ছবির মানুষ
- উত্তর পাঠাতে হবে ২ সেপ্টেম্বরের মধ্যে। সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে একজন পাবেন ১০০০ টাকার বই।

১৮৭৫ সালের পহেলা সেপ্টেম্বর শিকাগোতে চোখ মেলেন এবং ১৯৫০ সালের ১৯ মার্চ পৃথিবীর মায়া কাটান। সামনেই তার জীবনের একটি বিশেষ মাইলফলক— জন্মবার্ষিকী। কৈশোরে সেনাবাহিনীতে ব্যর্থ হয়ে তিনি জীবনধারণের জন্য পেনসিল শার্পনার বিক্রি থেকে শুরু করে খনির শ্রমিক হিসেবেও কাজ করেছেন। অবশেষে ৩৬ বছর বয়সে চরম অর্থকষ্টে পড়ে সস্তা পাল্প ম্যাগাজিনে শুধু টিকে থাকার লড়াইয়ে তিনি কলম তুলে নেন। আর সেই এক ফোঁটা কালি জন্ম দিয়েছিল এক কাল্পনিক ইতিহাস।
আফ্রিকার গহিন অরণ্যে গেরিলাদের হাতে মানুষ হওয়া এক যুবকের গল্প লিখে তিনি পৃথিবীকে তোলপাড় করে দিয়েছিলেন। ১৯১২ সালে আত্মপ্রকাশ করা সেই কাল্পনিক নায়ক পরে কমিকস, সিনেমা ও টেলিভিশনের সবচেয়ে বড় বাণিজ্যিক সফলতায় রূপ নেয়। আজও সেই নায়কের অরণ্য-গর্জন পাঠকের বুকে রোমাঞ্চ জাগায়।
আপনি কি চিনতে পেরেছেন এই কালজয়ী রূপকার ও তার অমর সৃষ্টিকে?







