পরামর্শ
সারা দিন বসে কাজ
অপূর্বা ডেস্ক

গ্রাফিকস: আগামীর সময়
দীর্ঘ সময় একটানা বসে কাজ করলে শরীরে অস্বস্তি তৈরি হতে পারে। তাই একটু নড়াচড়ার অভ্যাস করা ভালো
প্রতি ঘণ্টায় বিরতি
টানা বসে না থেকে প্রতি ৩০-৬০ মিনিট পরপর উঠে ২-৫ মিনিট হাঁটুন
বসার সঠিক ভঙ্গি
পিঠ সোজা রাখুন। কোমর ও পিঠে সাপোর্ট দিন
ঘাড় ও কাঁধ
কাজের ফাঁকে ঘাড় ডানে-বামে ঘোরানোর পাশাপাশি কাঁধ ওঠানো নামানো ও হাত-পা হালকা স্ট্রেচ করুন
চোখের বিশ্রাম
একটানা স্ক্রিনে তাকিয়ে না থেকে কিছুক্ষণ দূরে তাকান
পর্যাপ্ত পানি পান
ডেস্কের পাশে পানির বোতল রাখুন। নিয়মিত পানি পান করুন। বোতলের পানি ফুরিয়ে গেলে ভরে আনতে নিজেই উঠে যাওয়ার অভ্যাস গড়ুন





