অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ৬ আগস্ট। কিন্তু বর্ষার আয়োজন, আর বৃষ্টি একটু বাদ সাধবে না, তা কি হয়! তুমুল বর্ষণে সেদিনের আয়োজন পণ্ড হয়ে গেলে নতুন তারিখ নির্ধারণ করা হয় ৯ আগস্ট। সেদিন অবশ্য প্রকৃতি অতটা বিরূপ হয়নি। ঢাকার ইডেন মহিলা কলেজের খোলা মাঠে তাই নাচ, গান আর কাব্যের ঝঙ্কারে অনুষ্ঠিত হলো বর্ষাবরণ উৎসব।
বর্ষা ঋতুকে উদযাপন ও শিক্ষার্থীদের মধ্যে বাঙালি সংস্কৃতির চর্চাকে আরও বিস্তৃত করতে বিকাল ৪টা থেকে রাত পর্যন্ত চলে এই উৎসব। কলেজ প্রাঙ্গণের মঞ্চে দলীয় নৃত্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। ছিল গান, কবিতা আবৃ...