Agamir Somoy E-Paper
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় প্রাণী থেকে মানুষ, সবার পাশেই বাচ্চু
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফ্যাক্টচেক

খাগড়াছড়ির ভিডিওকে তোফায়েল আহমেদের জানাজায় হামলা বলে প্রচার

ফ্যাক্টচেক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০২ জুন ২০২৬, ২০:৩২
খাগড়াছড়ির ভিডিওকে তোফায়েল আহমেদের জানাজায় হামলা বলে প্রচার

ছবি: আগামীর সময়

সাবেক মন্ত্রী ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক তোফায়েল আহমেদের জানাজাকে কেন্দ্র করে সেনাবাহিনীর গাড়িতে জনতার হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভাইরাল হওয়া ওই ভিডিওতে দাবি করা হচ্ছে—তোফায়েল আহমেদের জানাজায় বাধা দিতে গিয়ে সেনাবাহিনীর একটি গাড়ি জনতার ক্ষোভের মুখে পড়ে। তবে তথ্য অনুসন্ধানে দেখা গেছে, এই দাবির কোনো সত্যতা বা ভিত্তি নেই। প্রচারিত ভিডিওটি ভোলার কোনো ঘটনা নয়, বরং গত বছরের খাগড়াছড়ির একটি পুরোনো আন্দোলনের ভিডিওকে সাম্প্রতিক ঘটনার সাথে জুড়ে দিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।

প্রেক্ষাপট ও ভাইরাল দাবি

গতকাল (১ জুন ২০২৬) প্রবীণ রাজনীতিবিদ তোফায়েল আহমেদ রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। আজ, ২ জুন জোহরের নামাজের পর ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে তাঁর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয় এবং পরবর্তীতে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এই দুঃখজনক ঘটনাকে পুঁজি করে সামাজিক যোগাযোগমাধ্যমের কিছু পেজ ও ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও প্রচার করা হয়। সেখানে দাবি করা হয়, তোফায়েল আহমেদের জানাজায় বাধা দিতে গিয়ে সেনাবাহিনীর একটি গাড়ি জনতার হামলার শিকার হয়েছে।

অনুসন্ধান ও আসল ঘটনা

দাবির সত্যতা যাচাইয়ে প্রথমত প্রাসঙ্গিক কী-ওয়ার্ড ব্যবহার করে আজ (২ জুন) ভোলায় সেনাবাহিনী ও জনতার মধ্যে কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা বা সংঘর্ষের তথ্য দেশের মূলধারার কোনো গণমাধ্যমে পাওয়া যায়নি। ভোলায় তোফায়েল আহমেদের জানাজা সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

পরবর্তীতে ভিডিওটির উৎস অনুসন্ধানে জানা যায়, ভাইরাল হওয়া দৃশ্যটি মূলত গত বছরের (২০২৫ সালের) সেপ্টেম্বর মাসে খাগড়াছড়িতে ঘটে যাওয়া একটি ঘটনার।


ভিডিওর প্রকৃত উৎস

ভিডিওটি বিশ্লেষণ করে গত বছরের ২৬ সেপ্টেম্বর ‘বাহান্ন নিউজ’-এর ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়, যার দৃশ্য ও প্রেক্ষাপটের সাথে সাম্প্রতিক ভাইরাল ভিডিওটির হুবহু মিল রয়েছে।

সে সময়কার গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, খাগড়াছড়িতে এক ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনার প্রতিবাদে স্থানীয় জুম্ম-ছাত্র জনতা বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি পালন করছিল। আন্দোলনের একপর্যায়ে আন্দোলনের নেতা ক্যুনান চাকমাকে গ্রেফতারের প্রতিবাদে এবং মুখপাত্র উক্যেনু মারমাকে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগে স্থানীয় বিক্ষোভকারীরা একটি সেনাবাহিনীর গাড়িকে ধাওয়া দেয়। ভিডিওটিতে মূলত সেই দৃশ্যটিই ধারণ করা হয়েছিল। গত বছরের ২৬ সেপ্টেম্বর জাতীয় দৈনিক ‘প্রথম আলো’-তে প্রকাশিত “খাগড়াছড়িতে দলবদ্ধ ধর্ষণের প্রতিবাদে সমাবেশ, কাল আবারও অবরোধ” শীর্ষক প্রতিবেদন থেকেও এই আন্দোলনের সত্যতা নিশ্চিত হওয়া যায়।



সামগ্রিক তথ্য-প্রমাণ এবং ভিডিওর উৎস বিশ্লেষণ শেষে এটি শতভাগ নিশ্চিত যে, সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের জানাজায় সেনাবাহিনীর গাড়ি হামলার শিকার হওয়ার দাবিটি সম্পূর্ণ কাল্পনিক ও উদ্দেশ্যপ্রণোদিত। খাগড়াছড়িতে গত বছরের সেপ্টেম্বর মাসে ধর্ষণবিরোধী আন্দোলনের একটি পুরোনো ভিডিওকে ভোলার সাম্প্রতিক ঘটনা দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে সম্পূর্ণ মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে।

তোফায়েল আহমেদজানাজায় বাধাভোলাখাগড়াছড়িপ্রবীণ রাজনীতিবিদ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বাসভাড়া বাড়ছে ১৭ পয়সা, প্রজ্ঞাপন আসছে

    বাসভাড়া বাড়ছে ১৭ পয়সা, প্রজ্ঞাপন আসছে

    ধানমন্ডি লেকে ভাসছিল মার্কেটিং কনসালট্যান্টের মরদেহ

    ধানমন্ডি লেকে ভাসছিল মার্কেটিং কনসালট্যান্টের মরদেহ

    অভিনেত্রীর সঙ্গে গোপন সম্পর্কের বিস্তারিত বইয়ে লিখে বিপাকে নওয়াজউদ্দিন!

    অভিনেত্রীর সঙ্গে গোপন সম্পর্কের বিস্তারিত বইয়ে লিখে বিপাকে নওয়াজউদ্দিন!

    তিস্তার স্রোতে ভেসে যাওয়া হাতি শাবককে উদ্ধার করে মায়ের কাছে পৌঁছে দিলেন জেলেরা

    তিস্তার স্রোতে ভেসে যাওয়া হাতি শাবককে উদ্ধার করে মায়ের কাছে পৌঁছে দিলেন জেলেরা

    এনবিআরের সাবেক চেয়ারম্যান আবু হেনাসহ দুজনের ব্যাংক হিসাব অবরুদ্ধ

    এনবিআরের সাবেক চেয়ারম্যান আবু হেনাসহ দুজনের ব্যাংক হিসাব অবরুদ্ধ

    অ্যামাজন প্রাইমে এক বসায় দেখার মতো ৫ সেরা সি-ড্রামা

    অ্যামাজন প্রাইমে এক বসায় দেখার মতো ৫ সেরা সি-ড্রামা

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর নেতানিয়াহুকে আবার যুদ্ধাপরাধী বললেন মামদানি

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর নেতানিয়াহুকে আবার যুদ্ধাপরাধী বললেন মামদানি

    এমপি নজরুলের বিরুদ্ধে মামলার তদন্তে ডিবি

    এমপি নজরুলের বিরুদ্ধে মামলার তদন্তে ডিবি

    মা হারালেন রানী মুখার্জি

    মা হারালেন রানী মুখার্জি

    ককটেল বিস্ফোরণ মামলায় রিমান্ডে যাওয়া ছেলেকে ‘জুলাইযোদ্ধা’ দাবি বাবার

    ককটেল বিস্ফোরণ মামলায় রিমান্ডে যাওয়া ছেলেকে ‘জুলাইযোদ্ধা’ দাবি বাবার

    সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা

    সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা

    গ্রিনল্যান্ডে নতুন দুটি সামরিক ঘাঁটি খুলবে যুক্তরাষ্ট্র

    গ্রিনল্যান্ডে নতুন দুটি সামরিক ঘাঁটি খুলবে যুক্তরাষ্ট্র

    সিলিন্ডার বিস্ফোরণ: মারা গেলেন কাভার্ড ভ্যানচালক, নিহত বেড়ে ৯

    সিলিন্ডার বিস্ফোরণ: মারা গেলেন কাভার্ড ভ্যানচালক, নিহত বেড়ে ৯

    যুক্তরাষ্ট্রের বাধা, ছোট দল নিয়েই নিউ ইয়র্ক যাচ্ছেন ইরানি প্রেসিডেন্ট

    যুক্তরাষ্ট্রের বাধা, ছোট দল নিয়েই নিউ ইয়র্ক যাচ্ছেন ইরানি প্রেসিডেন্ট

    সড়কে কমেছে ব্যক্তিগত গাড়ি, কোন কারণে

    সড়কে কমেছে ব্যক্তিগত গাড়ি, কোন কারণে