হেলথ ইনফো
গর্ভবতী নারীদের শারীরিক কর্মকাণ্ড

সংগৃহীত ছবি
শারীরিক কর্মকাণ্ডের উপকারিতা
- ওজন বৃদ্ধি নিয়ন্ত্রণে সাহায্য করে
- উচ্চ রক্তচাপজনিত সমস্যা কমাতে সাহায্য করে
- গর্ভকালীন ডায়াবেটিস প্রতিরোধে সাহায্য করে
- শারীরিক সক্ষমতা বাড়ায়
- ঘুমের উন্নতি ঘটায়
- মন ভালো রাখতে সাহায্য করে
আপনি কি শারীরিকভাবে সক্রিয় নন? ধীরে ধীরে শুরু করুন। আপনি কি ইতিমধ্যে সক্রিয়? চালিয়ে যান।
বাড়িতে, বাইরে ও অবসর সময়ে গর্ভাবস্থাজুড়ে লক্ষ্য রাখুন:
প্রতি সপ্তাহে অন্তত ১৫০ মিনিট মাঝারি মাত্রার শারীরিক কর্মকাণ্ড।
- বাড়িতে: ঘরের কাজ, সিঁড়ি দিয়ে ওঠানামা ও অন্যান্য হালকা শারীরিক কর্মকাণ্ড।
- বাইরে ও চলাফেরার সময়: হাঁটা, সাইকেল চালানো ও দৈনন্দিন কাজে চলাফেরা।
- অবসর সময়ে: নাচ, ব্যায়াম ও সাঁতারের মতো কার্যক্রম।
আরও কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ
- সপ্তাহে দুই দিন পেশি শক্তিশালী করার ব্যায়াম করুন।
- প্রতিটি শারীরিক কর্মকাণ্ডই গুরুত্বপূর্ণ। একবারে অন্তত ১০ মিনিট করে ব্যায়াম করতে পারেন।
- ক্ষতির কোনো প্রমাণ নেই।
- নিজের শরীরের সংকেত বুঝুন এবং প্রয়োজন অনুযায়ী ব্যায়ামের ধরন ও মাত্রা পরিবর্তন করুন।
- পেটে আঘাত লাগতে পারে, এমন কর্মকাণ্ড এড়িয়ে চলুন।
সূত্র: যুক্তরাজ্যের প্রধান চিকিৎসা কর্মকর্তাদের ২০১৭ সালের গর্ভাবস্থায় শারীরিক কর্মকাণ্ডবিষয়ক সুপারিশ।



