Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

রংপুরে তিন দিনব্যাপী বিজ্ঞান মেলা শুরু

রংপুর ব্যুরো
agamir somoy
প্রকাশ: ০৯ জুন ২০২৬, ০৫:২৪
রংপুরে তিন দিনব্যাপী বিজ্ঞান মেলা শুরু

ছবি: আগামীর সময়

‘উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি’ প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরে শুরু হয়েছে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ।

সোমবার সকালে জেলা পরিষদ কমিউনিটি সেন্টার চত্বরে বেলুন উড়িয়ে বিজ্ঞান মেলা, দশম বিজ্ঞান অলিম্পিয়াড এবং দশম কুইজ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং রংপুরের জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এ আয়োজন করে রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম বলেন, বিজ্ঞান হলো বিশেষ জ্ঞান। সেই জ্ঞানের বাস্তব প্রয়োগই মানবসভ্যতার অগ্রগতিকে ত্বরান্বিত করে। তাদের মেধা ও শ্রমের সমন্বয়ে উদ্ভাবনের মাধ্যমে মানবকল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখেন গবেষক ও চিন্তাবিদরা।

তিনি আরও বলেন, বিজ্ঞান চর্চায় শিক্ষার্থীদের আরও মনোযোগী হতে হবে এবং এমন উদ্ভাবন করতে হবে যা দেশের ১৮ কোটি মানুষের পাশাপাশি বৈশ্বিক মানবকল্যাণেও ভূমিকা রাখতে পারে। বিজ্ঞানের এই যুগে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী শক্তি বিকাশে এ ধরনের মেলার গুরুত্ব অপরিসীম বলেও উল্লেখ করেন তিনি।

মেলার অংশগ্রহণকারীদের উদ্দেশে তিনি বলেন, জেলা পর্যায় থেকে বিভাগীয় ও জাতীয় পর্যায় পর্যন্ত নিজেদের এগিয়ে নিতে বিজ্ঞানচর্চা অব্যাহত রাখতে হবে।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আব্দুল মোতালেব সরকার বলেন, বিজ্ঞান সপ্তাহের মূল লক্ষ্য শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে গড়ে তোলা। আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির যুগে বিশ্ব এখন একটি বৈশ্বিক গ্রামে পরিণত হয়েছে। প্রতিযোগিতামূলক এই বিশ্বে টিকে থাকতে তথ্যপ্রযুক্তিতে দক্ষতার কোনো বিকল্প নেই। তিনি শিক্ষার্থীদের উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনের আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রংপুর রেঞ্জ পুলিশের উপমহাপরিদর্শক আমিনুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের রংপুর বিভাগের পরিচালক আবু জাফর এবং জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিনসহ অনেকে। উদ্বোধনী অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

তিন দিনব্যাপী এ বিজ্ঞান মেলায় স্থান পেয়েছে মোট ৪৩টি স্টল।

রংপুরবিজ্ঞান মেলা
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise