প্রতিদিন একটি শব্দ

Supererogatory
উচ্চারণ: সুপারএরোগেটরি
পদ: Adjective (বিশেষণ)
অর্থ: প্রয়োজনের তুলনায় অতিরিক্ত, কর্তব্য বা চাহিদার অধিক, অতিমাত্রায় কর্তব্যপরায়ণ, প্রয়োজনাতিরিক্ত, অতিরিক্ত উদ্যোগী, অপ্রয়োজনীয়ভাবে বেশি করা।
সহজ ব্যাখ্যা: যখন কেউ তার দায়িত্ব বা কর্তব্যের সীমানা ছাড়িয়ে অনেক বেশি কিছু করে ফেলে, যা আসলে করার প্রয়োজন ছিল না, তখন সেই কাজকে ‘Supererogatory’ বলা হয়।
উৎপত্তি:
শব্দটি লাতিন মূল ‘Supererogare’ থেকে এসেছে, যার অর্থ ‘অতিরিক্ত পরিশোধ করা’ (Pay in addition)।
১৬০০ শতাব্দীর মাঝামাঝি সময়ে
এটি ইংরেজি ভাষায় যুক্ত হয়।
সমার্থক শব্দ:
Superfluous (প্রয়োজনের অতিরিক্ত)
Excessive (অত্যধিক)
Extra (বাড়তি)
বিপরীত শব্দ :
Mandatory (বাধ্যতামূলক)
Required (প্রয়োজনীয়)
Essential (অপরিহার্য)
উদাহরণ:
• Bringing a host gift to a casual dinner party is nice, but writing everyone individual thank-you cards afterward feels a little supererogatory.
• Her boss asked for a meeting summary, so the 40-page report with footnotes was supererogatory.
• I love that my date held the door, but the bow afterward seemed supererogatory.
কেন এই শব্দটি শিখব?
আধুনিক কথ্য ভাষায় ‘doing too much’ বা ‘প্রয়োজনের চেয়ে বেশি কিছু করা’ বোঝাতে ‘supererogatory’
শব্দটি ব্যবহার করা যায়। অর্থাৎ, কেউ যখন প্রয়োজনের সীমা ছাড়িয়ে অতিরিক্ত আগ্রহ বা উদ্যোগ দেখায়, তখন এই শব্দটি প্রযোজ্য হয়।
মজার ব্যাপার হলো, ক্যাথলিক চার্চে এই শব্দের একটি ধর্মীয় প্রেক্ষাপট আছে। সেখানে ‘স্বেচ্ছাকৃত পুণ্যকর্ম’ বা এমন কিছু ভালো কাজ, যা ধর্মীয়ভাবে বাধ্যতামূলক নয় কিন্তু অতিরিক্ত নেকি বা সওয়াব অর্জনের জন্য করা হয়, তাকে ‘Works of supererogation’ বলা হয়। এটি মূলত সেসব দান, ত্যাগ বা ভক্তিকে বোঝায়, যা সাধারণ প্রত্যাশার চেয়ে অনেক বেশি।
পড়াশোনা ডেস্ক






