Agamir Somoy E-Paper
রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
আগামীর সময়
বই পড়াতে পাখি বাঁচাতে নিবেদিত নাহিদ
রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় টিএসসি

বর্ষামুখর ইডেন আঙিনা

শারমিন উদ্দিন
agamir somoy
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ০৪:৩০
বর্ষামুখর ইডেন আঙিনা

বর্ষাকে বরণ করতে নাচে, গানে মেতেছিলেন ইডেন মহিলা কলেজের ছাত্রীরা। ছবি: তানজিলা আক্তার

অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ৬ আগস্ট। কিন্তু বর্ষার আয়োজন, আর বৃষ্টি একটু বাদ সাধবে না, তা কি হয়! তুমুল বর্ষণে সেদিনের আয়োজন পণ্ড হয়ে গেলে নতুন তারিখ নির্ধারণ করা হয় ৯ আগস্ট। সেদিন অবশ্য প্রকৃতি অতটা বিরূপ হয়নি। ঢাকার ইডেন মহিলা কলেজের খোলা মাঠে তাই নাচ, গান আর কাব্যের ঝঙ্কারে অনুষ্ঠিত হলো বর্ষাবরণ উৎসব।

বর্ষা ঋতুকে উদযাপন ও শিক্ষার্থীদের মধ্যে বাঙালি সংস্কৃতির চর্চাকে আরও বিস্তৃত করতে বিকাল ৪টা থেকে রাত পর্যন্ত চলে এই উৎসব। কলেজ প্রাঙ্গণের মঞ্চে দলীয় নৃত্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। ছিল গান, কবিতা আবৃত্তি ও একক নৃত্য। ছাত্রীদের নানা পরিবেশনা মুগ্ধ করে সবাইকে। আয়োজক ও ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিংয়ের ছাত্রী জান্নাতুল ফেরদৌস বললেন, ‘বর্ষা বাঙালির কাছে শুধু একটি ঋতুর নাম নয়; এটি প্রকৃতি, আবেগ ও সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অনুষঙ্গ। সময়ের সঙ্গে মানুষের জীবনযাপন ও চিন্তায় পরিবর্তন এলেও ঐতিহ্যবাহী সাংস্কৃতিক আয়োজনের আবেদন কখনো শেষ হয় না; বরং এ ধরনের আয়োজন তরুণীদের শিকড় ও সংস্কৃতির সঙ্গে সংযুক্ত রাখে।’

সাংস্কৃতিক এই মিলনমেলা দর্শকের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছে। ২০২০-২১ শিক্ষাবর্ষের দর্শন বিভাগের ছাত্রী সুমাইয়া হৃদি জানালেন, গত পাঁচ বছরে ইডেনে তিনি এমন বর্ষাবরণের আয়োজন দেখেননি। প্রতি বছর এ ধরনের আয়োজন করার দাবি জানিয়ে তিনি বললেন, ‘আধুনিকতা ও সামাজিক যোগাযোগমাধ্যমের বিপুল প্রভাবের মধ্যেও ঐতিহ্যবাহী সাংস্কৃতিক আয়োজন তরুণীদের সংস্কৃতিচর্চার প্রতি আগ্রহী করে তোলে।’

ইডেন মহিলা কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক শাহনাজ পারভীন বললেন, ‘এখানে পরিবেশনাগুলোর পাশাপাশি উপস্থাপনাও আমার খুব ভালো লেগেছে। এ ধরনের উৎসব শিক্ষার্থীদের সাংস্কৃতিক চর্চার সুযোগ করে দেয়।’

শিল্পীদের মধ্যে সমাজবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্রী নৌশিন জাহান নীলা জানালেন, এই আয়োজনের মধ্য দিয়ে প্রায় তিন বছর পর তিনি মঞ্চে নৃত্য পরিবেশন করেছেন। দর্শকের ভালোবাসা, করতালি ও উৎসাহ তাকে নৃত্যে ফেরার অনুপ্রেরণা দিয়েছে। তিনি আরও বললেন, ‘এমন সফল সাংস্কৃতিক আয়োজনের জন্য শিল্পীদের ভালো পরিবেশনার পাশাপাশি আয়োজকদের আন্তরিকতা ও দর্শকের ভালোবাসা থাকতে হয়।’

রাষ্ট্রবিজ্ঞানের সাদিয়া হোসাইন অনুষ্ঠানে কবি অনিন্দ্য মুখোপাধ্যায়ের ‘বর্ষা’ কবিতাটি আবৃত্তি করেন। এ আয়োজনের ধারাবাহিকতা ভবিষ্যতেও বজায় থাকবে— এ প্রত্যাশা এই আবৃত্তিশিল্পীর।

ইডেনবাঙালি সংস্কৃতিবর্ষা ঋতু
    শেয়ার করুন:
    Advertisement
    দুই টার্মিনাল চালু, এলএনজি মিলছে ৭৬৯ মিলিয়ন ঘনফুট

    দুই টার্মিনাল চালু, এলএনজি মিলছে ৭৬৯ মিলিয়ন ঘনফুট

    ১৫ আগস্ট ২০২৬, ১৪:২৭

    ধানমন্ডি ৩২ নম্বর থেকে আটক ৩, মারধরের শিকার আরেকজন

    ধানমন্ডি ৩২ নম্বর থেকে আটক ৩, মারধরের শিকার আরেকজন

    ১৫ আগস্ট ২০২৬, ১২:২৮

    লোহিত সাগর নিয়ে সৌদির প্রতিরক্ষা জোট কাজ করবে?

    লোহিত সাগর নিয়ে সৌদির প্রতিরক্ষা জোট কাজ করবে?

    ১৫ আগস্ট ২০২৬, ১১:২৭

    বসুন্ধরা থেকে অভিনেত্রী রিধিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

    বসুন্ধরা থেকে অভিনেত্রী রিধিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

    ১৫ আগস্ট ২০২৬, ১৭:৫২

    হাম ও উপসর্গে মৃত্যু ৯শ ছাড়াল

    হাম ও উপসর্গে মৃত্যু ৯শ ছাড়াল

    ১৫ আগস্ট ২০২৬, ১৫:৩৪

    জুলাই-আগস্ট টুর্নামেন্টে দাওয়াত না পেয়ে অধ্যক্ষের কক্ষ ভাঙচুর

    জুলাই-আগস্ট টুর্নামেন্টে দাওয়াত না পেয়ে অধ্যক্ষের কক্ষ ভাঙচুর

    ১৫ আগস্ট ২০২৬, ২১:৪২

    গ্যাস-বিদ্যুৎ সংকট পুরোপুরি কাটতে সময় লাগবে : বাণিজ্যমন্ত্রী

    গ্যাস-বিদ্যুৎ সংকট পুরোপুরি কাটতে সময় লাগবে : বাণিজ্যমন্ত্রী

    ১৫ আগস্ট ২০২৬, ১৮:১৩

    মাঠের শ্রমিক থেকে উদ্যোক্তা হচ্ছেন জয়পুরহাটের আদিবাসী নারীরা

    মাঠের শ্রমিক থেকে উদ্যোক্তা হচ্ছেন জয়পুরহাটের আদিবাসী নারীরা

    ১৫ আগস্ট ২০২৬, ১৩:৩১

    ঝলসানো জীবনের কবি

    ঝলসানো জীবনের কবি

    ১৫ আগস্ট ২০২৬, ১৭:৩৩

    সালমান বেঁচে থাকলে হয়তো অকেজো হয়ে যেত : নীলা চৌধুরী

    সালমান বেঁচে থাকলে হয়তো অকেজো হয়ে যেত : নীলা চৌধুরী

    ১৫ আগস্ট ২০২৬, ২১:২৯

    নারী প্রমাণে ব্যর্থ হয়ে নিষিদ্ধ দুই অ্যাথলেট

    নারী প্রমাণে ব্যর্থ হয়ে নিষিদ্ধ দুই অ্যাথলেট

    ১৫ আগস্ট ২০২৬, ২১:১৭

    সিরাজগঞ্জে এমপি আয়নুল হকের গাড়িতে হামলা

    সিরাজগঞ্জে এমপি আয়নুল হকের গাড়িতে হামলা

    ১৫ আগস্ট ২০২৬, ২১:০০

    হরমুজ নিয়ে অনড় ইরান, মার্কিনিদের তেলের বাড়তি দাম মানতে বললেন ট্রাম্প

    হরমুজ নিয়ে অনড় ইরান, মার্কিনিদের তেলের বাড়তি দাম মানতে বললেন ট্রাম্প

    ১৫ আগস্ট ২০২৬, ২২:৪২

    গাছে ওঠাই যেন কাল হলো নাগর ঢালীর

    গাছে ওঠাই যেন কাল হলো নাগর ঢালীর

    ১৫ আগস্ট ২০২৬, ২১:২৩

    ধানমন্ডি ৩২ নম্বরে পুলিশের সামনেই মারধর

    ধানমন্ডি ৩২ নম্বরে পুলিশের সামনেই মারধর

    ১৫ আগস্ট ২০২৬, ১৬:২৮

    advertiseadvertise