুল সচরাচর কোথাও দেখা যায় না। যেটি দেখামাত্রই রাধিকা এক লহমায় চমকে যাবে, খুশিতে ভরে উঠবে ওর মন।

সেই থেকে তুবা দিন-রাত ভাবতে থাকল, এমন একটি জাদুকরী পুতুল কোথায় পাওয়া যাবে? যেই ভাবা সেই কাজ। ঘরে থাকা রঙিন ক্লে দিয়ে সে নিজের হাতেও একাধিক পুতুল বানানোর চেষ্টা করল। কোনোটার নাক হলো তো চোখ হলো না, কোনোটার আবার চুল পছন্দ হলো না। কিছুতেই যেন তুবার মনের সাধ মিটছিল না।

দিন ফুরিয়ে অবশেষে চলে এলো রাধিকার সেই জন্মদিনের সন্ধ্যা। রাধিকা অধীর আগ্রহে অপেক্ষা করছে, তুবা ওর জন্য কী পুতুল নিয়ে আসে তা দেখার জন্য।

দরজায় কড়া নাড়ার শব্দ— ঠক্ ঠক্ ঠক্ ঠক্। রাধিকা দ্রুত দরজা খুলতেই অবাক! সামনে কোনো মোড়ক জড়ানো উপহারের বাক্স নেই। তার বদলে লাল টুকটুকে একটা শাড়ি পরে, গালে হালকা লাল রঙ মেখে, চুলে দুটি ঝুঁটি বেঁধে মায়ের পাশে নিশ্চল দাঁড়িয়ে আছে তুবা নিজেই! দেখে রাধিকা চোখ বড় বড় করে বলল, ‘এ কী তুবা! তুমি এমন সেজেছ কেন? আমার পুতুল কোথায়?’

তুবা পলক না ফেলে পুতুলের মতো হাত-পা নেড়ে বলল, ‘আমিই তো তোমার সেই অন্যরকম পুতুল, রাধিকা! বাজার থেকে কেনা পুতুলরা তো শুধু তাকিয়ে থাকে; কথা বলতে পারে না। কিন্তু আমি পুতুল তোমার সঙ্গে কানামাছি খেলব, তোমার সব সুখ-দুঃখের গল্প শুনব আর তোমাকে জড়িয়ে ধরে ঘুমাতেও পারব। এবার বলো, এই জীবন্ত পুতুলকে তোমার পছন্দ হয়েছে?’

প্রিয় বন্ধুকে এভাবে পুতুলের রূপে নিজের সামনে দেখে রাধিকার চোখ দুটো ছানাবড়া হয়ে গেল। একমুহূর্তের জন্য সে সত্যিই নিথর হয়ে থমকে গেল, পরের মুহূর্তেই পরম এক ভালো লাগায় ওর পুরো মনটা ভরে উঠল। রাধিকা আর নিজেকে ধরে রাখতে পারল না। চোখের কোণে জমে ওঠা আনন্দের পানি মুছে সে খিলখিল করে হেসে উঠল। শক্ত করে জড়িয়ে ধরল তুবার গলা। ফিসফিস করে বলল, ‘ঠিক বলেছ বন্ধু, তোমার চেয়ে সুন্দর, তোমার চেয়ে জাদুকরী পুতুল পৃথিবীতে আর একটাও নেই!’

তারপর দুজনেই হো হো করে হেসে উঠল। মায়াবী সেই হাসিতে রাধিকার ছোট্ট ঘরটি একনিমেষে হয়ে গেল আলোর বাড়ি!

পুতুলকাণ্ডউপহাররাধিকাআকুললোকশিল্পগ্রামীণনানাভাইপাখি সব করে রব
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আ.লীগের সঙ্গে ‘যোগাযোগ’, নজরদারিতে এসপি জাহাঙ্গীর

    আ.লীগের সঙ্গে ‘যোগাযোগ’, নজরদারিতে এসপি জাহাঙ্গীর

    অন্ধকারের অন্তরে কার বিপুল আলোর সন্ধান!

    অন্ধকারের অন্তরে কার বিপুল আলোর সন্ধান!

    সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ছিনতাই

    সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ছিনতাই

    প্রাথমিকের পদক বিতরণে টিকটকার মামুন, শোরগোলের পর নামানো হলো মঞ্চ থেকে

    প্রাথমিকের পদক বিতরণে টিকটকার মামুন, শোরগোলের পর নামানো হলো মঞ্চ থেকে

    নিরাপত্তার শঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়লেন ২ বিদেশি শিক্ষার্থী

    নিরাপত্তার শঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়লেন ২ বিদেশি শিক্ষার্থী

    কার্যক্রম নিষিদ্ধ যুক্তরাষ্ট্র আ.লীগ নেতাদের দিল্লিযাত্রা, বলছেন হাসিনার সঙ্গে হবে বৈঠক

    কার্যক্রম নিষিদ্ধ যুক্তরাষ্ট্র আ.লীগ নেতাদের দিল্লিযাত্রা, বলছেন হাসিনার সঙ্গে হবে বৈঠক

    ব্যাংকই চেনেন না তারা, অথচ অ্যাকাউন্টে লেনদেন সোয়া তিন কোটি

    ব্যাংকই চেনেন না তারা, অথচ অ্যাকাউন্টে লেনদেন সোয়া তিন কোটি

    আসাদের মতো যত্নশীল স্বামী, দায়িত্বশীল পুরুষ আগে পাইনি: পারশা

    আসাদের মতো যত্নশীল স্বামী, দায়িত্বশীল পুরুষ আগে পাইনি: পারশা

    রাজধানীতে আ.লীগ নেতাকে ছাড়াতে গিয়ে আটক স্বেচ্ছাসেবক দলের নেতা

    রাজধানীতে আ.লীগ নেতাকে ছাড়াতে গিয়ে আটক স্বেচ্ছাসেবক দলের নেতা

    আবার রাজধানীতে থানার ভেতরে ককটেল বিস্ফোরণ

    আবার রাজধানীতে থানার ভেতরে ককটেল বিস্ফোরণ

    উত্তরা ব্যাংককে ঠকিয়ে যাচ্ছে চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানের কোম্পানি

    উত্তরা ব্যাংককে ঠকিয়ে যাচ্ছে চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানের কোম্পানি

    ছাত্রীকে ধর্ষণের দায়ে সেই মাদ্রাসা শিক্ষকের মৃত্যুদণ্ড

    ছাত্রীকে ধর্ষণের দায়ে সেই মাদ্রাসা শিক্ষকের মৃত্যুদণ্ড

    গ্রামে গ্রামে তৃষ্ণা মেটান কামরুল

    গ্রামে গ্রামে তৃষ্ণা মেটান কামরুল

    স্কুলে ভর্তিতে প্রথম শ্রেণি ছাড়া সব ক্লাসে পরীক্ষা

    স্কুলে ভর্তিতে প্রথম শ্রেণি ছাড়া সব ক্লাসে পরীক্ষা

    ছাত্রশক্তির ঢাবি সভাপতির ওপর হামলার ঘটনায় মামলা

    ছাত্রশক্তির ঢাবি সভাপতির ওপর হামলার ঘটনায় মামলা