Agamir Somoy E-Paper
বুধবার, ৫ আগস্ট, ২০২৬
আগামীর সময়
অসহায়দের জন্য সেবিনের আশ্রয়
বুধবার, ৫ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্ব চলচ্চিত্র

সামান্থার সাহসিকতায় মুগ্ধ রাম চরণ

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২০ জুন ২০২৬, ১২:৫৫
সামান্থার সাহসিকতায় মুগ্ধ রাম চরণ

সামান্থা ও রাম চরণ

ব্লকবাস্টার ছবি ‘রঙ্গস্থলাম’-এর সেই কালজয়ী জুটি ‘চিট্টি বাবু’ এবং ‘রামালক্ষ্মী’-র কথা সিনেমা প্রেমীদের চিরকাল মনে থাকবে। ২০২৬ সালের জুনে এসে যখন সামান্থা তার ক্যারিয়ারের অন্যতম কঠিন ও চ্যালেঞ্জিং অ্যাকশন পিরিয়ড ড্রামা ‘মা ইন্টি বাঙ্গারাম’ নিয়ে ফিরলেন, তখন পর্দার পেছনের সেই বন্ধুত্বের হাত বাড়িয়ে দিলেন রাম চরণ।

‘মা ইন্টি বাঙ্গারাম’ সিনেমাটি মুক্তি পাওয়ার পর, রাম চরণ সামান্থার প্রশংসা করে এক্স-এ একটি পোস্ট দেন। সেখানে তিনি লেখেন, ‘প্রিয় সামান্থা, তুমি সবসময়ই দারুণ মানসিক শক্তি, নম্রতা আর দৃঢ় বিশ্বাসের এক অনন্য উদাহরণ।’

মায়োসাইটিস নামক কঠিন শারীরিক অসুস্থতা এবং ব্যক্তিগত জীবনের নানা ঝড় সামলে সামান্থা যেভাবে এই ছবিতে কোনো ‘ডামি’ বা বডি ডাবল ছাড়া নিজে মারপিট করেছেন, তা কেবল তার ভেতরের ‘ফাইটিং স্পিরিট’-এর পক্ষেই সম্ভব।

দক্ষিণী সিনেমা মানেই সাধারণত দেখা যায় নায়ক বা নায়িকা এক লাথিতে ভিলেনকে আকাশে উড়িয়ে দিচ্ছেন কিংবা রাজকীয় স্লো-মোশনে এন্ট্রি নিচ্ছেন, সেখানে পরিচালক নন্দিনী রেড্ডি সম্পূর্ণ উল্টো পথ হেঁটেছেন। ছবির ‘স্বর্ণা’ চরিত্রটি গ্রামীণ পটভূমির এক সাধারণ নারী, যে নিজের পরিবার ও আত্মসম্মানের জন্য লড়াই করে।

সামান্থা প্রেস মিটে স্পষ্ট করেছেন, এই ছবিতে রিয়েল অ্যাকশনের খাতিরে তিনি নিজে মার খেয়েছেন এবং তার শরীর থেকে সত্যি সত্যিই রক্ত বের হয়েছে। এই বাস্তবসম্মত গল্পই ২০২৬-এর সিনেমাপ্রেমীদের মন জয় করে নিয়েছে।

আরও পড়ুন

জাপানি গার্ল ব্যান্ড এক্সজির উত্থানের গল্প

২০ জুন ২০২৬

এই ছবিটি কেবল সামান্থার কামব্যাক সিনেমা নয়, এটি তার নিজস্ব প্রোডাকশন হাউজ ট্রালালা মুভিং পিকচার্সের অন্যতম বড় প্রজেক্ট। আর এই প্রজেক্টের পেছনে তার পার্টনার হিসেবে আছেন বলিউডের বিখ্যাত ওটিটি ডিরেক্টর জুটি রাজ অ্যান্ড ডিকে, যাদের সাথে সামান্থা ‘দ্য ফ্যামিলি ম্যান ২’ এবং ‘সিডাডেল: হানিকম্ব’-এ কাজ করেছিলেন।

বলিউডের তুখড় অভিনেতা গুলশান দেবাইয়া এবং কন্নড় তারকা দিগন্তের কাস্টিং ছবিটিকে একটি প্যান-ইন্ডিয়ান আবেদন এনে দিয়েছে।

গত কয়েক বছরে সামান্থা যেভাবে শারীরিক অসুস্থতা এবং তীব্র ট্রোলের মুখোমুখি হয়েছেন, তারপরেও তিনি যেভাবে প্রতিবার ফিনিক্স পাখির মতো কামব্যাক করেছেন, ছবির ‘স্বর্ণা’ চরিত্রটির সহনশীলতা ঠিক তেমনই। তাই রাম চরণের এই মন্তব্য, কেবল একটি সিনেমার প্রশংসা নয়, এটি সামান্থার বাস্তব জীবনের লড়াইয়ের প্রতি এক মেগাস্টারের কুর্ণিশ।

বক্স অফিস রিপোর্টের প্রাথমিক আভাস অনুযায়ী, ‘মা ইন্টি বাঙ্গারাম’ অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা এবং ওভারসিজ মার্কেটে দুর্দান্ত ওপেনিং পেয়েছে।

গ্ল্যামার ওয়ার্ল্ডের তথাকথিত চাকচিক্য ঝেড়ে ফেলে সামান্থার এই রিয়েলিস্টিক অ্যাকশন রুপ তেলেগু সিনেমার নারী-প্রধান চলচ্চিত্রের ধারাকে এক নতুন দিশা দেখাল।

রাম চরণসামান্থাদক্ষিণী সিনেমা
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ‘আল্লায় দেখবে’ বলে বের হওয়া আশরাফুল আর ফেরেননি

    ‘আল্লায় দেখবে’ বলে বের হওয়া আশরাফুল আর ফেরেননি

    ০৫ আগস্ট ২০২৬, ০৩:১৮

    আল-আকসা প্রাঙ্গণে ইসরায়েলের দখলচেষ্টার আশঙ্কা

    আল-আকসা প্রাঙ্গণে ইসরায়েলের দখলচেষ্টার আশঙ্কা

    ০৫ আগস্ট ২০২৬, ০০:১১

    কক্সবাজারে পাহাড় কাটার মামলার প্রধান আসামি আটক

    কক্সবাজারে পাহাড় কাটার মামলার প্রধান আসামি আটক

    ০৫ আগস্ট ২০২৬, ০০:২৫

    ‘লগান’ ও ‘গজনি’র সেই প্রদীপ রাওয়াত মারা গেছেন

    ‘লগান’ ও ‘গজনি’র সেই প্রদীপ রাওয়াত মারা গেছেন

    ০৫ আগস্ট ২০২৬, ০০:৪৫

    ‘শিবির শক্তির মহড়া দেখাতে গিয়ে পরাস্ত হয়ে মায়াকান্না করছে’

    ‘শিবির শক্তির মহড়া দেখাতে গিয়ে পরাস্ত হয়ে মায়াকান্না করছে’

    ০৫ আগস্ট ২০২৬, ০১:০৭

    ঢামেকে ৩ ঘণ্টা অবরুদ্ধ, অবশেষে পুলিশ হেফাজতে শান্তাসহ ৬ নেতা

    ঢামেকে ৩ ঘণ্টা অবরুদ্ধ, অবশেষে পুলিশ হেফাজতে শান্তাসহ ৬ নেতা

    ০৫ আগস্ট ২০২৬, ০১:০৩

    সেদিন ছিল স্বপ্নের স্বপ্নপূরণ কতদূর

    সেদিন ছিল স্বপ্নের স্বপ্নপূরণ কতদূর

    ০৫ আগস্ট ২০২৬, ০৫:৪১

    প্রবাসীর বাড়িতে অস্ত্রের মুখে চাঁদাবাজি, পিস্তলসহ গ্রেপ্তার ১

    প্রবাসীর বাড়িতে অস্ত্রের মুখে চাঁদাবাজি, পিস্তলসহ গ্রেপ্তার ১

    ০৫ আগস্ট ২০২৬, ০৫:৪৪

    অভ্যুত্থানের কন্ট্রোলরুম ছিল ছাত্রশিবির

    অভ্যুত্থানের কন্ট্রোলরুম ছিল ছাত্রশিবির

    ০৫ আগস্ট ২০২৬, ০৫:২১

    কলারোয়ায় মোটরসাইকেলে লুকানো ৮৬ বোতল ফেনসিডিল উদ্ধার

    কলারোয়ায় মোটরসাইকেলে লুকানো ৮৬ বোতল ফেনসিডিল উদ্ধার

    ০৫ আগস্ট ২০২৬, ০১:৪২

    অসংগতি আর তদন্তজট অনিশ্চিত মামলার ভবিষ্যৎ

    অসংগতি আর তদন্তজট অনিশ্চিত মামলার ভবিষ্যৎ

    ০৫ আগস্ট ২০২৬, ০৫:২০

    দুই বছর পরও শহীদ পরিবারে হাহাকার

    দুই বছর পরও শহীদ পরিবারে হাহাকার

    ০৫ আগস্ট ২০২৬, ০৫:১৯

    ‘চাওয়া পাওয়া’ আমাকে সন্তুষ্ট করেছে

    ‘চাওয়া পাওয়া’ আমাকে সন্তুষ্ট করেছে

    ০৫ আগস্ট ২০২৬, ০৫:২০

    ঢামেকের জরুরি বিভাগে দুই পক্ষের উত্তেজনা, ব্যাহত চিকিৎসাসেবা

    ঢামেকের জরুরি বিভাগে দুই পক্ষের উত্তেজনা, ব্যাহত চিকিৎসাসেবা

    ০৫ আগস্ট ২০২৬, ০২:০২

    আজকের নামাজের সময়সূচি (০৫ আগস্ট)

    আজকের নামাজের সময়সূচি (০৫ আগস্ট)

    ০৫ আগস্ট ২০২৬, ০৭:২৬

    advertiseadvertise