Agamir Somoy E-Paper
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পশুপাখির বন্ধু সাইমুন
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় পরবাসে

মিশিগানে বাংলাদেশের দুদিন

পার্থ সারথী দেব
agamir somoy
প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ০৫:৪৩
মিশিগানে বাংলাদেশের দুদিন

আমেরিকার মিশিগান অঙ্গরাজ্য। চারপাশে ব্যস্ত নগরজীবন, পরিচিত আমেরিকান পরিবেশ। কিন্তু ২৫ ও ২৬ জুলাই ওয়ারেন সিটি স্কয়ার যেন বদলে গিয়েছিল। বাংলায় কথোপকথন, দেশীয় খাবারের ঘ্রাণ, গান, নাচ, আড্ডা আর পরিচিত মুখের হাসিতে দুদিনের জন্য সেখানে তৈরি হয়েছিল এক টুকরো বাংলাদেশ।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মিশিগানের (বাম) উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ১৭তম ‘বাংলাদেশি আমেরিকান ফেস্টিভ্যাল’। মিশিগানের বিভিন্ন শহর থেকে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশ নেন এই আয়োজনে। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশন এবং বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করা হয়।

উদ্বোধনের পর থেকেই উৎসবস্থলে বাড়তে থাকে মানুষের ভিড়। কেউ এসেছেন পরিবার নিয়ে, কেউ বন্ধুদের সঙ্গে। বহুদিন পর পরিচিতজনের দেখা পেয়ে অনেকে ব্যস্ত হয়ে পড়েন কুশল বিনিময় আর আড্ডায়। প্রবাসজীবনের ব্যস্ততার মধ্যে এই আয়োজন যেন সবাইকে কিছুটা সময়ের জন্য ফিরিয়ে নেয় পরিচিত সেই বাংলাদেশে।

মেলায় ছিল নানা ধরনের স্টল। বাংলাদেশি পোশাক, খেলনা, ঘর সাজানোর সামগ্রী থেকে শুরু করে বিভিন্ন দেশীয় খাবারের দোকান—সব মিলিয়ে ছিল বৈচিত্র্যময় আয়োজন। প্রবাসের মাটিতে দেশীয় খাবার আর পছন্দের জিনিসপত্র কেনাকাটার সুযোগ পেয়ে মেলায় আগতদের মধ্যেও ছিল বেশ উৎসাহ।

উৎসবের বড় আকর্ষণ ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। বাউলশিল্পী কালা মিয়া, সংগীতশিল্পী কনা, মুজা, অনিক রাজ, রনি, আমজাদ ও টেন অ্যান্ড হাফ ব্যান্ডের পাশাপাশি স্থানীয় শিল্পীরা গান পরিবেশন করেন। বাংলা স্কুলের শিক্ষানবিশ শিল্পীরাও অংশ নেন সাংস্কৃতিক আয়োজনে। নাচ ও গানের পরিবেশনায় মেলা প্রাঙ্গণ হয়ে ওঠে প্রাণবন্ত।

ছিল র‌্যাফেল ড্রয়ের আকর্ষণও। প্রথম পুরস্কার হিসেবে রাখা হয়েছিল একটি গাড়ি। ফলে সাংস্কৃতিক অনুষ্ঠান ও কেনাকাটার পাশাপাশি র‌্যাফেল ড্র নিয়েও মেলায় আগতদের মধ্যে ছিল বাড়তি আগ্রহ। মেলার নিরাপত্তায় ছিলেন সংগঠনের স্বেচ্ছাসেবক ও ওয়ারেন পুলিশের সদস্যরা। আমেরিকার মূলধারার রাজনীতিবিদ ও সিটি কর্মকর্তারাও মেলায় উপস্থিত হয়ে বক্তব্য দেন।

আমেরিকামিশিগানবাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মিশিগান
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডিসেম্বরে ফেরা হচ্ছে না হাসিনার

    ডিসেম্বরে ফেরা হচ্ছে না হাসিনার

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭

    বাণিজ্যে জটিলতা কাটাতে ইইউর ২৭ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক

    বাণিজ্যে জটিলতা কাটাতে ইইউর ২৭ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২

    এআই চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাদানে বৈচিত্র্য প্রয়োজন

    এআই চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাদানে বৈচিত্র্য প্রয়োজন

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    বিএনপি সরকারের প্রথম মেট্রো, শিগগিরই একনেকে উঠছে প্রকল্প

    বিএনপি সরকারের প্রথম মেট্রো, শিগগিরই একনেকে উঠছে প্রকল্প

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭

    বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা

    বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    পদোন্নতি পেলেন, কিন্তু পোস্টিং দূরে, সিদ্ধান্ত নেবেন কীভাবে

    পদোন্নতি পেলেন, কিন্তু পোস্টিং দূরে, সিদ্ধান্ত নেবেন কীভাবে

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৩

    মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৩

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১

    ৫ পরিবারে ৮ খুন, এসবির এসআইকে পিটিয়ে হত্যা

    ৫ পরিবারে ৮ খুন, এসবির এসআইকে পিটিয়ে হত্যা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২

    রাবির ভালোবাসা নিয়ে বড় পর্দায় ‘চিরকুট’

    রাবির ভালোবাসা নিয়ে বড় পর্দায় ‘চিরকুট’

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫

    অটোরিকশার এই বিশাল বাজার তৈরি হলো কেন

    অটোরিকশার এই বিশাল বাজার তৈরি হলো কেন

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪

    জামিন পেলেন বিদিশা, মুক্তিতে ‘বাধা নেই’

    জামিন পেলেন বিদিশা, মুক্তিতে ‘বাধা নেই’

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪

    কনফিউশন নয় সল্যুশন চাই

    কনফিউশন নয় সল্যুশন চাই

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪

    বিতর্কিত আবু জাফরকে ন্যাশনাল ব্যাংকের এমডি নিয়োগে তোড়জোড়

    বিতর্কিত আবু জাফরকে ন্যাশনাল ব্যাংকের এমডি নিয়োগে তোড়জোড়

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭

    এখনো গলার কাঁটা

    এখনো গলার কাঁটা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩

    আজও বিশ্বাস হয় না, তুমি নেই সালমান: শাবনূর

    আজও বিশ্বাস হয় না, তুমি নেই সালমান: শাবনূর

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৪:০৪

    advertiseadvertise