এক ঝলক

হরিতকীর শাড়িতে বিশ্বকাপ
ফ্যাশন ব্র্যান্ড ‘হরিতকী’র শাড়ির সংগ্রহে ধরা দিয়েছে বিশ্বকাপের মোটিফ। প্রিয় দলের পতাকার রঙ, ফুটবল সংস্কৃতির আবেগ এবং সমসাময়িক নান্দনিকতার সমন্বয়ে তৈরি করা হয়েছে এই বিশেষ সংগ্রহ। বিশ্বকাপের খেলা দেখা, আড্ডা কিংবা বিভিন্ন আয়োজনের জন্য শাড়িগুলো ডিজাইন করা হয়েছে। ব্র্যান্ডটির অনলাইন প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে পাওয়া যাচ্ছে।
ডিয়ার আজের ওয়ার্ল্ড কাপ টি-শার্ট
প্রিয় দলের জার্সির রঙ, জয়ের প্রত্যাশা আর রাতজাগা উত্তেজনায় মেতে উঠতে ‘ডিয়ার আজ’ এনেছে ওয়ার্ল্ড কাপ ২০২৬ এডিশন ড্রপ শোল্ডার টি-শার্ট। স্টাইল আধুনিক কাট, স্বাচ্ছন্দ্যময় ফিট আর বিশ্বকাপের স্পিরিটে তৈরি এই সংগ্রহ।
স্বপ্নযাত্রার বসনে ফুটবল
ফুটবলপ্রেমী নারীদের জন্য বিশেষ ডিজাইনের শাড়ি নিয়ে এসেছে দেশীয় ফ্যাশন ব্র্যান্ড ‘স্বপ্নযাত্রা’। বিশ্বকাপ ঘিরে ফুটবলপ্রেমীদের উন্মাদনার সঙ্গে ফ্যাশনের সংযোগ ঘটাতে আর্জেন্টিনা, ব্রাজিলসহ জনপ্রিয় বিভিন্ন দলের রঙ, প্রতীক ও আবহ থেকে অনুপ্রাণিত হয়ে প্রতিষ্ঠানটি তৈরি করেছে শাড়িগুলো। অনলাইনে অর্ডারের মাধ্যমে সংগ্রহ করা যাবে।
ছবি: লেবেলগুলোর সৌজন্যে






