ছবির মানুষ
- উত্তর পাঠাতে হবে ১২ আগস্টের মধ্যে। সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে একজন পাবেন ১০০০ টাকার বই।

পর্দায় তার একচিলতে মিষ্টি হাসি আর প্রাণবন্ত চোখের চাহনিতে মুহূর্তেই হৃৎকম্পন থেমে যায় কোটি ভক্তের। রুপালি পর্দায় প্রথম পদার্পণেই জয় করে নিয়েছেন দর্শকের মন।
দক্ষিণী ইন্ডাস্ট্রি দিয়ে যে চঞ্চল মেয়ের যাত্রা শুরু, সে আজ বলিউডের ব্লকবাস্টার ক্যানভাসেও এক অপ্রতিরোধ্য নাম। কখনো মেজাজি কলেজকন্যা, কখনো রোমান্টিক প্রেমিকা, আবার কখনো অপরাধ জগতের তীব্র টানাপড়েনে আবদ্ধ এক অনুগত স্ত্রী—প্রতিটি চরিত্রেই তিনি অনবদ্য। এক রুক্ষ রোমান্টিক থ্রিলারে ‘সামি সামি’ গানের তালে তার কোমর দোলানো নাচ আর চোখের ইশারা সমগ্র বিশ্ব জুড়ে তৈরি করেছিল প্রবল উন্মাদনা। পরে এক ভয়ংকর অ্যাকশন-ড্রামায় তার দুর্দান্ত অভিনয় প্রমাণ করেছে, গ্ল্যামার আর অভিনয়ের নিখুঁত সংমিশ্রণ তিনি নিজেই।
অকৃত্রিম হাসি, অসাধারণ ফ্যাশন সেন্স আর মাটির কাছাকাছি থাকার জাদুকরী ব্যক্তিত্বই তাকে আধুনিক ভারতীয় সিনেমার সবচেয়ে চর্চিত অভিনেত্রী করে তুলেছে।
বলুন তো, কার কথা বলা হচ্ছে?




