Agamir Somoy E-Paper
শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
বদলে যাওয়ার গল্প, বদলে দেওয়ার প্রত্যয়
শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় খোলা হাওয়া

প্রাণ ও প্রকৃতি

সাতছড়ির ভালুক

মাশুক আহমেদ
agamir somoy
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ০১:১৬
সাতছড়ির ভালুক

সাতছড়ির বনে যে ভালুক আছে, সে কথা জানা ছিল বহু বছর ধরেই। কিন্তু এই বিপজ্জনক প্রাণীকে ঘাঁটিয়ে বিপদ ডেকে আনার কোনো বাসনা ছিল না। মাঝখানে ছবি তুলতে গিয়ে বনের একবারে গহিনে, ভারত সীমান্তের কাছাকাছি পৌঁছে এক স্থানীয় বাসিন্দার দেখা পেয়েছিলাম। সম্ভবত লাকড়ি কুড়াতে এসেছিলেন। সতর্কবার্তা দিয়ে বলেছিলেন, ‘ভাই, আর সামনে আগাইয়েন না। এদিকে ভালুক আছে, ওই দিন আমাকে কঠিন দৌড়ানি দিছিল। অল্পের জন্য বাঁচছি!’ তার কথা শোনার মাত্র কয়েক দিন পর ওই এলাকারই একটি গাছের গায়ে ভালুকের থাবার আঁচড় দেখতে পাই। তার পর থেকে আরও সতর্ক হয়ে যাই।

কিন্তু প্রকৃতি নিজেই যখন চমক নিয়ে হাজির হয়, তখন আর ঠেকায় কে?

১৫ ফেব্রুয়ারি ২০২৫। বরাবরের মতো সকাল সকাল সাতছড়ির ওয়াচ টাওয়ারে চড়ে বসি। মান্দার গাছ আর চারপাশের ডালে বসা হরেক রকমের পাখির ছবি তুলি। তারপর দুপুরে লাঞ্চ সেরে সোজা চলে যাই বনের ভেতরের দিকের পুকুরপাড়ে। আমরা তিন বন্ধু মিলে অপেক্ষায় রইলাম— কখন তৃষ্ণার্ত পাখিরা পুকুরপাড়ে পানি খেতে ও দলবেঁধে গোসল করতে নামবে। দীর্ঘ প্রতীক্ষার প্রহর যেন আর ফুরোয় না। বিকাল সাড়ে ৪টার দিকে আমাদের মনোযোগ কেড়ে নিল গাছের ডালে বসা একটি বানরের অস্বাভাবিক চেঁচামেচি। ঠিক তখনই আমার বন্ধু নাজিম ফিসফিস করে বলে উঠল, ‘গাছের আড়ালে কালো কী যেন একটা নড়ছে!’

কয়েক মুহূর্তের নিস্তব্ধতা। তার পরেই আমাদের সমস্ত বুক ধুকপুকানি থামিয়ে দিয়ে সবাইকে রীতিমতো চমকে দিয়ে গহিন জঙ্গল থেকে ধীরে-সুস্থে পুকুরপাড়ে নেমে এলো এক আস্ত ভালুক! সরাসরি পানির দিকে এগিয়ে গেল তেষ্টা মেটাতে। চোখের সামনে ঘাস মাড়িয়ে প্রাণীটির হেঁটে আসতে দেখার সেই রোমাঞ্চকর অনুভূতি কখনোই ভাষায় প্রকাশ করার মতো নয়। বুক কাঁপানো ভয়ের মধ্যেই দ্রুত ক্যামেরার শাটার টিপে কয়েকটি ছবি তুলে আমরা নিরাপদ দূরত্বে সরে এলাম। তৃষ্ণা মিটিয়ে ভালুকটিও আবার হারিয়ে গেল বনের গভীরে।

ভালুকের ছবি তোলা ভাগ্যের ব্যাপার, তবে ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার বন্ধুদের অনুরোধ করব— কেউ যেন অতি উৎসাহী হয়ে এই বন্য প্রাণীর ছবি তুলতে গিয়ে নিজের জীবনকে বিপন্ন না করেন।

 

সাতছড়িভালুকবিপজ্জনকগহিনহরেক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement
    গাম্বিয়ার সঙ্গে রোহিঙ্গা ইস্যু, কাতারের কাছে এলএনজি চাইল বাংলাদেশ

    গাম্বিয়ার সঙ্গে রোহিঙ্গা ইস্যু, কাতারের কাছে এলএনজি চাইল বাংলাদেশ

    ২৮ আগস্ট ২০২৬, ০৫:৫৪

    রাজবাড়ীর ইউএনওর গাড়িচালকের একাধিক সনদ, তিন জন্মতারিখ

    রাজবাড়ীর ইউএনওর গাড়িচালকের একাধিক সনদ, তিন জন্মতারিখ

    ২৮ আগস্ট ২০২৬, ০৯:১১

    দিনে ৪ হাজার রোগী দেখেন ৭০ চিকিৎসক

    দিনে ৪ হাজার রোগী দেখেন ৭০ চিকিৎসক

    ২৮ আগস্ট ২০২৬, ০৫:২১

    পলাতকদের বদলে সারের নতুন ডিলার নিয়োগের উদ্যোগ

    পলাতকদের বদলে সারের নতুন ডিলার নিয়োগের উদ্যোগ

    ২৮ আগস্ট ২০২৬, ০৮:৩২

    নেপালে আকস্মিক বন্যায় মৃত্যু বেড়ে ৪৬৯

    নেপালে আকস্মিক বন্যায় মৃত্যু বেড়ে ৪৬৯

    ২৮ আগস্ট ২০২৬, ০৯:৫০

    পাওয়া যাচ্ছে আগাম শিম, কেজি ১৬০

    পাওয়া যাচ্ছে আগাম শিম, কেজি ১৬০

    ২৮ আগস্ট ২০২৬, ০৭:৪৯

    রাশিয়ায় গ্যাস প্ল্যান্টে বিস্ফোরণ, বাংলাদেশিসহ নিহত ১৫

    রাশিয়ায় গ্যাস প্ল্যান্টে বিস্ফোরণ, বাংলাদেশিসহ নিহত ১৫

    ২৮ আগস্ট ২০২৬, ০৪:৫৭

    যুক্তরাষ্ট্র-কানাডা সমানে সমান

    যুক্তরাষ্ট্র-কানাডা সমানে সমান

    ২৮ আগস্ট ২০২৬, ০৩:৫১

    চাঁদপুরের সেই স্বর্ণ ব্যবসায়ীকে পরিবারসহ পাওয়া গেল চট্টগ্রামে

    চাঁদপুরের সেই স্বর্ণ ব্যবসায়ীকে পরিবারসহ পাওয়া গেল চট্টগ্রামে

    ২৮ আগস্ট ২০২৬, ১৩:১০

    ভারত কেন ক্ষেপণাস্ত্রের গোপনীয় তথ্য বেসরকারি কোম্পানিকে দিচ্ছে

    ভারত কেন ক্ষেপণাস্ত্রের গোপনীয় তথ্য বেসরকারি কোম্পানিকে দিচ্ছে

    ২৮ আগস্ট ২০২৬, ১২:১০

    ইরান যুদ্ধের ছয় মাস পর আরব বিশ্বের পরিস্থিতি কী

    ইরান যুদ্ধের ছয় মাস পর আরব বিশ্বের পরিস্থিতি কী

    ২৮ আগস্ট ২০২৬, ১৪:৪২

    চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে পাঁচ শিশুর মৃত্যু

    চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে পাঁচ শিশুর মৃত্যু

    ২৮ আগস্ট ২০২৬, ১৫:৪৩

    বিদ্যুৎ-সারের দাবিতে বাসদের সমাবেশে বিএনপির হামলার অভিযোগ

    বিদ্যুৎ-সারের দাবিতে বাসদের সমাবেশে বিএনপির হামলার অভিযোগ

    ২৮ আগস্ট ২০২৬, ২০:০৩

    বই খুলে পরীক্ষা দিচ্ছেন শিক্ষার্থীরা, ভিডিও করায় সাংবাদিকদের মারধর

    বই খুলে পরীক্ষা দিচ্ছেন শিক্ষার্থীরা, ভিডিও করায় সাংবাদিকদের মারধর

    ২৮ আগস্ট ২০২৬, ১৭:৪০

    উন্নয়নের গল্প নয়, চার কোটি বেকারের কর্মসংস্থান চায় যুব ইউনিয়ন

    উন্নয়নের গল্প নয়, চার কোটি বেকারের কর্মসংস্থান চায় যুব ইউনিয়ন

    ২৮ আগস্ট ২০২৬, ১৯:০৮

    advertiseadvertise