Agamir Somoy E-Paper
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় মানুষের পাশে সরোয়ার
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফ্যাক্টচেক

মারামারির ভিডিওটি গাইবান্ধার নয়

ফ্যাক্টচেক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ২২:১২
মারামারির ভিডিওটি গাইবান্ধার নয়

ছবি: আগামীর সময়

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি মন্দির প্রাঙ্গণে লাঠিসোঁটা নিয়ে মারামারি ও সহিংসতার ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে—ঘটনাটি বাংলাদেশের গাইবান্ধার। ভাইরাল হওয়া পোস্টগুলোর ক্যাপশনে বলা হচ্ছে, ‘গাইবান্ধা পলাশবাড়ী রাম মন্দিরে গিয়ে সেকুলাররা মন্দিরের পুরোহিত কে বেধড়ক মারছে রথযাত্রা যাতে না করা হয় সেজন্য বিরাট চাপ সৃষ্টি করছেন মৌলবাদী + কিছু জামাত শিবিরের জঙ্গিরা’।

তবে তথ্য অনুসন্ধানে নিশ্চিত হওয়া গেছে যে, প্রচারিত দাবিটি সম্পূর্ণ মিথ্যা। ভিডিওটি বাংলাদেশের গাইবান্ধার নয়, বরং এটি ভারতের উত্তর প্রদেশের একটি মন্দিরে প্রণামীর টাকা ভাগাভাগি ও আধিপত্য বিস্তার নিয়ে পুরোহিতদের দুই পক্ষের মধ্যকার সংঘর্ষের ঘটনা।

আসল ভিডিওর উৎস ও প্রেক্ষাপট

ভিডিওটির সত্যতা অনুসন্ধানে ভারতীয় মূলধারার গণমাধ্যমগুলোতে এই ঘটনার সচিত্র প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

ভারতীয় সংবাদমাধ্যম ‘টাইমস অব ইন্ডিয়া’র ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদনে হুবহু এই ভিডিওটির সংযুক্তি পাওয়া যায়। প্রতিবেদন অনুযায়ী, ভারতের উত্তর প্রদেশের দেওরিয়া জেলার ঐতিহাসিক বাবা মহেন্দ্রনাথ মন্দিরে পুণ্যার্থীদের ধর্মীয় আচার-অনুষ্ঠান পরিচালনা এবং মন্দিরের প্রণামী (দানবাক্সের টাকা) ভাগাভাগি নিয়ে পুরোহিতদের দুটি পক্ষের মধ্যে বিবাদ চরম রূপ নেয় এবং তা একটি সহিংস সংঘর্ষে পরিণত হয়। দেওরিয়া পুলিশের তথ্য অনুযায়ী, মদনপুর থানা এলাকার অন্তর্গত মাহেন গ্রামে অবস্থিত বাবা মহেন্দ্রনাথ মন্দির প্রাঙ্গণে এই ঘটনাটি ঘটেছিল। এই বিবাদের জেরে দুই প্রতিদ্বন্দ্বী পক্ষের মধ্যে হাতাহাতি ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষ শুরু হলে পুলিশ উভয় পক্ষের সদস্যদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে।

ভারতীয় সংবাদমাধ্যম ‘TV9’ (টিভি৯)-এর ওয়েবসাইটে গত ১৪ জুনে প্রকাশিত একটি প্রতিবেদনে আলোচিত ভিডিও থেকে ধারণকৃত একটি স্থিরচিত্র খুঁজে পাওয়া যায়। সেখানেও এটিকে উত্তর প্রদেশের দেওরিয়া জেলার বাবা মহেন্দ্রনাথ শিব মন্দিরে প্রণামীর টাকা ভাগাভাগি ও আধিপত্য বিস্তার নিয়ে হওয়া বিবাদের দৃশ্য বলে উল্লেখ করা হয়। এছাড়া, সংবাদমাধ্যম ‘ভাস্কর’-এর প্রতিবেদন থেকে জানা যায়, বরহজের মদনপুর থানা এলাকার ওই মন্দিরের মারামারির ঘটনাটি বশিষ্ঠ গিরি এবং ত্রিপুরারি গিরি নামের দুটি পক্ষের মধ্যে ঘটেছিল। সে সময় বশিষ্ঠ গিরির লোকজন লাঠিসোঁটা নিয়ে ত্রিপুরারি গিরি নামের এক বয়স্ক পুরোহিতের ওপর চড়াও হয় এবং তাঁকে আঘাত করে।

সামগ্রিক তথ্য ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমের অকাট্য প্রমাণ বিশ্লেষণ শেষে এটি শতভাগ নিশ্চিত যে, ‘গাইবান্ধা পলাশবাড়ী রাম মন্দিরে পুরোহিতদের ওপর হামলা করা হচ্ছে’ দাবিটি সম্পূর্ণ কাল্পনিক ও বানোয়াট। ভারতের উত্তর প্রদেশের দেওরিয়া জেলার একটি শিব মন্দিরে পুরোহিতদের নিজস্ব দুটি পক্ষের মধ্যকার অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও মারামারির ভিডিওকে সাম্প্রদায়িক রঙ দিয়ে বাংলাদেশের গাইবান্ধার ঘটনা দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিত গুজব ছড়ানো হচ্ছে।

মন্দিরলাঠিসোঁটাগাইবান্ধাপলাশবাড়ীরাম মন্দিরমৌলবাদীজামাতশিবিরজঙ্গি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    পুলিশের উপস্থিতিতে ৩ সাংবাদিকের ওপর হামলা

    পুলিশের উপস্থিতিতে ৩ সাংবাদিকের ওপর হামলা

    বাঙালির আত্মপরিচয়ের প্রত্নভাষ্যকার

    বাঙালির আত্মপরিচয়ের প্রত্নভাষ্যকার

    বিএনপিকে জড়িয়ে সালমান মুক্তাদিরের বক্তব্যে উষ্মা স্বরাষ্ট্রমন্ত্রীর

    বিএনপিকে জড়িয়ে সালমান মুক্তাদিরের বক্তব্যে উষ্মা স্বরাষ্ট্রমন্ত্রীর

    বসের সঙ্গে মতবিরোধ সামলাবেন কীভাবে

    বসের সঙ্গে মতবিরোধ সামলাবেন কীভাবে

    পোশাক নিয়ে আপত্তি তুলে মেট্রোতে উঠতে পুলিশের বাধা

    পোশাক নিয়ে আপত্তি তুলে মেট্রোতে উঠতে পুলিশের বাধা

    টার্গেট করেছিল মালিককে, আমি মাঝখানে পড়ে গিয়েছি: সালমান মুক্তাদির

    টার্গেট করেছিল মালিককে, আমি মাঝখানে পড়ে গিয়েছি: সালমান মুক্তাদির

    কুমিল্লার আওয়ামী লীগ নেতা নাছির ঢাকায় গ্রেপ্তার

    কুমিল্লার আওয়ামী লীগ নেতা নাছির ঢাকায় গ্রেপ্তার

    সেই স্বাস্থ্যকেন্দ্রে দখলদারদের লাগানো সাইন বোর্ড খুলে ফেলল এনসিপি

    সেই স্বাস্থ্যকেন্দ্রে দখলদারদের লাগানো সাইন বোর্ড খুলে ফেলল এনসিপি

    ‘স্বরাষ্ট্রমন্ত্রীই জানেন না মামলার খবর’, কটাক্ষ সালমান মুক্তাদিরের

    ‘স্বরাষ্ট্রমন্ত্রীই জানেন না মামলার খবর’, কটাক্ষ সালমান মুক্তাদিরের

    অসহায় মানুষের পাশে সরোয়ার

    অসহায় মানুষের পাশে সরোয়ার

    ফলকে নিজের নাম দেখে ভবন উদ্বোধন না করেই ফিরে গেলেন হাসনাত আবদুল্লাহ

    ফলকে নিজের নাম দেখে ভবন উদ্বোধন না করেই ফিরে গেলেন হাসনাত আবদুল্লাহ