Agamir Somoy E-Paper
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
চা বাগানে জামালের সুস্থতার পরিবার
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিনোদন

প্রায় ১১ মাস পর কারামুক্ত অভিনেতা সিদ্দিক

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০১ মে ২০২৬, ১৮:০৪
শেয়ার করুন:
প্রায় ১১ মাস পর কারামুক্ত অভিনেতা সিদ্দিক

ছবি: আগামীর সময়

প্রায় ১১ মাস কারাভোগের পর মুক্তি পেয়েছেন ছোটপর্দার অভিনেতা সিদ্দিকুর রহমান। তিনি জানান, দীর্ঘ সময় কারাগারে থাকার অভিজ্ঞতা তাকে ভিন্নভাবে ভাবতে শিখিয়েছে এবং জীবনে নতুন পরিবর্তন এসেছে।

সিদ্দিক জানান, তার নামে দুটি মামলা রয়েছে। তিনি প্রায় ১০ মাস ২২ দিন কারাগারে ছিলেন এবং চলতি বছরের ১৮ মার্চ মুক্তি পান। মুক্তির পর অনুভূতি প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, এটি এমন এক অভিজ্ঞতা যা ভাষায় প্রকাশ করা কঠিন। নিজের মতো করে সময় কাটানোর জন্য এতদিন বিষয়টি প্রকাশ করেননি বলেও জানান তিনি।

জেলজীবনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, কারাগারে প্রচুর সময় পাওয়া যায় চিন্তার জন্য। সেই সময়টাকে তিনি কাজে লাগানোর চেষ্টা করেছেন। তার ভাষ্য, তিনি একজন শিল্পী হিসেবে সেই সময়কে সৃষ্টিশীল কাজে ব্যয় করেছেন। জেলে বসে ১৫টি নাটক ও ৩টি সিনেমার গল্প লিখেছেন এবং নিজের ওপর একটি বইও লিখেছেন।

সিদ্দিক আরও জানান, কারাগারে থাকার সময় তার মধ্যে ধর্মীয় চর্চার পরিবর্তন এসেছে। তিনি বলেন, আগে নিয়মিতভাবে দ্বিনের কাজে যুক্ত ছিলেন না, তবে জেলে গিয়ে কোরআন পাঠ শুরু করেন এবং পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে থাকেন। এর মধ্য দিয়ে তার জীবনে ধীরে ধীরে পরিবর্তন এসেছে।

কারাগারের দেয়ালে লেখা একটি বাক্য তাকে গভীরভাবে নাড়া দিয়েছে বলেও তিনি উল্লেখ করেন। তার ভাষ্য, ‘রাখিব নিরাপদ দেখাবো আলোর পথ’ কথাটি তাকে নতুনভাবে ভাবতে সাহায্য করেছে। তিনি বলেন, জেল থেকে বের হলেও সেই সময়ের মানসিক প্রভাব পুরোপুরি কাটিয়ে উঠতে পারেননি এবং শারীরিক ও মানসিকভাবে এখনও আগের অবস্থায় ফিরতে সময় লাগছে।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই মাসে রাজধানীর গুলশান এলাকায় একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। মামলার অভিযোগে বলা হয়, ওই বছরের ১৯ জুলাই সুবাস্তু টাওয়ারের সামনে আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ হয়ে এক ব্যক্তি নিহত হন এবং সেই ঘটনায় দায়ের করা মামলায় সিদ্দিকুর রহমানকে আসামি করা হয়। এক সময় নিয়মিত অভিনয়ে সক্রিয় থাকলেও পরবর্তীতে তিনি রাজনীতিতে যুক্ত হন এবং বিভিন্ন নির্বাচনে মনোনয়ন প্রত্যাশা করেছিলেন।

সিদ্দিকঅভিনেতাকারামুক্ত
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পার্সেলে আসত খাবার, বাইরে বের হতেন না সাঈদ খোকন

    পার্সেলে আসত খাবার, বাইরে বের হতেন না সাঈদ খোকন

    পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে করা যাবে জার্মানির ভিসার আবেদন

    পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে করা যাবে জার্মানির ভিসার আবেদন

    ‘শেখ হাসিনা ফিরবেন’- ভিডিওবার্তার পর সাঈদ খোকন গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ফিরবেন’- ভিডিওবার্তার পর সাঈদ খোকন গ্রেপ্তার

    ভাত খেয়ে এসে পুলিশ সদস্যরা দেখলেন তাদের গাড়ি নিয়ে গেছে চোর

    ভাত খেয়ে এসে পুলিশ সদস্যরা দেখলেন তাদের গাড়ি নিয়ে গেছে চোর

    চট্টগ্রাম বন্দরের জেটিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভে শ্রমিকরা

    চট্টগ্রাম বন্দরের জেটিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভে শ্রমিকরা

    স্ত্রীসহ কন্টেন্ট ক্রিয়েটর ‘লিহন প্রাইম’কে গ্রেপ্তার করেছে পুলিশ

    স্ত্রীসহ কন্টেন্ট ক্রিয়েটর ‘লিহন প্রাইম’কে গ্রেপ্তার করেছে পুলিশ

    চট্টগ্রামে পুলিশ বক্সে আগুন

    চট্টগ্রামে পুলিশ বক্সে আগুন

    সাবেক মুক্তিযুদ্ধ মন্ত্রীর বাড়িতে আগুন

    সাবেক মুক্তিযুদ্ধ মন্ত্রীর বাড়িতে আগুন

    টুঙ্গিপাড়ায় থানায় আগুন, অস্ত্র লুট, এমপি জিলানীর বাড়িতে অগ্নিসংযোগ

    টুঙ্গিপাড়ায় থানায় আগুন, অস্ত্র লুট, এমপি জিলানীর বাড়িতে অগ্নিসংযোগ

    চট্টগ্রাম নগরের ৭০ ভাগ এলাকায় পানি নেই

    চট্টগ্রাম নগরের ৭০ ভাগ এলাকায় পানি নেই

    একজনের দ্বারা প্রতিনিয়ত ব্ল্যাকমেইলের শিকার হচ্ছি : ফারিণ

    একজনের দ্বারা প্রতিনিয়ত ব্ল্যাকমেইলের শিকার হচ্ছি : ফারিণ

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    ওসমান ফারুকের পদত্যাগ, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা

    ওসমান ফারুকের পদত্যাগ, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা

    তোমাদের আপা আসার জন্য পালিয়ে যাননি— ছাত্রলীগ নেতাকে রাবি প্রক্টর

    তোমাদের আপা আসার জন্য পালিয়ে যাননি— ছাত্রলীগ নেতাকে রাবি প্রক্টর

    বিভাগের চেয়ারম্যান পদ পেতে উপাচার্যকে চিঠি ঢাবির বঞ্চিত সেই শিক্ষকের

    বিভাগের চেয়ারম্যান পদ পেতে উপাচার্যকে চিঠি ঢাবির বঞ্চিত সেই শিক্ষকের