Agamir Somoy E-Paper
শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অরক্ষিত রেলক্রসিং পাহারায় ইসলাম
শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় অপূর্বা

শাহি বিফ রেজালা উইথ রোজ, কেওড়া অ্যান্ড ক্রিসপি ওনিয়ন

agamir somoy
প্রকাশ: ২৩ মে ২০২৬, ০৯:০৭
শাহি বিফ রেজালা উইথ রোজ, কেওড়া অ্যান্ড ক্রিসপি ওনিয়ন

কোরবানীর ঈদকে সামনে রেখে গরুর মাংসের একটি বিশেষ রেসিপি দিয়েছেন বাংলাদেশের রন্ধনশিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে নতুনভাবে পরিচয় করিয়ে দেওয়া মাস্টারশেফ ইসমাইল হোসেন।


উপকরণ (গরুর মাংসের জন্য): গরুর শর্ট রিবস বা শিন (বড় টুকরো করে কাটা) ১ হাজার ২০০ গ্রাম, গ্রিক ইয়োগার্ট (টক দই) ২০০ গ্রাম, আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ১ টেবিল চামচ, ধনে গুঁড়া ১ চা চামচ, সাদা গোলমরিচ গুঁড়া আধা চা চামচ, লবণ স্বাদমতো।

উপকরণ (রেজালার ঝোলের জন্য): পেঁয়াজ (বড় আকারের, পাতলা করে কাটা) ৩টি, কাজুবাদাম ১০টি, কাঠবাদাম (ব্লাঞ্চ করা) ৮টি, তরমুজ বা সূর্যমুখীর বীজ ২ টেবিল চামচ, সবুজ এলাচ ৪টি, এলাচ (বড়) ১টি, দারচিনি ১ টুকরো, লবঙ্গ ৪টি, তেজপাতা ২টি, সিঙ্গেল ক্রিম ১৫০ মিলিলিটার, কেওড়া জল ১ চা চামচ, গোলাপজল আধা চা চামচ, কাঁচামরিচ ৩টি, চামচ ঘি ৪ টেবিল, গরম স্টক বা পানি প্রয়োজনমতো।

প্রণালি: গরুর মাংসে টক দই, আদা বাটা, রসুন বাটা, ধনে গুঁড়া, সাদা গোলমরিচ ও লবণ ভালোভাবে মাখিয়ে অন্তত ৪ ঘণ্টা অথবা সারা রাত মেরিনেট করে রাখুন। এরপর একটি ভারী পাত্রে ঘি গরম করে পেঁয়াজ ধীরে ধীরে ভেজে সোনালি বাদামি ও ক্যারামেলাইজড করে নিন। এর অর্ধেক অংশ গার্নিশের জন্য তুলে রাখুন। বাকি পেঁয়াজ, কাজুবাদাম, কাঠবাদাম ও তরমুজের বীজের সঙ্গে ব্লেন্ড করে মসৃণ পেস্ট তৈরি করুন। একই পাত্রে গোটা গরম মসলা ও তেজপাতা দিন। এরপর মেরিনেট করা গরুর মাংস দিয়ে মাঝারি আঁচে হালকা বাদামি হওয়া পর্যন্ত কষিয়ে নিন। এবার পেঁয়াজ ও বাদামের পেস্ট মিশিয়ে ধীরে ধীরে রান্না করুন, যতক্ষণ না ঘি আলাদা হয়ে আসে। প্রয়োজনমতো গরম স্টক বা পানি দিয়ে মাংস ঢেকে দিন এবং কম আঁচে প্রায় ২ ঘণ্টা রান্না করুন, যাতে মাংস নরম হয়ে যায়। সবশেষে ক্রিম, কেওড়া জল, গোলাপজল ও আস্ত কাঁচামরিচ দিয়ে আরও কিছুক্ষণ রান্না করুন। পরিবেশনের আগে ১০ মিনিট ঢেকে রেখে দিন।

প্রণালি (গার্নিশ): মুচমুচে ভাজা পেঁয়াজ, হালকা ভাজা কাঠবাদামের ফ্লেক্স, শুকনো খাবার উপযোগী গোলাপের পাপড়ি এবং ওপরে সামান্য গরম ঘি ছড়িয়ে দিন।

পরিবেশন: বাসমতী পোলাও, নরম নান অথবা খাস্তা পরোটার সঙ্গে পরিবেশন করুন।

গরুর মাংসরেজালাটক দই,গোলমরিচঅপূর্বা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    খালে পড়ে ছিল যুবকের দুই হাত রশি দিয়ে বাঁধা মরদেহ, সঙ্গে ইট বাঁধা বস্তা

    খালে পড়ে ছিল যুবকের দুই হাত রশি দিয়ে বাঁধা মরদেহ, সঙ্গে ইট বাঁধা বস্তা

    মাইকিং করে ঘোষণা হলো শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন

    মাইকিং করে ঘোষণা হলো শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন

    ওসির সঙ্গে বাদানুবাদ, ‘আপনি বিরাট আওয়ামী লীগ ছিলেন’ বললেন রুমিন ফারহানা

    ওসির সঙ্গে বাদানুবাদ, ‘আপনি বিরাট আওয়ামী লীগ ছিলেন’ বললেন রুমিন ফারহানা

    ওসির বিরুদ্ধে বিকাশে ঘুষ নেওয়ার অভিযোগ

    ওসির বিরুদ্ধে বিকাশে ঘুষ নেওয়ার অভিযোগ

    ভোট টানতে জোট ভাঙছে হেফাজত!

    ভোট টানতে জোট ভাঙছে হেফাজত!

    হাতছাড়া এলাকার নিয়ন্ত্রণ নিতেই সাজেক অস্থির

    হাতছাড়া এলাকার নিয়ন্ত্রণ নিতেই সাজেক অস্থির

    সাংবাদিকদের গাড়ি আটকে চাঁদা আদায়ের চেষ্টা যুবদল নেতার!

    সাংবাদিকদের গাড়ি আটকে চাঁদা আদায়ের চেষ্টা যুবদল নেতার!

    মনে রাখতে হবে আমরা কী মন্ত্রে দেশ স্বাধীন করেছি!

    মনে রাখতে হবে আমরা কী মন্ত্রে দেশ স্বাধীন করেছি!

    শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসা শিক্ষককে মারধর

    শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসা শিক্ষককে মারধর

    সন্তানের সামনেই মারধর, ন্যায়বিচার চান মা তানিশা

    সন্তানের সামনেই মারধর, ন্যায়বিচার চান মা তানিশা

    বনমালী

    বনমালী

    রাস্তার পাশে জিজ্ঞাসাবাদ করছিল পুলিশ, কাভার্ড ভ্যানচাপায় এসআইসহ নিহত ২

    রাস্তার পাশে জিজ্ঞাসাবাদ করছিল পুলিশ, কাভার্ড ভ্যানচাপায় এসআইসহ নিহত ২

    কৃষিপণ্যে হেলায় ক্ষতি বছরে ২৯ হাজার কোটি

    কৃষিপণ্যে হেলায় ক্ষতি বছরে ২৯ হাজার কোটি

    সৌদি কারাগারে বন্দি সাড়ে ৭ হাজার বাংলাদেশি : শামা ওবায়েদ

    সৌদি কারাগারে বন্দি সাড়ে ৭ হাজার বাংলাদেশি : শামা ওবায়েদ

    আওয়ামী লীগ ও ভারতের সঙ্গে লিয়াজোঁ করে দেশ চালাচ্ছে সরকার

    আওয়ামী লীগ ও ভারতের সঙ্গে লিয়াজোঁ করে দেশ চালাচ্ছে সরকার