Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
আগামীর সময়
নুরুল ইসলাম লাগিয়েছেন লক্ষাধিক গাছ
মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় অপূর্বা

ই ন্টা র ন্যা শ না ল ট্রে ন্ড

ফুটবল, বিউটি ও পেপ-র‍্যালি গ্ল্যাম

স্বর্ণা রায়
agamir somoy
প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০৭:২৭
ফুটবল, বিউটি ও পেপ-র‍্যালি গ্ল্যাম

গ্রাফিকস: আগামীর সময়

বিশ্বকাপের গ্যালারিতে লাতিন নারীরা এনেছেন নতুন পরিবর্তন। সৌন্দর্যচর্চার এই ঢেউয়ে বুঁদ ফুটবল সংস্কৃতি। বিস্তারিত লিখেছেন স্বর্ণা রায়

ফুটবল বিশ্বকাপ মানেই গ্যালারিতে রঙের বিচ্ছুরণ। তাতে লাতিন নারীরা বরাবরই অন্যদের চেয়ে আলাদা। এবার তারা সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন এমন এক প্রাণবন্ত ও স্পোর্টি মেকআপ ট্রেন্ডের, যেটি নাম পেয়েছে ‘পেপ-র‍্যালি গ্ল্যাম’। খেলার উত্তেজনা ও উচ্ছ্বাস থেকে অনুপ্রাণিত এই লুক। পিন্টারেস্টের ‘সামার ২০২৬ ট্রেন্ড রিপোর্ট’ অনুযায়ী, জেন-জি নারী এবং ক্রীড়াবিদরা সূচনা করছেন ‘স্পোর্ট-লাক্স’ যুগের। যেখানে খেলোয়াড়সুলভ গর্ব, ব্যক্তিগত স্টাইল, সৌন্দর্যচর্চা আর আভিজাত্যপূর্ণ আড্ডার মিশেলে তৈরি হচ্ছে ক্রীড়া সমর্থনের এ নতুন ধারা।

সাহসী সাজে আত্মপ্রকাশ

পেপ-র‍্যালি গ্ল্যাম কোনো সাধারণ প্রসাধন নয়, এটি যেন রূপচর্চার মাধ্যমে দলের প্রতি ভালোবাসা প্রকাশের ভাষা। পিন্টারেস্টের তথ্য অনুযায়ী, এ সময়ে স্মোকি আইস মেকআপের সার্চ বেড়েছে ১৫০০ শতাংশের বেশি! নারীরা এমন মেকআপ বেছে নিচ্ছেন, যা দীর্ঘ সময় ওয়াচ পার্টি বা স্টেডিয়ামের রোদেও থাকবে নিখুঁত। ব্রোঞ্জ আভা মাখানো ত্বক আর উজ্জ্বল ঠোঁটের সঙ্গে দলের রঙের ছোঁয়া, এ যেন এক আধুনিক ফুটবলীয় আভিজাত্য।

জার্সিতে জৌলুশ

জার্সি এখন রীতিমতো ফ্যাশন স্টেটমেন্ট, সে তো জানা কথা। কিন্তু লাতিন নারীরা এখন প্রথাগত জার্সিগুলোকে দারুণ সৃজনশীলতায় রিমিক্স করছেন। কেউ জার্সির সঙ্গে পরছেন টেইলরড ট্রাউজার, আবার কেউ হাই-হিলের সঙ্গে জার্সিকে মিলিয়ে তৈরি করছেন এক নতুন ‘স্পোর্ট-লাক্স’ লুক। এই ফ্যাশন স্টেটমেন্টে বাড়তি মাত্রা যোগ করছে মুখে পেপ-র‌্যালি গ্ল্যাম মেকআপ। এটি শুধু সাজগোজ নয়, বরং নিজের ঐতিহ্য ও শিকড়কে বিশ্বমঞ্চে তুলে ধরার এক চমৎকার প্রয়াস।

ওয়াচ পার্টিতে গ্ল্যামার

খেলা দেখার ঘরোয়া আড্ডায় বা ওয়াচ পার্টিতেও এসেছে নতুন আভিজাত্য। এখনকার স্মার্ট হোস্টরা খাবারের আয়োজনে আনছেন নান্দনিকতা। টিনড ফিশ চারকিউটেরি বোর্ডের মতো সহজ অথচ সুন্দর পরিবেশনা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। ফলে একটি সাধারণ ম্যাচ দেখা এখন আভিজাত্যপূর্ণ এক সামাজিক অনুষ্ঠানে রূপ নিয়েছে। পেপ-র‌্যালি গ্ল্যামের ছোঁয়া থাকছে তাতে, বলা বাহুল্য।

নতুন যুগের আইকন

ফুটবল সংস্কৃতি ঢেলে সাজাতে বড় ভূমিকা রাখছেন নারী ক্রীড়াবিদ ও ইনফ্লুয়েন্সাররা। পর্তুগিজ মহাতারকা ক্রিস্তিয়ানো রোনালদোর বাগদত্তা ও আর্জেন্টাইন-স্প্যানিশ মডেল জর্জিনা রদ্রিগেজ থেকে শুরু করে তারকা অ্যাথলেটরা এখন ফ্যাশন দুনিয়ায় নতুন ট্রেন্ড সেটার। পেপ-র‍্যালি গ্ল্যামকে এগিয়ে নিতে তাদের ভূমিকা অনেক। তাদের দেখেই আজকের প্রজন্মের নারীরা শিখছেন কীভাবে খেলার মাঠকেও রূপান্তর করা যায় ফ্যাশন ও বিউটির ময়দানে।

লাতিন নারীদের পেপ-র‍্যালি গ্ল্যাম ট্রেন্ড আমাদের মনে করিয়ে দিচ্ছে, ফুটবল এখন ৯০ মিনিটের লড়াই বা মাঠের উত্তেজনার মাঝে সীমাবদ্ধ নেই; এটি এক বিশাল লাইফস্টাইল মুভমেন্টে পরিণত হয়েছে।

ছবি: ইন্টারনেট

 

    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ২৩ জুন ২০২৬
    রাত ৩:০০ টা
    ফ্রান্স
    ৩
    ইরাক
    ০
    ২৩ জুন ২০২৬
    সকাল ৬:০০ টা
    নরওয়ে
    ৩
    সেনেগাল
    ২
    ২৩ জুন ২০২৬
    সকাল ৯:০০ টা
    আলজেরিয়া
    ০
    জর্ডান
    ০
    বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

    বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

    ২৩ জুন ২০২৬, ০০:২২

    বৃদ্ধ বাবা-মাকে ঘরে আটকে রাখল মেয়ে, উদ্ধার করল পুলিশ

    বৃদ্ধ বাবা-মাকে ঘরে আটকে রাখল মেয়ে, উদ্ধার করল পুলিশ

    ২৩ জুন ২০২৬, ০০:১৪

    সর্বোচ্চ ৩ পেনাল্টি মিসের রেকর্ডও মেসির

    সর্বোচ্চ ৩ পেনাল্টি মিসের রেকর্ডও মেসির

    ২৩ জুন ২০২৬, ০০:৪৪

    প্রতিমন্ত্রীর নির্দেশে রামপালে সরকারি খালের অবৈধ বাঁধ অপসারণ

    প্রতিমন্ত্রীর নির্দেশে রামপালে সরকারি খালের অবৈধ বাঁধ অপসারণ

    ২৩ জুন ২০২৬, ০০:৩০

    এমবাপ্পে ঝলকে ফ্রান্সের টানা দ্বিতীয় জয়

    এমবাপ্পে ঝলকে ফ্রান্সের টানা দ্বিতীয় জয়

    ২৩ জুন ২০২৬, ০২:৪৯

    ওমানে পৌঁছালেন ইরানের শীর্ষ কর্মকর্তা

    ওমানে পৌঁছালেন ইরানের শীর্ষ কর্মকর্তা

    ২৩ জুন ২০২৬, ০২:০৮

    এক হাজার কোটি টাকার আমানত ফেরতের দাবিতে আন্দোলন

    এক হাজার কোটি টাকার আমানত ফেরতের দাবিতে আন্দোলন

    ২৩ জুন ২০২৬, ০১:০৯

    রাজশাহীতে ঝুঁকিপূর্ণ ৭২১ ভবন

    রাজশাহীতে ঝুঁকিপূর্ণ ৭২১ ভবন

    ২৩ জুন ২০২৬, ০৬:৪৩

    ঋণের সুদে দুশ্চিন্তায় সরকার

    ঋণের সুদে দুশ্চিন্তায় সরকার

    ২৩ জুন ২০২৬, ০৬:৩৯

    লাল ফিতায় বন্দি খনিজ অনুসন্ধান

    লাল ফিতায় বন্দি খনিজ অনুসন্ধান

    ২৩ জুন ২০২৬, ০৬:৪৩

    আজকের নামাজের সময়সূচি (২৩ জুন)

    আজকের নামাজের সময়সূচি (২৩ জুন)

    ২৩ জুন ২০২৬, ০৭:২৩

    ছয় সাংবাদিকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি সিপিজের

    ছয় সাংবাদিকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি সিপিজের

    ২৩ জুন ২০২৬, ০৩:১৭

    সাড়ে চার মাস পর হরমুজ পার হলো ‘বাংলার জয়যাত্রা’

    সাড়ে চার মাস পর হরমুজ পার হলো ‘বাংলার জয়যাত্রা’

    ২৩ জুন ২০২৬, ০৩:৫৪

    ৯ বিষয়ে ঐকমত্য

    ৯ বিষয়ে ঐকমত্য

    ২৩ জুন ২০২৬, ০৬:৩৯

    ঢাকায় বৃষ্টির আভাস, তাপমাত্রা বাড়তে পারে

    ঢাকায় বৃষ্টির আভাস, তাপমাত্রা বাড়তে পারে

    ২৩ জুন ২০২৬, ০৭:৪৩

    advertiseadvertise