Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফ্যাক্টচেক

জাবি হলের ওয়াশরুমে ‘হিন্দু ছাত্রীর’ ভিডিও ধারণের দাবিটি বিভ্রান্তিকর

ফ্যাক্টচেক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ১৮:২১
জাবি হলের ওয়াশরুমে ‘হিন্দু ছাত্রীর’ ভিডিও ধারণের দাবিটি বিভ্রান্তিকর

ছবি: আগামীর সময়

সম্প্রতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) এক হিন্দু ছাত্রীর গোপন ভিডিও ধারণের সময় একজন যুবককে হাতেনাতে আটক করা হয়েছে—দাবি করে ভারতীয় গণমাধ্যম ‘Kolkata24x7’ একটি প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে দাবি করা হয়, বিশ্ববিদ্যালয়ের হোস্টেলের (হল) ওয়াশরুমে ওই ঘটনা ঘটে এবং ভুক্তভোগী একজন হিন্দু শিক্ষার্থী। একই দাবিতে গণমাধ্যমটির ফেসবুক পেজে একটি ফটোকার্ড এবং অন্যান্য ফেসবুক প্রোফাইল থেকেও একটি ভিডিও প্রচারিত হতে দেখা যায়।


তবে তথ্য অনুসন্ধানে দেখা গেছে, গোপনে ছাত্রীদের ভিডিও ধারণের অভিযোগে এক বহিরাগত যুবক আটক হওয়ার ঘটনাটি সত্য হলেও, একে কেন্দ্র করে প্রচারিত ধর্মীয় ও স্থান সংক্রান্ত দাবিগুলো সঠিক নয়। অভিযুক্তকে কোনো নারী হল থেকে নয়, বরং বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) ভবন থেকে আটক করা হয়। এছাড়া হিন্দু শিক্ষার্থীর ভিডিও ধারণ করার দাবির পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি এবং ভুক্তভোগী একজন নন, বরং একাধিক।


আসল ঘটনা

আলোচিত দাবিটির বিষয়ে অনুসন্ধানে মূলধারার গণমাধ্যম ‘প্রথম আলো’-তে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, গত ২৯ জুন দিবাগত রাত দুইটার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) গোপনে ওয়াশরুমে ছাত্রীদের ভিডিও করার অভিযোগে রিয়াজ আহমেদ নামের এক বহিরাগত যুবককে আটক করা হয়।

প্রত্যক্ষদর্শীদের বরাতে প্রতিবেদনে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে চলমান ফুটবল বিশ্বকাপের ব্রাজিল বনাম জাপানের খেলা দেখছিলেন শিক্ষার্থীরা। খেলা শেষে ছাত্রীদের কয়েকজন টিএসসির ওয়াশরুমে যান। এ সময় ছাত্রীদের ওয়াশরুমে কোনো পুরুষ ঢুকে তড়িঘড়ি করে বের হয়ে গেছেন—এমন সন্দেহ করেন একজন। ওয়াশরুম থেকে বের হয়ে কয়েকজন ছাত্রী ওই যুবককে ধরে জিজ্ঞাসাবাদ করলে তিনি প্রথমে অস্বীকার করেন। পরে তাঁর মুঠোফোন তল্লাশি করে দেখতে পান, তিনি ওয়াশরুমের দরজার ছোট ছিদ্র দিয়ে ভিডিও ধারণ করেছেন।

ভুক্তভোগীর সংখ্যা ও ধর্মীয় পরিচয়ের বিভ্রান্তি

প্রথম আলোর প্রতিবেদন থেকে আরও জানা যায়, রিয়াজের ফোনের গ্যালারিতে চলতি বছরের জানুয়ারি মাস থেকে এ পর্যন্ত ক্যাম্পাসের ছাত্রীদের এমন অনেক স্পর্শকাতর ভিডিও পাওয়া যায়। এতে ক্ষিপ্ত হয়ে উপস্থিত শিক্ষার্থীদের কয়েকজন তাঁকে পিটুনি দেন। পরবর্তীতে ঘটনাস্থল থেকে নিরাপত্তাশাখার কর্মীরা তাঁকে উদ্ধার করে পুলিশে সোপর্দ করেন। এই ঘটনার প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন রিয়াজ আহমেদের বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।

গুরুত্বপূর্ণ বিষয় হলো, প্রথম আলোসহ অন্যান্য গণমাধ্যমের কোনো প্রতিবেদনেই ঘটনাস্থলকে হোস্টেল বা হলের ওয়াশরুম বলা হয়নি। পাশাপাশি, প্রতিবেদনের কোথাও ভুক্তভোগী শিক্ষার্থীদের ধর্মীয় পরিচয়ের কোনো উল্লেখ পাওয়া যায়নি। যেহেতু অভিযুক্ত যুবক বেশ কয়েক মাস যাবৎ এমন ভিডিও ধারণ করে আসছিলেন, সেহেতু যথাযথ কর্তৃপক্ষ ব্যতীত কারও পক্ষে ভিডিওগুলো পর্যালোচনা করে ভুক্তভোগীদের ব্যক্তিগত বা ধর্মীয় পরিচয় শনাক্ত করা সম্ভব নয়।

সামগ্রিক তথ্য ও প্রমাণ বিশ্লেষণ শেষে এটি নিশ্চিত যে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক বহিরাগতের বিরুদ্ধে গোপনে ভিডিও ধারণের অভিযোগটি সত্য। তবে বাস্তব এই ঘটনাটিকে বিকৃত করে ‘হোস্টেলের ওয়াশরুমে এক হিন্দু ছাত্রীর ভিডিও ধারণ’ দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যম ও ভারতীয় গণমাধ্যমে যে প্রচার চালানো হচ্ছে, তা সম্পূর্ণ বিভ্রান্তিকর ও ভিত্তিহীন।

হিন্দু ছাত্রীওয়াশরুমেটিএসসিফুটবলবিশ্বকাপব্রাজিলজাপানে
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!