Agamir Somoy E-Paper
শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
বদলে যাওয়ার গল্প, বদলে দেওয়ার প্রত্যয়
শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় বিশ্ব চলচ্চিত্র

চমকে ঠাসা কান উৎসবের সমান্তরাল বিভাগ

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬, ১৯:৩৬
চমকে ঠাসা কান উৎসবের সমান্তরাল বিভাগ

৭৯তম কান উৎসবের সমান্তরাল তিন বিভাগে নির্বাচিত কয়েকটি ছবির দৃশ্য

বর্তমান সময়ের সম্ভাবনাময় কিছু নির্মাতার ক্যারিয়ারের ভিত্তিপ্রস্তর স্থাপন করে দিয়েছিল কান চলচ্চিত্র উৎসবের সমান্তরাল তিন বিভাগ ডিরেক্টর’স ফোর্টনাইট, ক্রিটিক’স উইক এবং এসিআইডি। সেই ধারাবাহিকতায় আগামীতে কারা ক্যামেরার পেছনে খ্যাতি কুড়াবেন, তাদের চিনতে নজর রাখতে হয় এসব বিভাগে। কানের আয়োজকরা ক্যামেরা দ’র পুরস্কারের জন্য উৎসবের অফিসিয়াল সিলেকশনে নির্বাচিত নবীন নির্মাতাদের পাশাপাশি এই তিন বিভাগে নির্বাচিত নবাগত পরিচালকদের বিবেচনায় রাখেন।

মঙ্গলবার (১৪ এপ্রিল) প্রকাশিত হয়েছে ৫৮তম ডিরেক্টর’স ফোর্টনাইটে নির্বাচিত ১৯টি পূর্ণদৈর্ঘ্য ছবির নাম। চমকে ঠাসা এই তালিকায় রয়েছে বেশ কয়েকজন খ্যাতিমান নির্মাতার নতুন চলচ্চিত্র। এরমধ্যে রুশ পরিচালক কান্তেমির বালাগভের প্রথম ইংরেজি ভাষার ছবি ‘বাটারফ্লাই জ্যাম’ আসরের উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে দেখানো হবে। এতে অভিনয় করেছেন ইতালিয়ান তারকা মনিকা বেলুচ্চি, আইরিশ তারকা ব্যারি কিওগ্যান, আমেরিকান অভিনেত্রী রাইলি কিয়ো। কান্তেমির বালাগভের প্রথম দুই চলচ্চিত্র ‘ক্লোজনেস’ ২০১৭ সালে ও ‘বিনপোল’ ২০১৯ সালে কান উৎসবের আঁ সাঁর্তে রিগা বিভাগে নির্বাচিত হয়। সাত বছর পর নিজের তৃতীয় চলচ্চিত্র নির্মাণ করলেন এই নির্বাসিত পরিচালক।

ভার্জিনিয়া উলফের ধ্রুপদি সাহিত্য ‘মিসেস ড্যালোওয়ে’ অবলম্বনে নাইজেরিয়ার পটভূমিতে নতুন চলচ্চিত্র ‘ক্লারিসা’ পরিচালনা করেছেন দুই ভাই অ্যারি এজিরি ও চুকো এজিরি। এতে আছেন ব্রিটিশ তারকা আয়ো এডেবিরি, ডেভিড ওয়েলোয়ো ও সোফি ওকোনেডো। ছবিটির আন্তর্জাতিক স্বত্ব কিনেছে নিয়ন।

ইরাক যুদ্ধের পটভূমিতে যুক্তরাষ্ট্রের রিড ভ্যান ডাইক পরিচালিত প্রথম পূর্ণদৈর্ঘ্য ছবি ‘অ্যাটোনমেন্ট’-এ অভিনয় করেছেন ব্রিটিশ তারকা কেনেথ ব্রানা, ‘নারকোস’ তারকা বয়েড হলব্রুক, ইসরায়েলি-ফরাসি অভিনেত্রী হিয়াম আব্বাস।

রোমানিয়ার রাদু জুড পরিচালিত ‘দ্য ডায়েরি অব অ্যা চেম্বারমেইড’ ছবিতে আছেন ফরাসি অভিনেত্রী-মডেল মেলানি থিয়েরি। ভেনেজুয়েলান-কানাডিয়ান নির্মাতা হোর্হে থিয়েলেন আরমান্ড পরিচালিত ‘ডেথ হ্যাজ নো মাস্টার’ ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন ইতালিয়ান তারকা এশিয়া আর্জেন্টো।

ফরাসি নির্মাতা কোন্তাঁ দ্যুপিয়োঁ পরিচালিত অ্যানিমেটেড ছবি ‘ভার্টিজেনাস’-এর মধ্য দিয়ে এবারের আসরের পর্দা নামবে। সমান্তরাল বিভাগের পাশাপাশি ৭৯তম কান উৎসবের মিডনাইট স্ক্রিনিংয়ে থাকছেন কোন্তাঁ দ্যুপিয়োঁ। তার ‘ফুল ফিল’ (ক্রিস্টেন স্টুয়ার্ট, উডি হ্যারেলসন) দেখানো হবে প্রতিযোগিতার বাইরের এই বিভাগে।

দক্ষিণ কোরিয়ার জুলাই জুং পরিচালিত ‘ডোরা’য় আছেন জাপানিজ অভিনেত্রী সাকুরা আন্দো, কে-পপ তারকা কিম দো-ইয়ন। তালিকায় আরও আছে থাইল্যান্ডের সম্পত চিডগাসর্নপংসে পরিচালিত প্রথম পূর্ণদৈর্ঘ্য ছবি ‘নাইন টেম্পলস টু হ্যাভেন’। স্বর্ণ পাম জয়ী ‘আঙ্কেল বুনমি হু ক্যান রিকল হিজ পাস্ট লাইভস’-এর পরিচালক অ্যাপিচ্যাটপং বীরাসেতাকুলের ‘মেমোরিয়া’ (টিল্ডা সুইনটন) ও ‘সিমেট্রি অব স্প্লেন্ডুর’-এর সহকারী পরিচালক ছিলেন সম্পত চিডগাসর্নপংসে।

গত জানুয়ারিতে সানড্যান্স চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হওয়া ‘ওয়ান্স আপন অ্যা টাইম ইন হারলেম’ প্রামাণ্যচিত্রের প্রদর্শনী হবে ডিরেক্টর’স ফোর্টনাইটে। ২০১৪ সালে প্রয়াত উইলিয়াম গ্রিভসের ধারণ করা প্রামাণ্যচিত্রটির কাজ শেষ করেছেন তার ছেলে ডেভিড গ্রিভস।

ডিরেক্টর’স ফোর্টনাইটে এবার ১ হাজার ৮০০টি ছবি জমা পড়েছে। এর মধ্য থেকে ১৯টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের পাশাপাশি নির্বাচন করা হয়েছে ৯টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। আজীবন সম্মাননা হিসেবে ক্যারস দ’র (গোল্ডেন কোচ) পাবেন ফরাসি পরিচালক ক্লেয়ার দেনি। এবারের আসর অনুষ্ঠিত হবে আগামী ১৩ মে থেকে ২৩ মে পর্যন্ত।

কান উৎসবকান চলচ্চিত্র উৎসবকান ফিল্ম ফেস্টিভ্যালমনিকা বেলুচ্চি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement
    ৬৪ জেলার দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ, কে কোন জেলায়

    ৬৪ জেলার দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ, কে কোন জেলায়

    ২৭ আগস্ট ২০২৬, ১৯:৪৭

    স্বরাষ্ট্রে ৬৪ মন্ত্রী হলে মন্দ হতো না, মন্তব্য রুমিন ফারহানার

    স্বরাষ্ট্রে ৬৪ মন্ত্রী হলে মন্দ হতো না, মন্তব্য রুমিন ফারহানার

    ২৭ আগস্ট ২০২৬, ২০:৩৮

    বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী

    বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী

    ২৭ আগস্ট ২০২৬, ২০:২২

    ফরেনসিক অ্যাকাউন্টিং বইয়ের মোড়ক উন্মোচন ৩০ আগস্ট

    ফরেনসিক অ্যাকাউন্টিং বইয়ের মোড়ক উন্মোচন ৩০ আগস্ট

    ২৭ আগস্ট ২০২৬, ১৯:০২

    নেপাল সীমান্তে নদীর পানি আটকে হ্রদের সৃষ্টি, ফের আকস্মিক ঢলের শঙ্কা

    নেপাল সীমান্তে নদীর পানি আটকে হ্রদের সৃষ্টি, ফের আকস্মিক ঢলের শঙ্কা

    ২৭ আগস্ট ২০২৬, ২০:১৯

    রিমান্ডের শেষ দিনে থানা থেকে পালিয়ে গেলেন নারী আসামি

    রিমান্ডের শেষ দিনে থানা থেকে পালিয়ে গেলেন নারী আসামি

    ২৭ আগস্ট ২০২৬, ২০:১৫

    জামিন প্রশ্নে ‘ইমোশনাল’ হলেন দীপু মনি

    জামিন প্রশ্নে ‘ইমোশনাল’ হলেন দীপু মনি

    ২৭ আগস্ট ২০২৬, ১৯:৫৪

    ৩১ অনুমোদনহীন অ্যাপে ঋণ নিতে সতর্কতা বিএফআইইউর

    ৩১ অনুমোদনহীন অ্যাপে ঋণ নিতে সতর্কতা বিএফআইইউর

    ২৭ আগস্ট ২০২৬, ২১:২৮

    অস্ত্রসহ ‘ম্যাগনেট বাবু’ গ্রেপ্তার

    অস্ত্রসহ ‘ম্যাগনেট বাবু’ গ্রেপ্তার

    ২৭ আগস্ট ২০২৬, ২০:০৫

    গাম্বিয়ার সঙ্গে রোহিঙ্গা ইস্যু, কাতারের কাছে এলএনজি চাইল বাংলাদেশ

    গাম্বিয়ার সঙ্গে রোহিঙ্গা ইস্যু, কাতারের কাছে এলএনজি চাইল বাংলাদেশ

    ২৮ আগস্ট ২০২৬, ০৫:৫৪

    ৩০ আগস্টের পর কোথায় যাবে পরিবারগুলো?

    ৩০ আগস্টের পর কোথায় যাবে পরিবারগুলো?

    ২৭ আগস্ট ২০২৬, ২১:৪৯

    দিনে ৪ হাজার রোগী দেখেন ৭০ চিকিৎসক

    দিনে ৪ হাজার রোগী দেখেন ৭০ চিকিৎসক

    ২৮ আগস্ট ২০২৬, ০৫:২১

    দুই প্রকল্পে ১৭৮ কোটি টাকা অনুদান দেবে জার্মানি

    দুই প্রকল্পে ১৭৮ কোটি টাকা অনুদান দেবে জার্মানি

    ২৭ আগস্ট ২০২৬, ২২:০৪

    রংপুরে চার খুন, আগামীর বাগদত্তা অদিতকে জিজ্ঞাসাবাদ

    রংপুরে চার খুন, আগামীর বাগদত্তা অদিতকে জিজ্ঞাসাবাদ

    ২৭ আগস্ট ২০২৬, ২২:৪১

    রাশিয়ায় গ্যাস প্ল্যান্টে বিস্ফোরণ, বাংলাদেশিসহ নিহত ১৫

    রাশিয়ায় গ্যাস প্ল্যান্টে বিস্ফোরণ, বাংলাদেশিসহ নিহত ১৫

    ২৮ আগস্ট ২০২৬, ০৪:৫৭

    advertiseadvertise