থ্রিলার
জনরার কিছু সিনেমা দর্শকের
মনে দীর্ঘস্থায়ী এক মনস্তাত্ত্বিক প্রভাব
তৈরি করে। ২০০৭ সালে
মুক্তিপ্রাপ্ত আমেরিকান সাইকোপ্যাথিক মিস্ট্রি-থ্রিলার ‘জোডিয়াক’ ঠিক তেমনই একটি
মাস্টারপিস। প্রখ্যাত নির্মাতা ডেভিড ফিঞ্চারের পরিচালনায় এই সিনেমা ১৯৬০
ও ১৯৭০-এর দশকে
সানফ্রান্সিসকো উপসাগরীয় এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করা এক কুখ্যাত
সিরিয়াল কিলারের বাস্তব ও রহস্যঘেরা ইতিহাস।
চলচ্চিত্রটির
গল্প আবর্তিত হয় এমন এক
অচেনা খুনির চারপাশের ঘটনা নিয়ে, যিনি
একের পর এক হত্যাকাণ্ড
চালিয়ে পুলিশ এবং সংবা...