Agamir Somoy E-Paper
শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সুমির উদ্যোগে ১৯২ নারীর ভাগ্যবদল
শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় অপূর্বা

বিউটি

টিন্ট ট্রেন্ড

অলকানন্দা রায়
agamir somoy
প্রকাশ: ০২ জুন ২০২৬, ০৮:৪৯
টিন্ট ট্রেন্ড

মডেল: অ্যাঞ্জেলা ডি’কস্টা, সাজ: অরা বিউটি লাউঞ্জ, ছবি: অপূর্বা

লিপস্টিকের দিন ফুরোলো বলে! বিউটি বক্সে সরব উপস্থিতি লিপ টিন্টের। সহজে প্রয়োগযোগ্য; টেকসইয়ে বাজিমাত। লিখেছেন অলকানন্দা রায়

 

সকালটা শুরু হয়েছিল তাড়াহুড়োয়। বাস ধরতে হবে, অফিসে পৌঁছানো চাই সময়মতো। আয়নার সামনে দাঁড়িয়ে হয়তো খেয়াল করলেন, আজ আর পুরো মেকআপ করার সময় নেই। শুধু হালকা টাচ চাই, যাতে ফ্রেশ দেখাবে, অথচ বাড়তি সময় লাগবে না। এমন সময়ে ঠোঁটসজ্জায় রেগুলার লিপস্টিকের বদলে ট্রেন্ড এখন লিপ টিন্টের। আলতো করে ঠোঁটের চারপাশে বুলিয়ে দিলেই, ব্যস!

 

লিপস্টিকের বিপরীতে

ঠোঁট রাঙানোর অনুষঙ্গ হিসেবে লিপস্টিকের ব্যবহার সর্বাধিক। খাওয়া-দাওয়া ও অন্যান্য কারণে তার রঙ মুছে যায় বলে বারবার টাচআপের দরকার পড়ে। এতে ঠোঁটে ভারী স্তর তৈরি হয়। লিপ টিন্ট সেই চেনা অস্বস্তি বদলে দিয়েছে। এ এমন একধরনের লাইটওয়েট লিকুইড বা জেল, যা ঠোঁটের ওপর ভারী স্তর তৈরি না করে ভেতরে মিশে যায়। ফলে এটি লিপস্টিকের মতো বসে থাকে না; বরং ঠোঁটকে রাঙিয়ে দেয় ভেতর থেকে। রঙ থাকে অক্ষুণ্ন। ঠোঁটে প্রকাশ পায় নিজস্বতা।

 

নো-মেকআপ লুক

সময়ের সঙ্গে পাল্লা দিয়ে চলতে হয় বলে সাধারণত সবাই খোঁজেন সহজ কিছু। লিপ টিন্ট ঠিক সেই জায়গাতেই জায়গা করে নিয়েছে। বাসে, রিকশায় কিংবা অফিসের ডেস্কে বসেই একটুখানি টাচআপ আর আপনি রেডি। আয়নার দরকার নেই; নিখুঁত লাইন ঘিরে নেই দুশ্চিন্তার বালাই। রঙের বাড়াবাড়ি কিংবা অতিরিক্ত উজ্জ্বলতা— নেই এমন ঝক্কিও; বরং আছে নরম, কোমল স্বাভাবিক এক আভা। অনেকেই এখন নো-মেকআপ লুকের দিকে ঝুঁকছেন। সেখানে লিপ টিন্ট একেবারে সোনায় সোহাগা। সহজ ব্যবহারযোগ্যতা একে করে তুলেছে প্রায় রূপচর্চাকারীর সঙ্গী।


লিপ টিন্ট শুধু ঠোঁট রাঙানোতেই সীমাবদ্ধ নেই; গালের ওপর হালকা ব্লাশ হিসেবেও ব্যবহারযোগ্য



ব্যবহারে ভিন্নতা

লিপ টিন্ট শুধু ঠোঁট রাঙানোতেই সীমাবদ্ধ নেই; গালের ওপর হালকা ব্লাশ হিসেবেও ব্যবহারযোগ্য। এক পণ্যেই দুই কাজ। ব্যস্ত জীবনে এর চেয়ে ভালো আর কী হতে পারে! দিন শেষে ক্লান্ত হয়ে বাসায় ফিরে আয়নার সামনে দাঁড়িয়ে যদি নজরে পড়ে, সারা দিনের দৌড়ঝাঁপের পরও ঠোঁটের রঙ অটুট রয়ে গেছে, কার না ভালো লাগে! এ জন্যই অনেকের কাছে এই সৌন্দর্যপণ্যের ডাকনাম লিপ স্টেইন। খাওয়া-দাওয়া বা ঘামের কারণে রঙ পুরোপুরি উঠে যায় না; ক্ষেত্রবিশেষে একটু হালকা হয় বৈকি।

 

কোন শেড কার জন্য

সঠিক শেড বেছে নিলে লিপ টিন্টের সৌন্দর্যছটা আরও খুলে যায়। ফর্সা ত্বকে পিঙ্ক, কোরাল; শ্যামলা বা ডাস্কি টোনে বেরি, প্লাম, ব্রিক ভালো মানায়। ন্যাচারাল লুক চাইলে নিজের ঠোঁটের রঙের কাছাকাছি শেড বেছে নেওয়াই শ্রেয়।

 

প্রয়োগ প্রক্রিয়া

লিপ টিন্ট ব্যবহার যত সহজ, ততটাই গুরুত্বপূর্ণ এর যত্ন-আত্তি। প্রয়োগের আগে ঠোঁট স্ক্রাব করে মসৃণ রাখা চাই। শুরুতে লিপ বাম ব্যবহার করে অল্প পরিমাণ লিপ টিন্ট লাগিয়ে ব্লেন্ড করা উত্তম। কারণ, টিন্ট অনেক সময় ঠোঁট একটু শুষ্ক করে দিতে পারে। তাই নিয়মিত ঠোঁটের যত্নও জরুরি।

 

জেনে রাখা ভালো

সব ট্রেন্ড যেমন সবার জন্য সমান কাজ করে না, লিপ টিন্টও এর ব্যতিক্রম নয়। খুব শুষ্ক ওষ্ঠে এর প্রয়োগের ফলে অমসৃণ দেখাতে পারে। আবার কিছু গাঢ় পিগমেন্টেড ঠোঁটে এর শেড ঠিকমতো ফুটে ওঠে না। ঠোঁট থেকে লিপ টিন্ট পুরোপুরি তুলতে প্রয়োজন অয়েল-বেসড রিমুভার। অবশ্য সঠিক ব্যবহার আর যত্নে এই সীমাবদ্ধতাগুলো সহজে সামলানো সম্ভব।

 

 

টিন্ট ট্রেন্ডলিপস্টিকলিপ টিন্টবাজিমাতঅপূর্বা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ক্রয়ক্ষমতা কমায় খাদ্যঝুঁকি

    ক্রয়ক্ষমতা কমায় খাদ্যঝুঁকি

    আশ্রয়ণ-২ প্রকল্পে ১১১৪২ কোটি = ০

    আশ্রয়ণ-২ প্রকল্পে ১১১৪২ কোটি = ০

    মক্কা প্রতিরক্ষা জোট সুযোগ নাকি ঝুঁকি?

    মক্কা প্রতিরক্ষা জোট সুযোগ নাকি ঝুঁকি?

    সবজিতে স্বস্তি, চড়া নিত্যপণ্যের বাজার

    সবজিতে স্বস্তি, চড়া নিত্যপণ্যের বাজার

    দুদকের মামলা পথ হারায় রাজনীতির মারপ্যাঁচে

    দুদকের মামলা পথ হারায় রাজনীতির মারপ্যাঁচে

    বাংলার গাউনে সাজছেন পশ্চিমা কনেরা

    বাংলার গাউনে সাজছেন পশ্চিমা কনেরা

    গাজীপুরে স্বপ্নের আশ্রয়ণের ঘরে ঝুলছে তালা

    গাজীপুরে স্বপ্নের আশ্রয়ণের ঘরে ঝুলছে তালা

    পাকিস্তানিকে বিয়ে করে নিখোঁজ বাংলাদেশি নারী, সন্ধানে হাইকমিশন

    পাকিস্তানিকে বিয়ে করে নিখোঁজ বাংলাদেশি নারী, সন্ধানে হাইকমিশন

    গণপতির শোবার ঘর পরিদর্শনের অনুমতি পেলেন না আইনজীবীরা

    গণপতির শোবার ঘর পরিদর্শনের অনুমতি পেলেন না আইনজীবীরা

    বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ উদ্ধার

    বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ উদ্ধার

    বৈঠক থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী আটক

    বৈঠক থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী আটক

    প্রত্যেক ইউনিয়নে মাঠ, উপজেলায় মিনি স্টেডিয়াম

    প্রত্যেক ইউনিয়নে মাঠ, উপজেলায় মিনি স্টেডিয়াম

    বাংলাদেশের হজ কোটা কমে ৭৮ হাজার

    বাংলাদেশের হজ কোটা কমে ৭৮ হাজার

    স্ত্রী-কন্যার উদ্দেশে সাংবাদিক পুলক, ‘ক্ষমা করে দিও’

    স্ত্রী-কন্যার উদ্দেশে সাংবাদিক পুলক, ‘ক্ষমা করে দিও’

    ১৩ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে শিবিরের ‘রোড টু সিরাহ—২৬’ সম্পন্ন

    ১৩ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে শিবিরের ‘রোড টু সিরাহ—২৬’ সম্পন্ন