Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
আগামীর সময়
নারীর সংগ্রামের স্বীকৃতি ‘মিনার বাজার’
শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় পড়াশোনা

এইচএসসি পরীক্ষা ২০২৬

উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ১ম পত্র

আফরোজা রহমত রিংকি
agamir somoy
প্রকাশ: ১৯ জুন ২০২৬, ১০:১৪
উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ১ম পত্র

গ্রাফিকস: আগামীর সময়

সংক্ষিপ্ত প্রশ্ন-উত্তর প্রস্তুতি (শেষ পর্ব)

(পূর্ববর্তী সংখ্যার পর)
৯. সার্বিক মান ব্যবস্থাপনা কী?

যে ব্যবস্থাপনায় ক্রেতাসন্তুষ্টি, কর্মীদের সম্পৃক্ততা এবং মানের ধারাবাহিক উন্নয়নের দিকে গুরুত্ব দিয়ে কাজ সম্পাদন করা হয়, তাকে সার্বিক মান ব্যবস্থাপনা বলে।

১০. মান নিশ্চিতকরণ কী?

পণ্য বা সেবার মান অর্জনের নিমিত্তে মান ব্যবস্থাপনার কার্যাবলির সুনির্দিষ্ট প্রয়োগকে মান নিশ্চিতকরণ বলে। মান নিশ্চিতকরণ (Quality Assurance) হলো এমন একটি পরিকল্পিত ও ধারাবাহিক প্রক্রিয়া, যার মাধ্যমে কোনো পণ্য বা সেবা নির্ধারিত মান অনুযায়ী তৈরি হচ্ছে কি না, তা উৎপাদনের শুরু থেকে শেষ পর্যন্ত নিশ্চিত করা হয়। এর মূল উদ্দেশ্য হলো ত্রুটিমুক্ত, নির্ভরযোগ্য এবং গ্রাহক সন্তুষ্টিকর পণ্য বা সেবা প্রদান করা। মান নিশ্চিতকরণে প্রতিটি ধাপে পর্যবেক্ষণ, নিয়ন্ত্রণ এবং উন্নয়নের ব্যবস্থা নেওয়া হয়, যাতে ভুল বা ত্রুটি উৎপাদনের আগেই চিহ্নিত ও সংশোধন করা যায়। উদাহরণস্বরূপ— একটি ফ্যাক্টরিতে মোবাইল ফোন তৈরি করার সময় প্রতিটি ধাপে পরীক্ষা করা হয়, যাতে চূড়ান্ত পণ্যটি নির্ধারিত মান বজায় রাখে। সুতরাং, মান নিশ্চিতকরণ একটি প্রতিরোধমূলক ব্যবস্থা, যা মান বজায় রেখে প্রতিষ্ঠানের সুনাম ও গ্রাহকের আস্থা বৃদ্ধি করে।

১১. বিপণন কী?

বিপণন হলো এমন একটি সামাজিক ও ব্যবস্থাপনা প্রক্রিয়া, যার মাধ্যমে ব্যক্তি বা প্রতিষ্ঠান পণ্য ও সেবার আদান-প্রদানের মাধ্যমে তাদের প্রয়োজন ও ইচ্ছা পূরণ করে। গ্রাহকের চাহিদা পূরণের জন্য পণ্য বা সেবা পরিকল্পনা, উন্নয়ন ও সরবরাহের সমন্বিত কার্যক্রমই হলো বিপণন।

১২. উত্তম বিন্যাস বলতে কী বোঝায়?

উত্তম বিন্যাস বলতে বোঝায় কারখানা বা কর্মস্থলে যন্ত্রপাতি, উপকরণ, কর্মী এবং কাজের ধাপগুলোকে এমনভাবে সাজানো, যাতে কাজ সহজ, দ্রুত এবং নিরাপদভাবে সম্পন্ন করা যায়।

১৩. ‘উত্তম বিন্যাস শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করে’— ব্যাখ্যা কর।

উত্তম বিন্যাস শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করে। সঠিকভাবে মেশিন ও পথ (pathway) নির্ধারণ করা থাকলে ধাক্কা লাগা, পিছলে পড়া বা যন্ত্রে আটকে যাওয়ার ঝুঁকি কমে। উত্তম বিন্যাস এ চলাচলের জন্য পর্যাপ্ত জায়গা থাকে। কর্মীদের হাঁটাচলার জন্য আলাদা ও খালি পথ থাকলে ভিড় কমে এবং দুর্ঘটনার আশঙ্কা হ্রাস পায়। জরুরি পরিস্থিতিতে দ্রুত বের হওয়া যায়। ভালো বিন্যাসে জরুরি নির্গমন পথ (emergency exit) স্পষ্ট ও সহজলভ্য থাকে, যা অগ্নিকাণ্ড বা অন্য বিপদে জীবন রক্ষা করে। যথাযথ আলো ও বায়ু চলাচল থাকলে শ্রমিকরা পরিষ্কারভাবে কাজ দেখতে পারে এবং শারীরিক অসুবিধা কমে। যন্ত্রপাতি সঠিক স্থানে থাকলে অপ্রয়োজনীয় চলাফেরা কম হয়। ফলে শ্রমিকরা কম ক্লান্ত হয় এবং ভুল কম করে, যা নিরাপত্তা বাড়ায়। সুতরাং, উত্তম বিন্যাস শুধু উৎপাদনশীলতা বাড়ায় না; বরং শ্রমিকদের জন্য একটি নিরাপদ, আরামদায়ক ও ঝুঁকিমুক্ত কর্মপরিবেশ নিশ্চিত করে।

১৪. দ্রব্য কী?

মানুষের চাহিদা পূরণকারী স্পর্শযোগ্য বস্তুগুলোকে দ্রব্য বলা হয়। দ্রব্যের মূল বৈশিষ্ট্য হলো এগুলো চোখে দেখা যায়, হাতে স্পর্শ করা যায় এবং সংরক্ষণ করা সম্ভব। অর্থনীতিতে দ্রব্যকে সাধারণত উৎপাদনের ফল হিসেবে ধরা হয়, যা ভোক্তাদের ব্যবহার বা ভোগের জন্য বাজারে সরবরাহ করা হয়। দ্রব্যের একটি গুরুত্বপূর্ণ দিক হলো এর উপযোগ (Utility), অর্থাৎ এটি মানুষের কোনো না কোনো চাহিদা পূরণ করে বলেই এর মূল্য রয়েছে। এ ছাড়া দ্রব্যের মালিকানা এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তির কাছে স্থানান্তর করা যায়, যা সেবার ক্ষেত্রে সব সময় সম্ভব হয় না।

১৫. বিক্রয়োত্তর সেবা বলতে কী বোঝায়?

বিক্রয়োত্তর সেবা বলতে বোঝায় কোনো পণ্য বিক্রি হওয়ার পর গ্রাহকের সন্তুষ্টি নিশ্চিত করার জন্য প্রতিষ্ঠান যে সেবা প্রদান করে। পণ্য কেনার পর গ্রাহককে দেওয়া সহায়তামূলক সেবাই বিক্রয়োত্তর সেবা।

১৬. ‘যৌথ উদ্যোগ বিশ্বব্যাপী পণ্য বিপণন করে’— ব্যাখ্যা কর।

যৌথ উদ্যোগ হলো দুই বা ততোধিক প্রতিষ্ঠানের মধ্যে একটি অংশীদারত্বমূলক চুক্তি, যার মাধ্যমে তারা একসঙ্গে বিনিয়োগ, দক্ষতা ও সম্পদ ব্যবহার করে নির্দিষ্ট লক্ষ্য অর্জন করে। এই ধরনের উদ্যোগের মাধ্যমে প্রতিষ্ঠানগুলো সহজেই আন্তর্জাতিক বাজারে প্রবেশ করতে পারে। কারণ, স্থানীয় অংশীদারের বাজারজ্ঞান, সংস্কৃতি ও বিতরণ ব্যবস্থা কাজে লাগে। পাশাপাশি প্রযুক্তি, পুঁজি ও অভিজ্ঞতার সমন্বয়ে শক্তিশালী বিপণন কৌশল গড়ে ওঠে এবং ঝুঁকিও অংশীদারদের মধ্যে ভাগ হয়ে যায়। ফলে যৌথ উদ্যোগ বিশ্বব্যাপী পণ্য বিপণনকে আরও কার্যকর, দ্রুত এবং লাভজনক করে তোলে।

১৭. ‘সেবা অদৃশ্যমান’— ব্যাখ্যা কর।

সেবা অদৃশ্যমান বলতে বোঝায় সেবার কোনো ভৌত বা স্পর্শযোগ্য অস্তিত্ব নেই, অর্থাৎ এটি চোখে দেখা বা হাতে ধরা যায় না, তবে এর মাধ্যমে মানুষের প্রয়োজন ও চাহিদা পূরণ হয়। সেবা মূলত একটি কার্যক্রম বা পারফরম্যান্স, যা একজন ব্যক্তি বা প্রতিষ্ঠান অন্যকে প্রদান করে, যেমন— ডাক্তার রোগীর চিকিৎসা দেন, শিক্ষক শিক্ষা প্রদান করেন, ব্যাংক আর্থিক সেবা দেয় বা পরিবহন সেবা মানুষকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যায়। এসব ক্ষেত্রে সেবার ফলাফল আমরা অনুভব করতে পারি, কিন্তু সেবাটিকে আলাদাভাবে সংরক্ষণ বা মজুদ করা যায় না। তাই সেবাকে অদৃশ্যমান বলা হয়। কারণ, এর কোনো নির্দিষ্ট রূপ নেই, তবে এটি মানুষের জীবনযাত্রায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।


লেখক: প্রভাষক, ঢাকা সিটি কলেজ ঢাকা

উৎপাদন ব্যবস্থাপনাবিপণনএইচএসসিপরীক্ষা
    শেয়ার করুন:
    Advertisement
    সামিটের টার্মিনাল বন্ধ, আরও বাড়ল এলএনজি সংকট

    সামিটের টার্মিনাল বন্ধ, আরও বাড়ল এলএনজি সংকট

    ১৩ আগস্ট ২০২৬, ১৮:৩৯

    কক্সবাজারে বাসচাপায় লেগুনার ৪ আরোহী নিহত

    কক্সবাজারে বাসচাপায় লেগুনার ৪ আরোহী নিহত

    ১৩ আগস্ট ২০২৬, ১৪:২২

    প্রধানমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড বিজয়ীদের সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড বিজয়ীদের সাক্ষাৎ

    ১৩ আগস্ট ২০২৬, ১৬:৩৯

    ফ্যামিলি কার্ডের নিয়োগ নিয়ে বিক্ষোভ-ভাঙচুর, ইউএনওকে লাঞ্ছিতের অভিযোগ

    ফ্যামিলি কার্ডের নিয়োগ নিয়ে বিক্ষোভ-ভাঙচুর, ইউএনওকে লাঞ্ছিতের অভিযোগ

    ১৩ আগস্ট ২০২৬, ১৭:৫৯

    ডিয়ার ফিদেল : মাই লাইফ, মাই লাভ, মাই বিট্রেয়াল

    ডিয়ার ফিদেল : মাই লাইফ, মাই লাভ, মাই বিট্রেয়াল

    ১৩ আগস্ট ২০২৬, ১৭:৫৪

    ৩ পদ শূন্য করে ১ পদ পূর্ণ করতে চলেছেন মির্জা ফখরুল

    ৩ পদ শূন্য করে ১ পদ পূর্ণ করতে চলেছেন মির্জা ফখরুল

    ১৩ আগস্ট ২০২৬, ১৯:২৩

    প্রধানমন্ত্রীর ভারত ও জাপান সফর চূড়ান্ত হয়নি : শামা ওবায়েদ

    প্রধানমন্ত্রীর ভারত ও জাপান সফর চূড়ান্ত হয়নি : শামা ওবায়েদ

    ১৩ আগস্ট ২০২৬, ১৬:৩৮

    দিন গোনা ছাড়া কিছু করার নেই : বিদ্যুৎমন্ত্রী

    দিন গোনা ছাড়া কিছু করার নেই : বিদ্যুৎমন্ত্রী

    ১৩ আগস্ট ২০২৬, ১৭:৩৮

    রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলই বিএনপির প্রার্থী

    রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলই বিএনপির প্রার্থী

    ১৩ আগস্ট ২০২৬, ১২:৫৪

    শিল্পে গ্যাসের হাহাকার, উৎপাদন শূন্যের কোঠায়

    শিল্পে গ্যাসের হাহাকার, উৎপাদন শূন্যের কোঠায়

    ১৩ আগস্ট ২০২৬, ২৩:০৭

    অধ্যক্ষ পদ নিয়ে ২ ভাইয়ের দ্বন্দ্ব, ১৬ বছর পর খুলল কলেজের তালা

    অধ্যক্ষ পদ নিয়ে ২ ভাইয়ের দ্বন্দ্ব, ১৬ বছর পর খুলল কলেজের তালা

    ১৩ আগস্ট ২০২৬, ২৩:০২

    দুই মন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে ২৫ সংগঠনের যৌথ বিবৃতি

    দুই মন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে ২৫ সংগঠনের যৌথ বিবৃতি

    ১৩ আগস্ট ২০২৬, ২০:১৮

    গ্রামের লোডশেডিং এবার ঢাকায়

    গ্রামের লোডশেডিং এবার ঢাকায়

    ১৩ আগস্ট ২০২৬, ২২:৫৬

    হাতির পিঠে সন্ধ্যা নামুক গারো পাহাড়ে

    হাতির পিঠে সন্ধ্যা নামুক গারো পাহাড়ে

    ১৩ আগস্ট ২০২৬, ১৬:২৪

    ‘মামলা দিয়ে সারাজীবন জেল খাটানোর ভয় দেখায় ওসি’

    ‘মামলা দিয়ে সারাজীবন জেল খাটানোর ভয় দেখায় ওসি’

    ১৩ আগস্ট ২০২৬, ১৮:৩০

    advertiseadvertise