আনিকার (২৬) পিরিয়ডের তারিখ পড়েছে ওর বিয়ের সময়। বিয়ের এত ঝক্কি সামলে পিরিয়ড নিয়ে ভাবনার সময় কোথায়? পিরিয়ড পেছানোর কোনো উপায় আছে কি না, জানতে চাইতেই বান্ধবী জানাল বার্থ কন্ট্রোল পিল ব্যবহার করলে নাকি পিরিয়ড পেছানো যায়। ডাক্তারের কাছে যাওয়ার পরিবর্তে বান্ধবীর পরামর্শই ওর মনে ধরল। কোনো পূর্বপরিকল্পনা ছা...