চোকিং থেকে বাঁচতে করণীয়
হ্যালো ডক্টর

গ্রাফিকস: আগামীর সময়
গলায় খাবার বা কিছু আটকে গেলে প্রাথমিক চিকিৎসা
প্রাপ্তবয়স্ক ও শিশু (বয়স ১+ বছর)
- আক্রান্ত ব্যক্তির পেছনে দাঁড়িয়ে সামনের দিকে একটু ঝুঁকিয়ে দিন। হাতের তালু দিয়ে দুই কাঁধের মাঝে ৫টি সজোরে চাপড় দিন
- ব্যক্তির পেছনে দাঁড়িয়ে তার কোমর জড়িয়ে ধরুন। হাতের মুঠো নাভির ঠিক ওপরে রেখে মুঠোটি শক্ত করে ভেতরের দিকে চাপ দিন
নিজে নিজে প্রতিকার
- সজোরে কাশি দিন। এক হাত মুঠো করে নাভির ওপর রাখুন। অন্য হাতে মুঠো শক্ত করে ধরে ভেতরের দিকে চাপ দিন
- চেয়ারের ধারের ওপর ঝুঁকে পড়ে আপনার ওপরের পেট শক্তভাবে চাপুন। বস্তু বেরিয়ে না আসা পর্যন্ত চাপ দিতে থাকুন
শিশু (১ বছরের নিচে)
- মাথা ও ঘাড় ধরে হাতের সামনের অংশের ওপর শিশুকে উপুড় করে ধরে রাখুন। মাথা বুকের চেয়ে নিচুতে রাখুন। হাতের তালুর দিয়ে দুই কাঁধের মাঝখানে ৫টি চাপড় দিন
- শিশুর মাথা ও ঘাড় ধরে আপনার হাতের ওপর চিৎ করে (মুখ ওপরের দিকে করে) ঘুরিয়ে নিন। বুকের মাঝখানে হাতের তালু রাখুন। বস্তু বের করে আনতে বুকে দ্রুত ৫টি চাপ দিন
ভুক্তভোগী শ্বাস নিতে, কাশতে বা কথা বলতে সমস্যা হলে দ্রুত জরুরি সেবায় কল করুন। সূত্র: ইন্টারনেট




