কক্সবাজারে বিপুলসংখ্যক আইফোন, ল্যাপটপ ও কম্পিউটার উদ্ধারের ঘটনায় করা মামলায় জামিনে কারামুক্ত হয়েছেন চীন ও তাইওয়ানের ছয় নাগরিক।আজ বুধবার রাত সাড়ে ৭টার দিকে কক্সবাজার জেলা কারাগার থেকে মুক্তি পাওয়ার পরপরই তারা সরাসরি বিমানবন্দরের উদ্দেশে রওনা হন।এর আগে বুধবার দুপুরে কক্সবাজারের জেলা ও দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহিমের আদালত তাদের জামিন মঞ্জুর করেন। চীনা দূতাবাসের জিম্মায় তাদের জামিন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবী ও কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সভাপতি এম আবদুল মন্নান।তার ভাষ্য, ‘যে আই...