Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
গরিবের চিকিৎসায় নিবেদিত হাফিজুর
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় কুহক

পাঠকের ভয়

বন্ধ দরজার ওপারে

আবু রায়হান আল মামুন
agamir somoy
প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ০৩:২৪
বন্ধ দরজার ওপারে

আঁকা : সোহানুর রহমান

ঘটনাটি আমার এক খালার কাছে শোনা। দেশ স্বাধীন হওয়ার আগের ঘটনা। তৎকালীন কুমিল্লা জেলার হাজীগঞ্জ থানার টোরাগড় এলাকায় আমার নানাবাড়ি। বিভিন্ন ধরনের গাছ ও ঝোপ-জঙ্গলে ভরা ছিল নানাবাড়ির চারপাশ। আমার নানা ছিলেন ডাক্তার। বাড়ির ভেতরে ঢোকার মেইন গেটের সঙ্গেই তার চেম্বার। অনেক সময় বাড়ির দরজাটা বন্ধ থাকলে চেম্বার দিয়ে ঢুকতে হতো সবাইকে। খালা তখন স্কুলে পড়েন। খালারা দুই বোন একসঙ্গে বাসায় ফিরতেন। একদিন দুপুরে বাড়ির সামনে এসে তারা দেখেন দরজা বন্ধ। চেম্বারের দরজাটাও বন্ধ দেখতে পেয়ে উঁকি মারলেন জানালার কাছে গিয়ে।

দেখতে পেলেন ভেতরে একজন লোক বসা রয়েছেন, পরনে সাদা কাপড়।

খালারা তখন দরজা খোলার জনা লোকটিকে অনুরোধ করলেন। কিন্তু তিনি কোনো কথা বললেন না। কঠিন চোখে তাকালেন তাদের দিকে। ওই সময় এক খালার চোখ আটকে গেল চেম্বারের দরজার দিকে। তিনি দেখতে পেলেন বাইরে থেকে তালা দেওয়া রয়েছে।

‘তাহলে কি ওই লোককে ভেতরে রেখে বাইরে থেকে তালা দিয়ে গেছেন বাবা’— মনে মনে ভাবলেন খালা। আর ঠিক ওই সময় খুলে গেল বাড়িতে ঢোকার প্রধান দরজাটি। দুজন এক ছুটে ঢুকে পড়লেন ভেতরে। হাঁপাতে হাঁপাতে মাকে বললেন ঘটনাটি। নানিও সঙ্গে সঙ্গে ছুটে গেলেন চেম্বারের কাছে। বাড়ির ভেতর থেকে চেম্বারে ঢোকার দরজাটা ভেতর থেকেই বন্ধ ছিল। এরপর বাইরের দিকে এসে নানিও দেখলেন চেম্বারে ঢোকার দরজায় তালা লাগানো। তখন জানালার কাছে গিয়ে তারা উঁকি মারলেন ভেতরে। কিন্তু সেখানে কোনো মানুষ দেখা গেল না। আমার নানা-নানি কেউ এখন জীবিত নেই। তবে দুই খালা বেঁচে আছেন। ঘটনাটি আমার কাছে অবিশ্বাস্য মনে হলেও খালা বলেছেন, ওই ঘটনার কিছু সময় পর বাসায় ফিরে এসেছিলেন নানা। তবে তিনি কোনো লোককে ভেতরে রেখে বাইরে থেকে তালা দিয়ে যাননি।

এর কিছুদিন পর বাড়ির কাছের একটি মাঠে খেলতে যান আমার খালারা। মাঠটির পেছনের দিকে ছিল বেশ কয়েকটি বড় বড় তালগাছ। সন্ধ্যার কিছুক্ষণ আগে তারা খেয়াল করেন একটি তালগাছের ওপর থেকে ভেসে আসছে মানুষের গোঙানির শব্দ। সেখানে গিয়ে দেখতে পান গাছের মাথায় বসে আছে একটি লোক। তার পরনে শুধু লুঙ্গি। গাছটির আরও কাছে যেতেই খালাদের চোখ ছানাবড়া। লোকটি আর কেউ নয়, বাড়ির কাজের লোক আরব আলি।

খালারা তাকে নেমে আসার জন্য বললেও তিনি ওপরে বসেই অদ্ভুত আওয়াজ করতে থাকেন। কখনো অট্টহাসিতে ফেটে পড়েন। ভয় পেয়ে খালারা বাড়ির পথে দৌড় শুরু করেন। সেই মাঠ থেকে শুরু করা খালাদের দৌড়টা যেন শেষ হয় বাড়ির মেইন গেটের সামনে এসে। আর তখনই স্তব্ধ হয়ে যান তারা। গেটের সামনে দাঁড়িয়ে আছেন আরব আলি।

ভয়কুমিল্লাহাজীগঞ্জডাক্তার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বদলে যাচ্ছে জাতীয় ক্রিকেট লিগ

    বদলে যাচ্ছে জাতীয় ক্রিকেট লিগ

    গ্যাসে সাময়িক স্বস্তি, বেড়েছে লোডশেডিং

    গ্যাসে সাময়িক স্বস্তি, বেড়েছে লোডশেডিং

    নিগারের ঘোষণায় অস্থিরতা তারপরও ক্রিকেটে চোখ

    নিগারের ঘোষণায় অস্থিরতা তারপরও ক্রিকেটে চোখ

    পলাতক কর্মকর্তাদের কাছে তথ্য পাচারে ২০০ পুলিশ!

    পলাতক কর্মকর্তাদের কাছে তথ্য পাচারে ২০০ পুলিশ!

    হামের ধকল থেকে অপুষ্টির কবলে ৭ মাসের আয়ান

    হামের ধকল থেকে অপুষ্টির কবলে ৭ মাসের আয়ান

    গ্যাস বাড়তেই শিল্পে উৎপাদন ৭০ শতাংশ

    গ্যাস বাড়তেই শিল্পে উৎপাদন ৭০ শতাংশ

    গরিবের চিকিৎসায় নিবেদিত হাফিজুর

    গরিবের চিকিৎসায় নিবেদিত হাফিজুর

    ১০ লাখ কোটির রূপরেখা

    ১০ লাখ কোটির রূপরেখা

    জিপিএ ৫ পেয়েও কলেজে মনোনয়ন পায়নি ২২০৫ শিক্ষার্থী

    জিপিএ ৫ পেয়েও কলেজে মনোনয়ন পায়নি ২২০৫ শিক্ষার্থী

    নিউ ইয়র্ক সফর সংক্ষিপ্ত করছেন তারেক রহমান, নিচ্ছেন না সংবর্ধনা

    নিউ ইয়র্ক সফর সংক্ষিপ্ত করছেন তারেক রহমান, নিচ্ছেন না সংবর্ধনা

    ইসরায়েলের সঙ্গে সম্পর্ক জোরদারে দূতাবাস চালু করবে মরক্কো

    ইসরায়েলের সঙ্গে সম্পর্ক জোরদারে দূতাবাস চালু করবে মরক্কো

    সিনিয়রের সামনে সিগারেট জ্বালানোয় তানিমকে হত্যা করা হয়

    সিনিয়রের সামনে সিগারেট জ্বালানোয় তানিমকে হত্যা করা হয়

    ইরান যুদ্ধ ‘শেষের দিকে’, দাবি ট্রাম্পের

    ইরান যুদ্ধ ‘শেষের দিকে’, দাবি ট্রাম্পের

    যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোয় প্রবল বন্যা, তিনজনের মৃত্যু

    যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোয় প্রবল বন্যা, তিনজনের মৃত্যু

    মোবাইল ফোনের মুঠোয় বন্দি হবেন না

    মোবাইল ফোনের মুঠোয় বন্দি হবেন না