Agamir Somoy E-Paper
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
৪৮ হাজার শিশুকে বই বিতরণ সোহানের
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় টিএসসি

বাঁধন পেল স্বীকৃতি

agamir somoy
প্রকাশ: ০৭ জুন ২০২৬, ০৮:২০
বাঁধন পেল স্বীকৃতি

বাঁধনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ. এফ. রহমান হল ইউনিট সামাজিক কাজে অবদান রাখায় সম্প্রতি ‘প্রভোস্ট পুরস্কার’ লাভ করেছে। তাদের নিয়ে লিখেছেন হিমেল আহমেদ

‘প্রভোস্ট পুরস্কারপ্রাপ্তিতে খুব ভালো লাগছে। এটি আমাদের কাছে শুধু আনুষ্ঠানিক স্বীকৃতি নয়; বরং দীর্ঘদিনের নিষ্ঠা, পরিশ্রম ও মানবিক দায়িত্ববোধের সম্মানজনক মূল্যায়ন। প্রতিটি সদস্যের জন্য গর্বের।’ কথাগুলো বলছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ. এফ. রহমান হল ইউনিট বাঁধনের সভাপতি মো. বাহারুল ইসলাম। সামাজিক কাজে অবদান রাখায় সম্প্রতি তারা ‘প্রভোস্ট পুরস্কার’ লাভ করেছেন। পুরস্কারপ্রাপ্তির নেপথ্যের কারণ জানতে কথা হলো পর্ষদের উপদেষ্টা মো. মাহাবুবুর রহমান সবুজের সঙ্গে।

তিনি বলেন, ‘বাঁধন স্যার এ. এফ. রহমান হল ইউনিট শুরু থেকেই নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছে। এই ধারাবাহিকতা ইউনিটের শুরু থেকে এখন পর্যন্ত চলমান আছে এবং আগামীতেও থাকবে। বিগত বছরে বাঁধন বেশ কয়েকটি দৃশ্যমান কাজ করতে পেরেছে, এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময় চার দিন বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি এবং মাইলস্টোন ট্র্যাজেডির সময় এক দিনে ষাটোর্ধ্ব ব্যাগ রক্ত সংগ্রহ ও তাৎক্ষণিক বিনামূল্যে ব্লাড গ্রুপ ক্যাম্পেইন করা। এ কাজগুলো হলের উপদেষ্টা শিক্ষকসহ সব ছাত্রছাত্রীর ব্যাপক প্রশংসা পায়।’

এই ইউনিটের কার্যক্রম পরিচালনার আলাপের সময় হল ইউনিটের সাধারণ সম্পাদক মো. তুহিন হাসান অভিমত দেন, ‘আমরা বেশকিছু কৌশল অবলম্বন করি। সবচেয়ে কার্যকর দুটি কৌশল রয়েছে। প্রথমটি হচ্ছে হলের প্রায় দেড় হাজার ছাত্রের তথ্য সংগ্রহ করে রাখি। যাতে করে প্রয়োজনে তাদের ডাকা যায় এবং বিভিন্ন উৎসবে যখন লোকসমাগম বেশি হয়, তখন বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের কর্মসূচি পালন করি। বছরে বেশ কয়েকবার এ রকম কর্মসূচি প্রদান করে থাকি। এরই সঙ্গে সবাইকে রক্তদানে উদ্বুদ্ধ করি।’ তরুণদের অংশগ্রহণ সম্পর্কে জানতে চাইলে বলেন, ‘তরুণরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। প্রথম এবং দ্বিতীয় বর্ষের ছাত্রদের হাত ধরেই এগিয়ে যাই। তাদের ভবিষ্যৎ সংগঠক হিসেবে গড়ে তুলতে আমরা সবসময় তৎপর থাকি।’

রক্তদানে অনাগ্রহীদের প্রতি বার্তা দিয়েছেন সাবেক সাধারণ সম্পাদক সাগর আজিজ, ‘যারা রক্ত নিয়ে কাজ করে তাদের দায়িত্ব হচ্ছে, যারা কোন কারণে রক্ত দিচ্ছে না, তাদেরকে মোটিভেট করা।’

সবশেষে বাঁধন নিয়ে হল প্রভোস্ট কাজী মাহফুজুল হক সুপন বলেন, ‘আমার মনে হয়, বাঁধনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের একমাত্র স্বেচ্ছাসেবী সংগঠন, যেটি আসলেই ভলান্টিয়ারি ভিত্তিতে কাজ করে আসছে। বিভিন্ন জায়গায় যখন রক্ত দরকার হচ্ছে, আমি খুব দ্রুত এদের কাছ থেকে পেয়েছি। অসাধারণ কাজ করছে। এমন প্রত্যাশা ও স্বীকৃতি নিয়েই বাঁধন যেন ভবিষ্যতেও একই নিষ্ঠা ও মানবিকতা নিয়ে মানুষের পাশে দাঁড়াতে পারে, সেটিই এখন সবার কাম্য।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৯৯৭ সালের ২৪ অক্টোবর জন্ম নেয় ‘বাঁধন’। এখন দেশের ৬১টি জেলায় ৯২টি শিক্ষাপ্রতিষ্ঠান, ১৬টি জোন, ১৪৮টি ইউনিট ও ১৪টি পরিবারের মাধ্যমে স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ১৪৮টি ইউনিটের অন্যতম ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ. এফ. রহমান হল ইউনিট।

টিএসসিবাঁধনসামাজিক সংগঠনঢাকা বিশ্ববিদ্যালয়স্যার এ এফ রহমান হল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    জায়গাটা আলাদা, কিন্তু তাড়নাটা একই

    জায়গাটা আলাদা, কিন্তু তাড়নাটা একই

    ঢাকা ওয়াসা : উন্নতির মহাপরিকল্পনা, ১৪ বছর পেরিয়ে হলো অবনতি

    ঢাকা ওয়াসা : উন্নতির মহাপরিকল্পনা, ১৪ বছর পেরিয়ে হলো অবনতি

    গুরুত্বপূর্ণ তেলপাইপলাইন বন্ধ করল সৌদি, কমান্ডার বহিষ্কার ইরাকের

    গুরুত্বপূর্ণ তেলপাইপলাইন বন্ধ করল সৌদি, কমান্ডার বহিষ্কার ইরাকের

    ব্যর্থ ক্রুইফকে আবারও আনছে বাফুফে!

    ব্যর্থ ক্রুইফকে আবারও আনছে বাফুফে!

    ঘনঘন চোখ লাল হওয়ার জন্য কি অ্যালার্জি দায়ী?

    ঘনঘন চোখ লাল হওয়ার জন্য কি অ্যালার্জি দায়ী?

    বাব আল-মান্দেব হুতিদের কব্জায়, নতুন জটে বিশ্ব জ্বালানি

    বাব আল-মান্দেব হুতিদের কব্জায়, নতুন জটে বিশ্ব জ্বালানি

    জ্যোতিষ ফরিদুর রেজা সাগর

    জ্যোতিষ ফরিদুর রেজা সাগর

    সৌদি-হুতি যুদ্ধে পাকিস্তান কেন দৃশ্যপটে

    সৌদি-হুতি যুদ্ধে পাকিস্তান কেন দৃশ্যপটে

    ৪৮ হাজার শিশুকে বই বিতরণ সোহানের

    ৪৮ হাজার শিশুকে বই বিতরণ সোহানের

    অদ্ভুতুড়ে অনিয়ম চিটাগং ক্লাবে

    অদ্ভুতুড়ে অনিয়ম চিটাগং ক্লাবে

    পিকে হালদারের কুমিরগুলোর এখন কী হবে

    পিকে হালদারের কুমিরগুলোর এখন কী হবে

    ছাত্রশক্তির কেন্দ্র ও ঢাবি শাখার নতুন কমিটি, নেতৃত্বে যারা

    ছাত্রশক্তির কেন্দ্র ও ঢাবি শাখার নতুন কমিটি, নেতৃত্বে যারা

    জেমসের পা ছুঁয়ে সালাম করলেন কলকাতার রূপম ইসলাম

    জেমসের পা ছুঁয়ে সালাম করলেন কলকাতার রূপম ইসলাম

    ওটিটি অভিনেত্রী হিসেবে পরিচিতি চান না শ্রিয়া

    ওটিটি অভিনেত্রী হিসেবে পরিচিতি চান না শ্রিয়া

    ভারতে ব্রিকসের এই সম্মেলন কেন গুরুত্বপূর্ণ, এজেন্ডায় কী

    ভারতে ব্রিকসের এই সম্মেলন কেন গুরুত্বপূর্ণ, এজেন্ডায় কী