Agamir Somoy E-Paper
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক সংস্কার করেন ছাত্তার

সড়ক সংস্কার করেন ছাত্তার

সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্ব চলচ্চিত্র

‘ঝুকেগা নেহি’ বলা পুষ্পাকে যেতে হচ্ছে আদালতে

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২১ জুন ২০২৬, ১০:৪০
‘ঝুকেগা নেহি’ বলা পুষ্পাকে যেতে হচ্ছে আদালতে

আল্লু অর্জুন

‘পুষ্পা ২: দ্য রুল’ বৈশ্বিক বক্স অফিসে হাজার কোটি টাকার ব্যবসা করে ভারতের অন্যতম সফল সিনেমা। পুষ্পা সিনেমায় আল্লু অর্জুনের ‘ঝুকেগা নেহি শালা’ ডায়লগটা বেশ জনপ্রিয়। মূলত নিজের আত্মঅহমিকা বজায় রাখার জন্যই পুষ্পা এই কথা বলত। তবে সিনেমার পর্দায় না ঝুঁকলেও বাস্তবে আদালতের সামনে ঝুঁকতে হচ্ছে আল্লু অর্জুনকে।

পুষ্পা মুক্তির প্রথম দিনেই ঘটে যাওয়া সন্ধ্যা থিয়েটার ট্র্যাজেডি আল্লু অর্জুনের ক্যারিয়ারের অন্যতম বড় কালিমালিপ্ত অধ্যায়। প্রায় দেড় বছর তদন্ত ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের পর চিক্কাদপল্লী পুলিশ যে চূড়ান্ত চার্জশিট জমা দিয়েছে, তাতে সর্বমোট ২৩ জনকে আসামি করা হয়েছে। আগামী ২২ জুনের এই ব্যক্তিগত হাজিরা মূলত মামলার আনুষ্ঠানিক ট্রায়াল বা বিচার প্রক্রিয়া শুরুর প্রথম ধাপ।

পুলিশের চার্জশিট অনুযায়ী, দুর্ঘটনাটি ঘটার পেছনে ভিআইপি মুভমেন্টের অব্যবস্থাপনাকে দায়ী করা হয়েছে। আল্লু অর্জুন যখন তার গাড়ির সানরুফ খুলে ভক্তদের উদ্দেশ্যে হাত নাড়ছিলেন, তখন ভিড় অনিয়ন্ত্রিত হয়ে পড়ে। কোনো আলাদা প্রবেশ বা বাহির পথ না রাখা এবং পুলিশের লিখিত অনুমতি ছাড়া এত বড় ইভেন্ট আয়োজন করায় থিয়েটার মালিক ও পার্টনারদের ১ থেকে ১০ নম্বর প্রধান আসামি করা হয়েছে।

আর তারকা হিসেবে কোনো নিরাপত্তা নিয়ম না মেনে সেখানে হাজির হওয়ায় আল্লু অর্জুনকে ১১ নম্বর আসামি করা হয়েছে। এর ফলে আদালতে ট্রায়াল ফেস করা ছাড়া এই মুহূর্তে ‘আইকন স্টার’-এর কাছে অন্য কোনো আইনি বিকল্প নেই।


আরও পড়ুন

মা হতে চলেছেন সামান্থা

২১ জুন ২০২৬

এই ট্র্যাজেডির পর গত মে মাসে নিহত রেবতীর স্বামী ভাস্কর মিডিয়ার সামনে অভিযোগ করেছিলেন যে, দুর্ঘটনার পর আল্লু অর্জুনের টিম এবং তেলেঙ্গানা সরকার আর্থিক সাহায্যের কথা বললেও পরে তারা আর যোগাযোগ করেনি। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল সমালোচনা শুরু হলে টলিউডের শীর্ষ প্রযোজক দিল রাজু বিষয়টিতে হস্তক্ষেপ করেন।



পরে আল্লু অর্জুনের লিগ্যাল টিম একটি ভিডিও প্রমাণ প্রকাশ করে স্পষ্ট করে যে, আল্লু অর্জুনের পরিবার ও ‘পুষ্পা ২’ টিমের পক্ষ থেকে ওই পরিবারকে এরই মধ্যে সর্বমোট ৩.২০ কোটি রুপি আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

এর মধ্যে গুরুতর আহত শিশু শ্রীতেজের ভবিষ্যতের চিকিৎসা ও পড়াশোনার খরচের জন্য তার নামে ১.৫০ কোটি রুপি ফিক্সড ডিপোজিট করে দেওয়া হয়েছে।

গত মে মাসে আল্লু অর্জুনের বাবা, প্রখ্যাত প্রযোজক আল্লু অরবিন্দ নিজে ওই পরিবারের সঙ্গে দেখা করে আজীবন পাশে থাকার আশ্বাস দিয়েছেন।

আল্লু অর্জুনের আইনজীবীদের এই বক্তব্য স্পষ্ট করে দেয় যে, কোনো সেলিব্রিটি প্রিজিল বা তারকা খ্যাতির দোহাই না দিয়ে আইনের প্রতি শ্রদ্ধা রেখেই আগামীকাল আদালতে উপস্থিত হবেন আল্লু। ‘পুষ্পা ৩’ বা তার আগামী মেগা প্রজেক্টগুলোর শুটিং শুরু করার আগে এই আইনি জটিলতা থেকে সম্পূর্ণ নিষ্কৃতি পাওয়াই এখন এই মেগাস্টারের মূল লক্ষ্য।

আগামীকাল সকালে হায়দরাবাদের নামপল্লী আদালতে আল্লু অর্জুনের উপস্থিতিকে কেন্দ্র করে আদালত চত্বরে এরই মধ্যে কড়া নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেছে সিটি পুলিশ, যাতে নতুন করে আর কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়।

আল্লু অর্জুনপুষ্পা ২সেলিব্রিটি আইনি ঝামেলা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    শেষ ১২ দিনে ‘পাগলাটে’ কাজে যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প

    শেষ ১২ দিনে ‘পাগলাটে’ কাজে যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    অপ্রতিম হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি ৩ আসামির

    অপ্রতিম হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি ৩ আসামির