ক্রাইম মুভি
জোডিয়াক

থ্রিলার জনরার কিছু সিনেমা দর্শকের মনে দীর্ঘস্থায়ী এক মনস্তাত্ত্বিক প্রভাব তৈরি করে। ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত আমেরিকান সাইকোপ্যাথিক মিস্ট্রি-থ্রিলার ‘জোডিয়াক’ ঠিক তেমনই একটি মাস্টারপিস। প্রখ্যাত নির্মাতা ডেভিড ফিঞ্চারের পরিচালনায় এই সিনেমা ১৯৬০ ও ১৯৭০-এর দশকে সানফ্রান্সিসকো উপসাগরীয় এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করা এক কুখ্যাত সিরিয়াল কিলারের বাস্তব ও রহস্যঘেরা ইতিহাস।
চলচ্চিত্রটির গল্প আবর্তিত হয় এমন এক অচেনা খুনির চারপাশের ঘটনা নিয়ে, যিনি একের পর এক হত্যাকাণ্ড চালিয়ে পুলিশ এবং সংবাদমাধ্যমকে বিদ্রূপ করে চিঠি ও রহস্যময় কোডেড বার্তা পাঠাতেন। নিজেকে ‘জোডিয়াক’ পরিচয় দেওয়া সেই খুনি আজও মার্কিন অপরাধ ইতিহাসের অন্যতম এক বড় রহস্য।
ছবির মূল ফোকাস ছিল পুলিশি তদন্ত এবং জোডিয়াক কিলারের পাঠানো অদ্ভুত সব কোড বা সাইফার ভেদ করার এক নাছোড়বান্দা লড়াইয়ের ওপর। এতে প্রধান চরিত্রগুলোতে অভিনয় করেছেন জিলিয়েন গিলেনহাল, মার্ক রাফালো ও রবার্ট ডাউনি জুনিয়রের মতো তারকারা। রবার্ট গ্রেসস্মিথ নামক এক কার্টুনিস্টের লেখা নন-ফিকশন বইয়ের ওপর ভিত্তি করে ছবিটি তৈরি হয়েছিল।
সিনেমাটি বক্স অফিসে খুব একটা ঝড় না তুললেও এটি কাল্ট ক্লাসিকের মর্যাদা অর্জন করে।



