এক ঝলক
লা রিভে স্বস্তি ও সারল্যের গল্প
অপূর্বা ডেস্ক

ছবি: লেবেলগুলোর সৌজন্যে
আর্দ্র আবহাওয়া এবং প্রতিদিনের ব্যবহারযোগ্য ফ্যাশনকে একসঙ্গে ধরার অনুপ্রেরণায় ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড লা রিভ সব বয়সীর জন্য এনেছে নতুন কালেকশন।
এর মূল উপজীব্য হলো হালকা কাপড়, সহজ কাট, কোমল রঙ এবং ব্যবহারিক স্টাইল। এতে উৎসবের আভাসের পাশাপাশি অফিস, ক্যাম্পাস, ভ্রমণ ও দৈনন্দিন জীবনের উপযোগিতাকেও দেওয়া হয়েছে প্রাধান্য।
সঙ্গে যোগ হয়েছে ইয়োগা কালেকশন। ব্র্যান্ডটির সব স্টোরের পাশাপাশি অনলাইনেও কেনা যাবে
www.lerevecraze.com থেকে।




