আমেরিকার মিশিগান অঙ্গরাজ্য। চারপাশে ব্যস্ত
নগরজীবন, পরিচিত আমেরিকান পরিবেশ। কিন্তু ২৫ ও ২৬ জুলাই ওয়ারেন সিটি স্কয়ার যেন বদলে
গিয়েছিল। বাংলায় কথোপকথন, দেশীয় খাবারের ঘ্রাণ, গান, নাচ, আড্ডা আর পরিচিত মুখের হাসিতে
দুদিনের জন্য সেখানে তৈরি হয়েছিল এক টুকরো বাংলাদেশ।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মিশিগানের (বাম)
উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ১৭তম ‘বাংলাদেশি আমেরিকান ফেস্টিভ্যাল’। মিশিগানের বিভিন্ন
শহর থেকে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশ নেন এই আয়োজনে। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের
জাতীয় সংগীত পরিবেশন এবং...