Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় বিশ্ব চলচ্চিত্র

তৃষাকে নিয়ে অশালীন মন্তব্য, বিতর্কে উদয়নিধি স্ট্যালিন

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬, ১৩:৪০
তৃষাকে নিয়ে অশালীন মন্তব্য, বিতর্কে উদয়নিধি স্ট্যালিন

তৃষা কৃষ্ণান ও উদয়নিধি স্ট্যালিন। ছবি: ইনস্টাগ্রাম

রাজনৈতিক জনসভায় বক্তব্য দিতে গিয়ে দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী তৃষা কৃষ্ণানকে উদ্দেশ্য করে আপত্তিকর ও দ্ব্যর্থবোধক মন্তব্য করার অভিযোগে তীব্র বিতর্কের মুখে পড়েছেন তামিলনাড়ুর সাবেক উপ-মুখ্যমন্ত্রী ও অভিনেতা উদয়নিধি স্ট্যালিন।

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ও অভিনেতা বিজয়ের রাজনৈতিক অবস্থান নিয়ে সমালোচনা করার সময় তৃষার নাম টেনে এনে এমন ‘কুৎসিত’ মন্তব্য করার অভিযোগ উঠেছে ডিএমকের এই শীর্ষ নেতার বিরুদ্ধে।

ঘটনাটি ঘটে তাঞ্জাবুরে কৃষকদের কাবেরী পানি বণ্টন ইস্যু নিয়ে আয়োজিত ডিএমকের এক প্রতিবাদ সভায়। সেখানে বক্তব্য রাখার সময় উদয়নিধি স্ট্যালিন মুখ্যমন্ত্রী বিজয়ের সমালোচনা করে বলছিলেন— ‘আমাদের মুখ্যমন্ত্রী কাবেরী পানি ইস্যু নিয়ে একটি শব্দও বলছেন না, তিনি আমাদের দলের বিরুদ্ধে ভুয়া মামলা সাজাতে ব্যস্ত।’

ঠিক সেই মুহূর্তে জনসভার ভিড় থেকে কয়েকজন কর্মী-সমর্থক উচ্চস্বরে অভিনেত্রীর নাম নিয়ে ‘তৃষা, তৃষা’ বলে স্লোগান দেওয়া শুরু করে। স্লোগান শুনে উদয়নিধি বক্তব্য থামিয়ে একটু হাসেন এবং জনসমক্ষে এমন এক দ্ব্যর্থবোধক ও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে বসেন, যা পাশে থাকা তার দলের কর্মীরা হাততালি ও চিৎকার দিয়ে সমর্থন করে।

সেই ঘটনার ভিডিওটি নেটদুনিয়ায় ছড়িয়ে পড়তেই সমালোচনার ঝড় উঠেছে। রাজনৈতিক উদ্দেশে একজন প্রতিষ্ঠিত অভিনেত্রীকে জড়িয়ে এমন অশালীন কৌতুক করার চরম বিরোধিতা করছেন সাধারণ নেটিজেনরা।

আরও পড়ুন

যে কারণে সূর্পণখা চরিত্রে রাজি হলেন রাকুল প্রীত সিং

০৪ আগস্ট ২০২৬


এক ক্ষুব্ধ নেটিজেন সামাজিক মাধ্যম এক্সে লিখেছেন, ‘কৃষকদের অধিকার আদায়ের সভার নামে হাজার হাজার পুরুষের সামনে একজন নারীকে নিয়ে এমন নোংরা ও নিম্নমানের ইঙ্গিতপূর্ণ মন্তব্য করা চরম লজ্জাজনক।’

বিজয়ের রাজনৈতিক দল ‘টিভিকে’ এর পক্ষ থেকেও এই ঘটনাকে ‘ঘৃণ্য, প্রাক-মধ্যযুগীয় মানসিকতা এবং প্রকাশ্য নারী হেনস্তা’ হিসেবে আখ্যা দিয়ে কঠোর প্রতিবাদ জানানো হয়েছে।

দক্ষিণি মেগাস্টার বিজয় এবং তৃষা কৃষ্ণানের সম্পর্কের নানা গুঞ্জনকে কেন্দ্র করে এই প্রথম রাজনৈতিক মঞ্চে তৃষাকে টানাহেঁচড়া করা হলো না। চলতি বছরের শুরুর দিকে বিজেপি নেতা নাইনার নাগেনদ্রনও বিজয়কে কটাক্ষ করে বলেছিলেন— ‘রাজনীতি করার আগে বিজয়ের উচিত তৃষার বাড়ি থেকে বের হওয়া’। যা নিয়ে পরে তৃষার আইনি দল কড়া পদক্ষেপ নিয়েছিল।

সর্বশেষ ঘটনাটি নিয়ে এখন পর্যন্ত অভিনেত্রী তৃষা কৃষ্ণান কিংবা মুখ্যমন্ত্রী বিজয় সরাসরি কোনো প্রতিক্রিয়া জানাননি, তবে বিষয়টিকে কেন্দ্র করে রাজ্যটিতে রাজনৈতিক পারদ এখন তুঙ্গে।

তৃষা কৃষ্ণানউদয়নিধি স্ট্যালিনথালাপতি বিজয়
    শেয়ার করুন:
    Advertisement
    চলতি অর্থবছরে ৫ স্থানীয় সরকার নির্বাচন : প্রতিমন্ত্রী শাহে আলম

    চলতি অর্থবছরে ৫ স্থানীয় সরকার নির্বাচন : প্রতিমন্ত্রী শাহে আলম

    ১৭ আগস্ট ২০২৬, ২১:১৬

    জাতীয় পতাকার বেআইনি ব্যবহার বন্ধে লিগ্যাল নোটিস

    জাতীয় পতাকার বেআইনি ব্যবহার বন্ধে লিগ্যাল নোটিস

    ১৭ আগস্ট ২০২৬, ২১:১৮

    advertiseadvertise