Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
যেখানে সংকট সেখানেই বাবলু
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় অপূর্বা

রেসিপি

ঝাল মসলার ঘ্রাণ

মেরিনা পারভীন নীপা
agamir somoy
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৫
ঝাল মসলার ঘ্রাণ

ঝালের ঝাঁজ, মসলার ঘ্রাণ আর রেস্টুরেন্টের মতো স্বাদ— ঘরেই জমুক জমকালো আয়োজন। চিকেন, চিংড়ি আর বিফ— এ তিন পদের রেসিপি দিয়েছেন মেরিনা পারভীন নীপা

নাগা চিকেন ড্রাই

উপকরণ: বোনলেস চিকেন ৫০০ গ্রাম, নাগা মরিচ (কুচি বা পেস্ট করা) ২-৩টি, রসুন কুচি ১ টেবিল চামচ, আদা কুচি ১ চা চামচ, সয়া সস ১ টেবিল চামচ, চিলি সস ১ টেবিল চামচ, লেবুর রস ১ টেবিল চামচ, কর্নফ্লাওয়ার ২ টেবিল চামচ, ময়দা ১ টেবিল চামচ, গোলমরিচ গুঁড়া আধা চা চামচ, লবণ স্বাদমতো, ডিম ১টি, তেল (ভাজার জন্য) পরিমাণমতো, ক্যাপসিকাম (ছোট করে কাটা) আধা কাপ, পেঁয়াজ (কিউব করে কাটা) আধা কাপ, কাঁচা মরিচ ২-৩টি।

প্রণালি: চিকেনের সঙ্গে লবণ, গোলমরিচ, লেবুর রস, আদা-রসুন, নাগা মরিচ ও সয়া সস মিশিয়ে ২০-৩০ মিনিট মেরিনেট করে রাখতে হবে। এরপর ডিম, কর্নফ্লাওয়ার ও ময়দা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিন। মাঝারি গরম তেলে চিকেনগুলো সোনালি ও ক্রিসপি হওয়া পর্যন্ত ভেজে তুলে রাখতে হবে। অন্য প্যানে ১ টেবিল চামচ তেল দিয়ে রসুন, পেঁয়াজ ও ক্যাপসিকাম দ্রুত ভেজে নিন। এরপর চিলি সস, সয়া সস ও বাকি নাগা মরিচ দিন। ভাজা চিকেন দিয়ে উচ্চ আঁচে ২-৩ মিনিট ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। বেশি রান্না করা যাবে না, তাহলে চিকেন নরম হয়ে যেতে পারে। শেষে কাঁচা মরিচ ও সামান্য লেবুর রস দিয়ে নামিয়ে ফেলুন। চিকেনের নিচে সস না দিয়ে ক্রিসপি টেক্সচার ধরে রাখতে সস বা ড্রিজল পাশে রাখতে হবে।

ঝাল বিফ ভুনা

উপকরণ: গরুর মাংস (ছোট টুকরা) ৫০০ গ্রাম, পেঁয়াজ (বড় আকারের, পাতলা করে কাটা) ২টি, আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ১ টেবিল চামচ, শুকনা মরিচ গুঁড়া আধা চা চামচ, কাঁচা মরিচ ৬-৮টি, নাগা মরিচ ১টি কুচি (ঝাল বেশি চাইলে ২টি), হলুদ গুঁড়া আধা চা চামচ, জিরা গুঁড়া ১ চা চামচ, ধনে গুঁড়া ১ চা চামচ, গরম মসলা গুঁড়া আধা চা চামচ, গোলমরিচ গুঁড়া আধা চা চামচ, দারচিনি ১ টুকরা, এলাচ ২টি, তেজপাতা ১টি, টক দই ২ টেবিল চামচ, সরিষার তেল ৪ টেবিল চামচ, লবণ স্বাদমতো, চিনি আধা চা চামচ, পানি প্রয়োজনমতো, ধনেপাতা সামান্য।

প্রণালি: মাংসের সঙ্গে টক দই, আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়া, শুকনা মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, ধনে গুঁড়া ও লবণ মিশিয়ে ৩০ মিনিট রেখে দিতে হবে। কড়াইতে সরিষার তেল গরম করে দারচিনি, এলাচ ও তেজপাতা দিন। এরপর পেঁয়াজ দিয়ে ভালোভাবে বাদামি করে ভেজে নিতে হবে। মেরিনেট করা মাংস দিয়ে মাঝারি-উচ্চ আঁচে ১০-১৫ মিনিট ভালোভাবে কষিয়ে নিন। মসলা থেকে তেল ছাড়তে শুরু করলে অল্প অল্প করে গরম পানি দিয়ে ঢেকে মাংস নরম হওয়া পর্যন্ত রান্না করুন। মাংস নরম হয়ে গেলে কাঁচা মরিচ, নাগা মরিচ কুচি ও চিনি দিয়ে আবার ৫-৭ মিনিট উচ্চ আঁচে ভুনতে হবে। শেষে গরম মসলা ও গোলমরিচ দিয়ে নেড়ে দিতে হবে। তেল ওপরে উঠে মাংস শুকনো ও চকচকে হয়ে গেলে ধনেপাতা ছড়িয়ে চুলা থেকে নামিয়ে নিন।

ঝাল চিংড়ি মালাইকারি

উপকরণ: বড় চিংড়ি ৫০০ গ্রাম, নারিকেলের দুধ ১ কাপ, পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, কাঁচা মরিচ ৫-৬টি, শুকনা মরিচ গুঁড়া ১ চা চামচ, হলুদ গুঁড়া আধা চা চামচ, জিরা গুঁড়া আধা চা চামচ, গরম মসলা গুঁড়া আধা চা চামচ, গোলমরিচ গুঁড়া সিকি চা চামচ, টমেটো কুচি ২ টেবিল চামচ (ঐচ্ছিক), সরিষার তেল ৩ টেবিল চামচ, ঘি ১ চা চামচ, লবণ স্বাদমতো, চিনি আধা চা চামচ, দারচিনি ১ টুকরা, এলাচ ২টি, তেজপাতা ১টি, ধনেপাতা সামান্য, ভাজা পেঁয়াজ সামান্য।


প্রণালি: চিংড়িতে সামান্য লবণ ও হলুদ মাখিয়ে ১০ মিনিট রেখে দিন। এরপর সরিষার তেলে প্রতি পাশে ৩০-৪৫ সেকেন্ড হালকা ভেজে তুলে রাখতে হবে। বেশি ভাজা যাবে না। একই প্যানে দারচিনি, এলাচ ও তেজপাতা দিয়ে পেঁয়াজ বাটা দিতে হবে। ভালোভাবে ভেজে আদা-রসুন বাটা, শুকনা মরিচ গুঁড়া, জিরা গুঁড়া ও হলুদ দিয়ে অল্প পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিন। কাঁচা মরিচ চেরা ও টমেটো কুচি দিয়ে ২-৩ মিনিট রান্না করুন। মসলা থেকে তেল ছাড়লে নারিকেলের দুধ দিয়ে আঁচ কমিয়ে ৪-৫ মিনিট রান্না করতে হবে। লবণ ও চিনি দিন। ভাজা চিংড়ি দিয়ে হালকা আঁচে ৪-৫ মিনিটের বেশি রান্না করা যাবে না। শেষে গরম মসলা, গোলমরিচ ও ঘি দিয়ে নামিয়ে নিতে হবে। ১-২টি আস্ত কাঁচা মরিচ, সামান্য ধনেপাতা ও ভাজা পেঁয়াজ দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

 

 

রেসিপিঝালমসলা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement
    শাস্তি মাফ হচ্ছে এনবিআরের ২৪ কর্মকর্তার

    শাস্তি মাফ হচ্ছে এনবিআরের ২৪ কর্মকর্তার

    ৩১ আগস্ট ২০২৬, ০৮:১১

    কানাডায় অভিবাসনে কড়াকড়ি, দুশ্চিন্তায় বাংলাদেশি আশ্রয়প্রার্থীরা

    কানাডায় অভিবাসনে কড়াকড়ি, দুশ্চিন্তায় বাংলাদেশি আশ্রয়প্রার্থীরা

    ৩১ আগস্ট ২০২৬, ১১:১৭

    বাকিতে খাদ্য কিনছে ৬৭ শতাংশ কৃষি পরিবার

    বাকিতে খাদ্য কিনছে ৬৭ শতাংশ কৃষি পরিবার

    ৩১ আগস্ট ২০২৬, ১০:৪২

    কোনো শিক্ষার্থী ক্লাসে না এলে খোঁজ নিতেন সেই শিক্ষিকা

    কোনো শিক্ষার্থী ক্লাসে না এলে খোঁজ নিতেন সেই শিক্ষিকা

    ৩১ আগস্ট ২০২৬, ০৯:১০

    চট্টগ্রামের প্রতি ফোঁটা পানিতে ৭০০ ব্যাকটেরিয়া

    চট্টগ্রামের প্রতি ফোঁটা পানিতে ৭০০ ব্যাকটেরিয়া

    ৩১ আগস্ট ২০২৬, ১০:০০

    র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

    র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

    ৩১ আগস্ট ২০২৬, ১০:৫৮

    সোনিয়ার স্মৃতিকথায় কি প্রকাশ্য হবে গান্ধী পরিবারের অন্দরের খবর

    সোনিয়ার স্মৃতিকথায় কি প্রকাশ্য হবে গান্ধী পরিবারের অন্দরের খবর

    ৩১ আগস্ট ২০২৬, ১২:৪৮

    সাগর-রুনি হত্যায় মিলেছে সাংস্কৃতিক ব্যক্তিত্বের সম্পৃক্ততা

    সাগর-রুনি হত্যায় মিলেছে সাংস্কৃতিক ব্যক্তিত্বের সম্পৃক্ততা

    ৩১ আগস্ট ২০২৬, ০৮:০৬

    ইরান-যুক্তরাষ্ট্র ফের পাল্টাপাল্টি হামলা

    ইরান-যুক্তরাষ্ট্র ফের পাল্টাপাল্টি হামলা

    ৩১ আগস্ট ২০২৬, ০৯:৪১

    পাল্টাপাল্টি হামলার মধ্যে ইরান বলল যুদ্ধ চায় না, তেলের দাম বেড়েছে

    পাল্টাপাল্টি হামলার মধ্যে ইরান বলল যুদ্ধ চায় না, তেলের দাম বেড়েছে

    ৩১ আগস্ট ২০২৬, ১০:৪১

    ভালো কোম্পানি আসছে, আস্থা রাখুন

    ভালো কোম্পানি আসছে, আস্থা রাখুন

    ৩১ আগস্ট ২০২৬, ১৮:২৫

    কোন গ্রেডে কত বেতন হচ্ছে

    কোন গ্রেডে কত বেতন হচ্ছে

    ৩১ আগস্ট ২০২৬, ১৮:২৬

    নতুন বেতন কাঠামো অনুমোদন, বাস্তবায়ন দুই অর্থবছরে

    নতুন বেতন কাঠামো অনুমোদন, বাস্তবায়ন দুই অর্থবছরে

    ৩১ আগস্ট ২০২৬, ১৮:৫১

    মক্কা জোটে নতুন দেশ যুক্ত করার প্রস্তুতি, প্রথম বৈঠকে কী সিদ্ধান্ত হলো

    মক্কা জোটে নতুন দেশ যুক্ত করার প্রস্তুতি, প্রথম বৈঠকে কী সিদ্ধান্ত হলো

    ৩১ আগস্ট ২০২৬, ২১:০৩

    আমার শরীর, পোশাক নিয়ে মন্তব্য করা ভক্তের দরকার নেই: উর্বী

    আমার শরীর, পোশাক নিয়ে মন্তব্য করা ভক্তের দরকার নেই: উর্বী

    ৩১ আগস্ট ২০২৬, ১৯:০৮

    advertiseadvertise