Agamir Somoy E-Paper
শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সুমির উদ্যোগে ১৯২ নারীর ভাগ্যবদল
শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় অপূর্বা

কেনাকাটা

ঘরকন্যায় মৃত্তিকার মায়া

প্রিয়াঞ্জলি রুহি
agamir somoy
প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ০৫:০৮
ঘরকন্যায় মৃত্তিকার মায়া

ছবি: আগামীর সময়

শুধু প্রয়োজনে নয়, ঘরের সৌন্দর্য আর জীবনযাপনে প্রকৃতির ছোঁয়া আনতেও মাটির থালাবাসন ও অন্যান্য পাত্রের জনপ্রিয়তা বাড়ছে। লিখেছেন প্রিয়াঞ্জলি রুহি

একসময় বাঙালির রান্নাঘরে উঁকি দিলেই পাওয়া যেত মাটির হাঁড়ি, কলসি, থালা, বাটি, হাঁড়িকুড়ি আর মাটির গন্ধ। ভোরবেলা কলসি কাঁখে পানি আনতে যাওয়া, দুপুরে মাটির পাতিলে ধীরে ধীরে রান্না হওয়া ভাত কিংবা উৎসবে সানকিতে পরিবেশিত পায়েস— এসব ছিল আমাদের জীবনযাপনের চিরচেনা অংশ। সময়ের প্রবাহে স্টিল, অ্যালুমিনিয়াম, ননস্টিক আর মেলামাইনের দখলে সেই দৃশ্য অনেকটাই হারিয়ে গেছে। তবে আশার কথা, আবারও মানুষ ফিরছে মৃত্তিকার কাছে। ঐতিহ্যের টান, স্বাস্থ্যসচেতনতা, পরিবেশবান্ধব জীবনযাপন আর নান্দনিকতার কারণে মাটির থালাবাসন ও হাঁড়িকুড়ি নতুন করে জায়গা করে নিচ্ছে আধুনিক ঘরে।

রান্নার স্বাদে ভিন্নমাত্রা: অনেকেই বলেন, মাটির হাঁড়িতে রান্না করা খাবারের স্বাদই আলাদা। কারণ মাটি ধীরে ধীরে তাপ গ্রহণ করে এবং সমানভাবে ছড়িয়ে দেয়। এতে খাবার ধীরে সুসিদ্ধ হয়, মসলা ভালোভাবে মিশে যায় এবং স্বাদ আরও গভীরতা পায়। ভুনা মাংস, খিচুড়ি, পায়েস, ডাল কিংবা ভর্তা— মাটির পাত্রে রান্না হলে যেন অন্যরকম ঘ্রাণ ছড়িয়ে পড়ে।

পরিবেশবান্ধব: প্লাস্টিক এবং একবার ব্যবহারযোগ্য পণ্যের কারণে পরিবেশের ওপর বাড়ছে চাপ। সেই জায়গায় মাটির বাসন একটি টেকসই বিকল্প। এটি প্রাকৃতিক উপাদানে তৈরি, ব্যবহারের শেষে সহজেই মাটির সঙ্গে মিশে যায়। ফলে পরিবেশ দূষণের ঝুঁকিও কম থাকে।

মাটির হাঁড়িতে রান্না করা খাবারের স্বাদই আলাদা। কারণ মাটি ধীরে ধীরে তাপ গ্রহণ করে এবং সমানভাবে ছড়িয়ে দেয়। এতে খাবার ধীরে সুসিদ্ধ হয়, মসলা ভালোভাবে মিশে যায় এবং স্বাদ আরও গভীরতা পায়

স্বাস্থ্য সুরক্ষা: যদিও সব ধরনের স্বাস্থ্যগত দাবি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয়, তবে মাটির পাত্রে রান্না বা পরিবেশন করার অন্যতম সুবিধা হলো, এতে কোনো কৃত্রিম আবরণ বা রাসায়নিক প্রলেপ থাকে না। বিশেষ করে ভালো মানের, নিরাপদভাবে পোড়ানো মাটির বাসন ব্যবহার করলে খাবারের স্বাভাবিক স্বাদ বজায় থাকে।

ঘরের সাজ: শুধু রান্নাঘর নয়, ডাইনিং টেবিল সাজাতেও মাটির থালা, বাটি, কাপ, জগ বা ফুলদানি জনপ্রিয় হয়ে উঠেছে। সাদামাটা রঙ, হাতে আঁকা নকশা কিংবা পোড়ামাটির স্বাভাবিক রূপ— সব মিলিয়ে এগুলো ঘরে এনে দেয় উষ্ণ ও প্রাকৃতিক আবহ। অতিথি আপ্যায়নেও মাটির বাসনের ব্যবহার আলাদা নান্দনিকতা যোগ করে। মাটির থালাবাসন শুধু ব্যবহার্য নয়, এগুলো ঘরের সৌন্দর্যেরও অনুষঙ্গ। পোড়ামাটির স্বাভাবিক রঙ, হাতের ছোঁয়ায় তৈরি অনন্য আকৃতি, সূক্ষ্ম কারুকাজ আর মাটির নিজস্ব টেক্সচারে প্রতিটি পাত্র যেন একেকটি শিল্পকর্ম। আধুনিক মিনিমাল সাজসজ্জার সঙ্গে যেমন সহজে মানিয়ে যায়, তেমনি ঐতিহ্যবাহী ঘরেও এনে দেয় উষ্ণতা আর আপন অনুভূতি। মাটির থালা বা বাটিতে পরিবেশন করলে সাধারণ একটি খাবারও হয়ে ওঠে আকর্ষণীয়। তাই অনেকেই প্রয়োজনের পাশাপাশি ঘরের সাজে প্রকৃতির ছোঁয়া আনতে এমন বাসন বেছে নিচ্ছেন।

ব্যবহারের আগে করণীয়: নতুন মাটির হাঁড়ি বা বাসন ব্যবহারের আগে কয়েক ঘণ্টা পরিষ্কার পানিতে ভিজিয়ে রাখা ভালো। এরপর ভালোভাবে শুকিয়ে নিয়ে রান্নার কাজে প্রথম দিকে অল্প আঁচে ব্যবহার করুন। এতে বাসন দীর্ঘদিন টেকসই থাকে এবং ফাটার ঝুঁকিও কমে।

যত্নে ঠিকঠাক: মাটির বাসন ধোয়ার সময় অতিরিক্ত শক্ত রাসায়নিক ডিটারজেন্ট ব্যবহার না করাই ভালো। নরম স্পঞ্জ বা নারিকেলের ছোবড়া দিয়ে আলতোভাবে পরিষ্কার করলে বাসনের গায়ে আঁচড় পড়ে না। ধোয়ার পর সম্পূর্ণ শুকিয়ে সংরক্ষণ করতে হবে। কেননা ভেজা অবস্থায় রেখে দিলে ছত্রাক বা দুর্গন্ধ হতে পারে।

প্রাপ্তিস্থান ও দরদাম

মাটির থালাবাসন ও হাঁড়িকুড়ি কিনতে চাইলে সবচেয়ে ভালো ঠিকানা দেশের বিভিন্ন কুমোরপাড়া ও স্থানীয় হাট। ঢাকায় রায়েরবাজার, দোয়েল চত্বর, শাঁখারীবাজার, ধানমন্ডি ও চকবাজার এলাকায় মাটির পণ্যের দোকান রয়েছে। বিভিন্ন এলাকায় ভ্যানে করেও বিক্রি হয় এসব পণ্যসামগ্রী। এ ছাড়া আড়ং, কে ক্রাফট, ভূমি আর্টিসানসহ বিভিন্ন হস্তশিল্পের বিক্রয়কেন্দ্র এবং অনলাইন স্টোরেও মিলবে এ ধরনের নানা সামগ্রী। আকার, নকশা ও কারুকাজভেদে দামেও রয়েছে ভিন্নতা। সাধারণ একটি বাটি ৮০-২০০, থালা ১৫০-৪৫০, কাপ ১০০-২৫০, গ্লাস ১০০-২০০, জগ ৩০০-৮০০, রান্নার হাঁড়ি ৪০০-১৫০০, কলসি ৩০০-১০০০ এবং ডিনার সেট ১৫০০ থেকে ৫০০০ টাকার মধ্যে পাওয়া যায় । হাতে আঁকা বা টেরাকোটা কারুকাজ করা পণ্যের দাম তুলনামূলক বেশি হতে পারে।

 

মাটির পাত্রসৌন্দর্যচর্চাকেনাকাটাঅপূর্বা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ক্রয়ক্ষমতা কমায় খাদ্যঝুঁকি

    ক্রয়ক্ষমতা কমায় খাদ্যঝুঁকি

    আশ্রয়ণ-২ প্রকল্পে ১১১৪২ কোটি = ০

    আশ্রয়ণ-২ প্রকল্পে ১১১৪২ কোটি = ০

    মক্কা প্রতিরক্ষা জোট সুযোগ নাকি ঝুঁকি?

    মক্কা প্রতিরক্ষা জোট সুযোগ নাকি ঝুঁকি?

    সবজিতে স্বস্তি, চড়া নিত্যপণ্যের বাজার

    সবজিতে স্বস্তি, চড়া নিত্যপণ্যের বাজার

    দুদকের মামলা পথ হারায় রাজনীতির মারপ্যাঁচে

    দুদকের মামলা পথ হারায় রাজনীতির মারপ্যাঁচে

    বাংলার গাউনে সাজছেন পশ্চিমা কনেরা

    বাংলার গাউনে সাজছেন পশ্চিমা কনেরা

    পাকিস্তানিকে বিয়ে করে নিখোঁজ বাংলাদেশি নারী, সন্ধানে হাইকমিশন

    পাকিস্তানিকে বিয়ে করে নিখোঁজ বাংলাদেশি নারী, সন্ধানে হাইকমিশন

    গাজীপুরে স্বপ্নের আশ্রয়ণের ঘরে ঝুলছে তালা

    গাজীপুরে স্বপ্নের আশ্রয়ণের ঘরে ঝুলছে তালা

    গণপতির শোবার ঘর পরিদর্শনের অনুমতি পেলেন না আইনজীবীরা

    গণপতির শোবার ঘর পরিদর্শনের অনুমতি পেলেন না আইনজীবীরা

    বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ উদ্ধার

    বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ উদ্ধার

    বৈঠক থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী আটক

    বৈঠক থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী আটক

    প্রত্যেক ইউনিয়নে মাঠ, উপজেলায় মিনি স্টেডিয়াম

    প্রত্যেক ইউনিয়নে মাঠ, উপজেলায় মিনি স্টেডিয়াম

    স্ত্রী-কন্যার উদ্দেশে সাংবাদিক পুলক, ‘ক্ষমা করে দিও’

    স্ত্রী-কন্যার উদ্দেশে সাংবাদিক পুলক, ‘ক্ষমা করে দিও’

    বাংলাদেশের হজ কোটা কমে ৭৮ হাজার

    বাংলাদেশের হজ কোটা কমে ৭৮ হাজার

    ১৩ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে শিবিরের ‘রোড টু সিরাহ—২৬’ সম্পন্ন

    ১৩ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে শিবিরের ‘রোড টু সিরাহ—২৬’ সম্পন্ন