Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
যেখানে সংকট সেখানেই বাবলু
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় হ্যালো ডক্টর

বিশ্ব মাসিক স্বাস্থ্য দিবস

হুটহাট পিরিয়ড পেছাতে বার্থ কন্ট্রোল পিল?

মুমিতুল মিম্মা
মুমিতুল মিম্মা
agamir somoy
প্রকাশ: ২৮ মে ২০২৬, ১১:৪৮
হুটহাট পিরিয়ড পেছাতে বার্থ কন্ট্রোল পিল?

গ্রাফিকস: আগামীর সময়

আনিকার (২৬) পিরিয়ডের তারিখ পড়েছে ওর বিয়ের সময়। বিয়ের এত ঝক্কি সামলে পিরিয়ড নিয়ে ভাবনার সময় কোথায়? পিরিয়ড পেছানোর কোনো উপায় আছে কি না, জানতে চাইতেই বান্ধবী জানাল বার্থ কন্ট্রোল পিল ব্যবহার করলে নাকি পিরিয়ড পেছানো যায়। ডাক্তারের কাছে যাওয়ার পরিবর্তে বান্ধবীর পরামর্শই ওর মনে ধরল। কোনো পূর্বপরিকল্পনা ছাড়াই হুট করে বার্থ কন্ট্রোল পিল নেওয়া শুরু করলেন।

শুধু আনিকাই নন, বাংলাদেশ ও ভারতের ঘরে ঘরে পিরিয়ড পেছাতে ডাক্তারের পরামর্শ ছাড়াই মেয়েরা নিজ উদ্যোগে বার্থ কন্ট্রোল পিল নিচ্ছেন। স্বাস্থ্যগত ঝুঁকির বিষয়টি বিবেচনা ছাড়াই, গ্রুপ ট্যুর, চাকরির খাতিরে লংরুটে জার্নি, নিজের বা স্বজনদের কারও বিয়ে, ব্যক্তিগত কোনো কারণে পিরিয়ড পেছাতে দেদার বার্থ কন্ট্রোল পিল নিয়ে থাকেন।

এমনকি ক্ষেত্রবিশেষে ধর্মীয় কারণে বিশেষ করে পূর্ণ মাস রোজা পালন করার উদ্দেশ্যে এবং হজ ও ওমরাহ করার সময়টিতেও পিরিয়ড পেছাতে অনেক নারীকে বার্থ কন্ট্রোল পিল নিতে দেখা যায়। ক্রমবর্ধমান হারে এই চর্চা চলায় বিষয়টি উদ্বেগজনক। এটি নারীর মাসিক স্বাস্থ্য সুরক্ষায় বাদ সাধছে বলেও মনে করেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। ব্যক্তিগত উদ্যোগে এই চর্চা চলায় ডাক্তার ও হাসপাতালগুলোয় এ ব্যাপারে পর্যাপ্ত তথ্য মিলছে না।
বিষয়টি নিয়ে আগামীর সময়ের সঙ্গে কথা হয় ঈশিতার (ছদ্মনাম)। ‘একবারই পিরিয়ড পেছানোর জন্য ট্যুরের আগে খেয়েছিলাম। স্যুট করেনি। পরে হরমোন লেভেল চেঞ্জ হয়ে যায়। আমার অভিজ্ঞতা একেবারেই ভালো না।’

লিরা ইসলাম পেশায় প্রকৌশলী। এক দুর্ঘটনায় পড়ে চিকিৎসকের পরামর্শে পিরিয়ড বন্ধ রাখেন তিনি। ‘গত বছর কোমরের হাড় ভেঙে বিছানায় ছিলাম তিন মাস। তখন ডাক্তারের পরামর্শে পিল খেয়ে পিরিয়ড বন্ধ রেখেছিলাম। পিল বন্ধ করার পরই পিরিয়ড শুরু হয়। তেমন কোনো সমস্যার মুখে পড়তে হয়নি আমাকে’— এভাবেই তিনি নিজের অভিজ্ঞতার কথা জানান দেন।

আরেক ভুক্তভোগী আগামীর সময়কে বলেছেন, ‘খুব জরুরি হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। সবার শরীরে হুটহাট সবকিছু খাপ খায় না। আমি পিল নিয়ে অনেক শারীরিক সমস্যার মুখে পড়েছি। একবার পিল খেয়ে পিরিয়ড সাইকেল চেঞ্জ হওয়ার পর খুবই সমস্যার মুখে পড়তে হয়। এর পরের কয়েকটা সাইকেল আমার অতিরিক্ত রক্তপাত, অস্বাভাবিক পিরিয়ড ক্রাম্পের মুখে পড়তে হয়। একজন ভুক্তভোগী হিসেবে চাই না কেউ আমার মতো এরকম ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন হোক।’

বিষয়টি নিয়ে আগামীর সময়ের কথা হয় ইসলামবিষয়ক গবেষক ও লেখক মুফতি এনায়েতুল্লাহর। তার ভাষ্য, ‘শরিয়তের বিধান হলো, কোনো নারী যদি ওষুধ খেয়ে রোজা রাখতে চান, তা হলে তার রোজা হয়ে যাবে। তবে প্রাকৃতিক নিয়মে ব্যত্যয় ঘটানো অনেক সময় স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয়ে ওঠে। তাই আল্লাহর স্বাভাবিক নিয়ম অনুযায়ী চলা এবং ওষুধ গ্রহণ না করাই ভালো। আর এ ধরনের ওষুধ ব্যবহারের আগে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। এ জাতীয় ওষুধ সেবনের কারণে কারও শারীরিক কোনো সমস্যা দেখা দিতে পারে। তাই পরবর্তী জটিলতা এড়ানোর জন্য সতর্কতা অবলম্বন করা উচিত।

এ বিষয়ে আগামীর সময়ের কথা হয় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রিপ্রোডাক্টিভ, এন্ডোক্রাইনোলজি ও ইনফার্টিলিটি ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. শাকিলা ইশরাতের সঙ্গে। তারা ভাষ্য, ‘পিল সম্পর্কে এবং সেটি খাওয়ার নির্দিষ্ট নিয়ম সম্পর্কে না জেনে নিজ থেকে খাওয়া যাবে না। দেরিতে পিরিয়ড হওয়ার জন্য বাজারে আলাদা পিল রয়েছে, সেটি ব্যবহার করা উচিত। কেউ যদি পিরিয়ড পেছাতে চায় সেক্ষেত্রে তাকে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করেই পিল নিতে হবে। এতে ঝুঁকি এড়ানো সম্ভব হয়।’

    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement placeholder
    Advertisement placeholder
    মক্কা জোটে নতুন দেশ যুক্ত করার প্রস্তুতি, প্রথম বৈঠকে কী সিদ্ধান্ত হলো

    মক্কা জোটে নতুন দেশ যুক্ত করার প্রস্তুতি, প্রথম বৈঠকে কী সিদ্ধান্ত হলো

    ৩১ আগস্ট ২০২৬, ২১:০৩

    গুম প্রতিরোধ আইনের ভয়ংকর দিক

    গুম প্রতিরোধ আইনের ভয়ংকর দিক

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯

    অন্নাভাবে অন্নদাতা

    অন্নাভাবে অন্নদাতা

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০

    পাহারা দিয়ে পাহাড় রক্ষা করা যাবে না

    পাহারা দিয়ে পাহাড় রক্ষা করা যাবে না

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০

    নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন ‘এ সপ্তাহেই’

    নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন ‘এ সপ্তাহেই’

    ৩১ আগস্ট ২০২৬, ২১:০০

    সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা

    সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা

    ৩১ আগস্ট ২০২৬, ১৯:৪৫

    রান্না থেকে ত্রাণ সংগ্রহ, বন্যার্তদের পাশে নেপালের তারকারা

    রান্না থেকে ত্রাণ সংগ্রহ, বন্যার্তদের পাশে নেপালের তারকারা

    ৩১ আগস্ট ২০২৬, ১৯:৪৬

    যেখানে সংকট সেখানেই বাবলু

    যেখানে সংকট সেখানেই বাবলু

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৬

    পে স্কেল নিয়ে বেসরকারিরা শঙ্কায়

    পে স্কেল নিয়ে বেসরকারিরা শঙ্কায়

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬

    পে-স্কেলের ফলে মূল্যস্ফীতি কিছুটা বাড়তে পারে : তথ্য উপদেষ্টা

    পে-স্কেলের ফলে মূল্যস্ফীতি কিছুটা বাড়তে পারে : তথ্য উপদেষ্টা

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৩৭

    মার্কিন বাহিনীর ‘ড্রোন গাই’ খ্যাত সচিবের পদত্যাগ

    মার্কিন বাহিনীর ‘ড্রোন গাই’ খ্যাত সচিবের পদত্যাগ

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৮

    রানা প্লাজা নির্মাণে দুর্নীতি, মামলা রায় থেকে ফের যুক্তিতর্কে

    রানা প্লাজা নির্মাণে দুর্নীতি, মামলা রায় থেকে ফের যুক্তিতর্কে

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৭

    লোডশেডিংয়ের ধাক্কা ছাপাখানায়, সময়মতো বই পাবে কি শিক্ষার্থীরা

    লোডশেডিংয়ের ধাক্কা ছাপাখানায়, সময়মতো বই পাবে কি শিক্ষার্থীরা

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৬

    টুপাক শাকুর হত্যা মামলায় সাবেক গ্যাং লিডার দোষী সাব্যস্ত

    টুপাক শাকুর হত্যা মামলায় সাবেক গ্যাং লিডার দোষী সাব্যস্ত

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৩৭

    এখন কেউ গায়ে হাত দিলে রাস্তায় বস্ত্র খুলে দাঁড় করাব : ঋতাভরী

    এখন কেউ গায়ে হাত দিলে রাস্তায় বস্ত্র খুলে দাঁড় করাব : ঋতাভরী

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৩৫

    advertiseadvertise