Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্ব চলচ্চিত্র

পুনরুজ্জীবন পাওয়ার উৎসবে বিচারক হয়ে ফেরা

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৫ মে ২০২৬, ১১:২৪
পুনরুজ্জীবন পাওয়ার উৎসবে বিচারক হয়ে ফেরা

ডেমি মুর (ছবি: অস্কারের ওয়েবসাইট থেকে নেয়া)

কান চলচ্চিত্র উৎসবের সর্বোচ্চ পুরস্কার স্বর্ণ পাম কে জিতবেন, সেই রায় দেয়ার ভার কাঁধে তুলে নিয়েছেন দক্ষিণ কোরিয়ান পরিচালক পার্ক চ্যান-উক। মূল প্রতিযোগিতা বিভাগে তার নেতৃত্বে বিচারকমণ্ডলীর আরও আট জন সদস্য থাকবেন। তাদের মধ্যে অন্যতম অস্কার মনোনীত আমেরিকান অভিনেত্রী ডেমি মুর। আরেক আকর্ষণ অস্কারজয়ী চীনা পরিচালক ক্লোয়ি জাও। অস্কারের ৯৮ বছরের ইতিহাসে সেরা পরিচালক বিভাগে দু’বার মনোনয়ন পাওয়া প্রথম নারী তিনিই।

২০২৪ সালে ৭৭তম কান চলচ্চিত্র উৎসব ডেমি মুরের ক্যারিয়ারকে পুনরুজ্জীবন দিয়েছে। সেই আসরে তার অভিনীত ‘দ্য সাবস্ট্যান্স’ সেরা চিত্রনাট্য বিভাগে পুরস্কার জিতেছে। এটি লিখেছেন ও পরিচালনা করেছেন ফ্রান্সের কোরালি ফারজাঁ। ছবিটির জন্য গোল্ডেন গ্লোব, স্ক্রিন অ্যাক্টরস গিল্ড ও ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ড জিতেছেন ডেমি মুর। এছাড়া অস্কার ও বাফটা মনোনয়ন জুটেছে তার কপালে। এবার বিচারক পরিচয়ে কানসৈকতে দ্যুতি ছড়াবেন ৬৩ বছর বয়সী এই তারকা।

৭৯তম কান চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগের বিচারকেরা (ছবি: কান উৎসবের ওয়েবসাইট থেকে নেয়া)

সোমবার (৪ মে) রাতে আসরের মূল প্রতিযোগিতা বিভাগের বিচারকদের নাম ঘোষণা করেছে কান উৎসব কর্তৃপক্ষ। এ তালিকায় আরও আছেন অস্কার মনোনীত সুইডিশ অভিনেতা স্তেলান স্কার্সগর্ড, অস্কার মনোনীত আইরিশ-ইথিওপিয়ান অভিনেত্রী রুথ নেগা, বেলজিয়ান পরিচালক লাউরা ভান্দেল, গত বছর আঁ সাঁর্তে রিগা বিভাগে সর্বোচ্চ পুরস্কার জয়ী চিলির পরিচালক দিয়েগো ফেসপেদেস, আইভোরিয়ান-আমেরিকান অভিনেতা ইজাক দ্যু বানকোলে, স্বর্ণ পাম জয়ী দুটি চলচ্চিত্রের স্কটিশ চিত্রনাট্যকার পল ল্যাভার্টি। আসরে মূল প্রতিযোগিতায় নির্বাচিত হয়েছে ২২টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র।

ডেমি মুর (ছবি: কান উৎসবের ওয়েবসাইট থেকে নেয়া)

উৎসবের আঁ সাঁর্তে রিগা বিভাগের প্রধান বিচারক থাকছেন আলজেরিয়ান বংশোদ্ভূত ফরাসি মুসলিম অভিনেত্রী লেইলা বেখতি। তার নেতৃত্বে বিচারকমণ্ডলীর সদস্য হিসেবে থাকছেন সেনেগালের প্রযোজক অ্যাঞ্জেলে দিয়াবাং, ইতালিয়ান পরিচালক লাউরা সামানি, ফরাসি পরিচালক টমা কাইয়ে ও লেবানিজ সুরকার খালেদ মুজানার। আঁ সাঁর্তে রিগা বিভাগে নির্বাচিত ১৯টি ছবির মধ্য থেকে সেরাদের পুরস্কৃত করা হবে তাদের রায়ে।

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও লা সিনেফ বিভাগ দুটির জুরি সভাপতি হয়েছেন স্প্যানিশ পরিচালক কার্লা সিমন। তার নেতৃত্বে বিচারক হিসেবে কাজ করবেন দক্ষিণ কোরিয়ান-ফরাসি অভিনেত্রী ও ভিজ্যুয়াল আর্টিস্ট পার্ক জি-মিন, ইরানি পরিচালক আলী আসগারি, ফরাসি অভিনেতা-পরিচালক সেলিম কেশিয়ুশ এবং পরিচালক ও চিত্রনাট্যকার মাগনাস ফন হোর্ন। তাদের রায়ে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের স্বর্ণ পাম বিজয়ী ছবি নির্বাচিত হবে। এছাড়া শিক্ষার্থী নির্মাতাদের বিভাগ লা সিনেফের তিনটি পুরস্কার ঘোষণা করবেন তারা।

ফ্রান্সের দক্ষিণে ভূমধ্যসাগরের তীরে ৭৯তম কান চলচ্চিত্র উৎসবের পর্দা উঠবে আগামী ১২ মে। এবারের আয়োজন চলবে ২৩ মে পর্যন্ত। সমাপনী আয়োজনেই মূল প্রতিযোগিতার বিচারকেরা স্বর্ণ পাম জয়ী ছবির নাম ঘোষণা করবেন।

ডেমি মুরকান উৎসবকান চলচ্চিত্র উৎসব
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    ধনীর পাঙাশ গরিবের পাতে দিলেন যে বিজ্ঞানী

    ধনীর পাঙাশ গরিবের পাতে দিলেন যে বিজ্ঞানী

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের