Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
জৌলুশ ছেড়ে গ্রামের স্কুলে নায়লা
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফ্যাক্টচেক

পশ্চিমবঙ্গে ‘মসজিদে ঢোল বাজানোর’ ভিডিওর নেপথ্যে কী?

ফ্যাক্টচেক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১০ মে ২০২৬, ১৯:৪৫
পশ্চিমবঙ্গে ‘মসজিদে ঢোল বাজানোর’ ভিডিওর নেপথ্যে কী?

ছবি: আগামীর সময়

সম্প্রতি একটি ভিডিও ইন্টারনেটে ঝড়ের বেগে ছড়িয়ে পড়েছে, যেখানে দাবি করা হচ্ছে যে ভারতের পশ্চিমবঙ্গের একটি মসজিদে নামাজ চলাকালে একদল হিন্দু ব্যক্তি ঢুকে ঢোল-বাঁশি বাজিয়ে ইবাদতে বিঘ্ন ঘটাচ্ছে। পশ্চিমবঙ্গের বর্তমান রাজনৈতিক ও সাম্প্রদায়িক পরিস্থিতির প্রেক্ষাপটে এই ভিডিওটি তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। তবে আগামীর সময়ের অনুসন্ধানে দেখা গেছে, এই দাবির সঙ্গে বাস্তবতার কোনো সম্পর্ক নেই।

ভিডিওর প্রকৃত উৎস

অনুসন্ধানের অংশ হিসেবে ভিডিওটির মূল ফ্রেমগুলো নিয়ে রিভার্স ইমেজ সার্চ করা হলে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে। দেখা যায়, একই ভিডিও ২০২৫ সালের ১২ জুন টিকটকে আপলোড করা হয়েছিল। ভিডিওটির বর্ণনায় স্পষ্ট উল্লেখ ছিল যে, এটি ‘গশ্চি শাহী দরবার শরিফ’ নামক একটি স্থানের দৃশ্য। এ ছাড়া গত বছরের জুলাই মাসে ‘Zaroori’ নামক একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকেও এই একই ভিডিও ভারতের দাবি করে প্রচার করা হয়েছিল।

ভৌগোলিক অবস্থান

গুগল ম্যাপ এবং স্থানীয় তথ্য বিশ্লেষণ করে নিশ্চিত হওয়া গেছে যে, এই মাজারটি ভারতের পশ্চিমবঙ্গে নয়, বরং বাংলাদেশের চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার গশ্চি ধরেরটেক এলাকায় অবস্থিত।

সংবাদপত্রের সূত্র

আরও অনুসন্ধানে জানা যায়, চট্টগ্রামের রাউজান উপজেলার দেওয়ানপুর গ্রামে ‘গশ্চি শাহী দরবার শরিফ’ অবস্থিত। দৈনিক আজাদীতে প্রকাশিত সংবাদ অনুযায়ী, এই দরবারে বার্ষিক ওরশ উপলক্ষে মিলাদ ও ছেমা মাহফিলের আয়োজন করা হয়। প্রতিবেদনে ব্যবহৃত দরবার শরিফের ছবির সঙ্গে ‘গশ্চি শাহী দরবার’ নামের টিকটক অ্যাকাউন্টের প্রোফাইলে ব্যবহৃত ছবির মিল পাওয়া যায়।

দৃশ্যপট বিশ্লেষণ

ভাইরাল ভিডিওতে এক ব্যক্তিকে নামাজরত ভঙ্গিতে দেখা গেলেও তার পেছনে বাদ্যযন্ত্র বাজানোর দৃশ্যটি কোনো ‘মসজিদে অনুপ্রবেশ’ বা ‘ইবাদতে বাধা দেওয়ার’ ঘটনা নয়। এটি মূলত একটি মাজারকেন্দ্রিক ধর্মীয় ও সাংস্কৃতিক রীতির অংশ, যা ওই বিশেষ মাজারে দীর্ঘকাল ধরে পালিত হয়ে আসছে। এটি সম্পূর্ণ ভিন্ন প্রেক্ষাপটের দৃশ্যকে সাম্প্রদায়িক রঙ দিয়ে ভিন্ন দেশের ঘটনা হিসেবে চালিয়ে দেওয়া হয়েছে।

সুতরাং, ‘পশ্চিমবঙ্গে মসজিদে ঢুকে হিন্দুরা ঢোল-বাঁশি বাজাচ্ছে’—এই দাবিতে প্রচারিত ভিডিওটি বিভ্রান্তিকর। এটি ভারতের কোনো ঘটনা নয়, বরং বাংলাদেশের চট্টগ্রামের একটি মাজারে ধারণ করা পুরনো ভিডিও, যা ভিন্ন প্রেক্ষাপটে ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে।

ঢোলবাঁশিপশ্চিমবঙ্গরাজনৈতিকসাম্প্রদায়িকহিন্দু
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    নিউ ইয়র্কে নিখোঁজ বাংলাদেশি খোকনকে নিয়ে তোলপাড়

    নিউ ইয়র্কে নিখোঁজ বাংলাদেশি খোকনকে নিয়ে তোলপাড়

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    বন্ধক রাখা জমি তৃতীয় পক্ষকে দখল দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে

    বন্ধক রাখা জমি তৃতীয় পক্ষকে দখল দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    পুলিশের সোর্স থেকে মাদক কারবারে, পিচ্চি রাজার উত্থান যেভাবে

    পুলিশের সোর্স থেকে মাদক কারবারে, পিচ্চি রাজার উত্থান যেভাবে

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের