Agamir Somoy E-Paper
শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
৪৮ হাজার শিশুকে বই বিতরণ সোহানের
শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় টালিউড

কলকাতার ‘চালচিত্র ২’তে চঞ্চল চৌধুরী

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ১৬:৫৬
কলকাতার ‘চালচিত্র ২’তে চঞ্চল চৌধুরী

চঞ্চল চৌধুরী- সংগৃহীত

কলকাতার প্রেক্ষাগৃহে ২০২৪ সালের দুর্গাপূজায় মুক্তি পেয়েছিল রহস্য-রোমাঞ্চে ভরপুর সিনেমা ‘চালচিত্র’। প্রতিম ডি গুপ্ত পরিচালিত এই ছবিতে কলকাতার বুকে একের পর এক নারী খুনের রহস্য উন্মোচন করতে গিয়ে কালঘাম ছুটেছিল পুলিশ কর্মকর্তা ‘কণিষ্ক’ ও তার টিমের। টোটা রায়চৌধুরী, অনির্বাণ চক্রবর্তী, শান্তনু মাহেশ্বরী ও ইন্দ্রজিৎ বসুদের নিয়ে সেই জমজমাট গল্প ফেঁদে দারুণ প্রশংসা কুড়িয়েছিলেন পরিচালক। দুই বছর পর এবার সেই পুলিশি ব্রহ্মাণ্ডের প্রিক্যুয়েল নিয়ে ফিরছেন প্রতিম, যেখানে বড় চমক হিসেবে যুক্ত হয়েছেন চঞ্চল চৌধুরী।

এর আগে ‘চালচিত্র’র প্রথম কিস্তিতে নেতিবাচক চরিত্রে অভিনয় করে চমক দিয়েছিলেন ছোটপর্দার বড় তারকা জিয়াউল ফারুক অপূর্ব। তবে এবার সেই জায়গায় আসছেন চঞ্চল চৌধুরী। পশ্চিমবঙ্গে শেষবার তাকে দেখা গিয়েছিল সৃজিত মুখোপাধ্যায়ের ‘পদাতিক’ সিনেমায় কিংবদন্তি নির্মাতা মৃণাল সেনের ভূমিকায়। এরপর ব্রাত্য বসুর পরিচালনায় ‘শেকড়’ সিনেমাতেও কাজ করেছেন তিনি। এবার প্রতিম ডি গুপ্তর হাত ধরে টালিউডে নতুন মিশন শুরু করতে যাচ্ছেন চঞ্চল।

আরও পড়ুন

এবার নতুন রূপে চঞ্চল চৌধুরী

১৫ ফেব্রুয়ারি ২০২৬

পরিচালক ইতিমধ্যেই ‘চালচিত্র ২’-এর শুটিং শুরু করে দিয়েছেন। তবে এবারের বড় টুইস্ট হলো— এটি সিনেমা হিসেবে নয়, বরং ওটিটি প্ল্যাটফর্ম ‘হইচই’-এর ওয়েব সিরিজ আকারে মুক্তি পাবে। সিরিজে এসিপি ‘কনিষ্ক চ্যাটার্জি’ চরিত্রে আবারও ফিরছেন টোটা রায়চৌধুরী। গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন অনির্বাণ চক্রবর্তীও।

সিরিজে চঞ্চল চৌধুরীকে ঠিক কোন চরিত্রে দেখা যাবে, তা এখনো আনুষ্ঠানিকভাবে আড়ালেই রাখা হয়েছে। প্রথম ছবিতে ব্রাত্য বসু একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করলেও এবার সম্ভবত তিনি থাকছেন না। আগের কিস্তিতে অপূর্বর চরিত্রটি যেমন গল্পের মোড় ঘুরিয়ে দিয়েছিল, এবার চঞ্চল চৌধুরীর চরিত্রটিও তেমন কোনো বড় রহস্যের জট খুলবে বলে ধারণা করা হচ্ছে।

এই প্রসঙ্গে ভারতীয় সংবাদমাধ্যমের পক্ষ থেকে পরিচালক প্রতিম ডি গুপ্তর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এখনই কোনো মন্তব্য করতে রাজি হননি।

ভৌগোলিক সীমানা কিংবা কাঁটাতারের বাধা পেরিয়ে সিনেমা যে দুই বাংলাকে একসূত্রে গেঁথেছে, তার অন্যতম বড় উদাহরণ চঞ্চল চৌধুরী। টলিউডে নিজের অভিনয় দক্ষতার চেনা স্বাক্ষর রেখে কলকাতার শিল্পী ও দর্শক মহলেও সমানভাবে সমাদৃত তিনি। এবার ‘চালচিত্র ২’- ওয়েব সিরিজে এই শক্তিমান অভিনেতা নতুন কী চমক নিয়ে হাজির হন, এখন সেটাই দেখার অপেক্ষা।

চঞ্চল চৌধুরীচালচিত্র ২ওটিটি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পাকিস্তানিকে বিয়ে করে নিখোঁজ বাংলাদেশি নারী, সন্ধানে হাইকমিশন

    পাকিস্তানিকে বিয়ে করে নিখোঁজ বাংলাদেশি নারী, সন্ধানে হাইকমিশন

    বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ উদ্ধার

    বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ উদ্ধার

    স্ত্রী-কন্যার উদ্দেশে সাংবাদিক পুলক, ‘ক্ষমা করে দিও’

    স্ত্রী-কন্যার উদ্দেশে সাংবাদিক পুলক, ‘ক্ষমা করে দিও’

    বৈঠক থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী আটক

    বৈঠক থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী আটক

    গণপতির শোবার ঘর পরিদর্শনের অনুমতি পেলেন না আইনজীবীরা

    গণপতির শোবার ঘর পরিদর্শনের অনুমতি পেলেন না আইনজীবীরা

    পাবনা-সিরাজগঞ্জে তাঁতশিল্পে ধস, কর্মহীন লাখো শ্রমিক

    পাবনা-সিরাজগঞ্জে তাঁতশিল্পে ধস, কর্মহীন লাখো শ্রমিক

    চাকরি পাচ্ছেন জাবির ৭০০ শিক্ষার্থী

    চাকরি পাচ্ছেন জাবির ৭০০ শিক্ষার্থী

    বঙ্গোপসাগর থেকে ইঞ্জিন বিকল ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

    বঙ্গোপসাগর থেকে ইঞ্জিন বিকল ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

    প্রত্যেক ইউনিয়নে মাঠ, উপজেলায় মিনি স্টেডিয়াম

    প্রত্যেক ইউনিয়নে মাঠ, উপজেলায় মিনি স্টেডিয়াম

    ১৩ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে শিবিরের ‘রোড টু সিরাহ—২৬’ সম্পন্ন

    ১৩ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে শিবিরের ‘রোড টু সিরাহ—২৬’ সম্পন্ন

    জায়গাটা আলাদা, কিন্তু তাড়নাটা একই

    জায়গাটা আলাদা, কিন্তু তাড়নাটা একই

    আশ্রয়ণের ঘর নিয়ে দুর্ভোগ

    আশ্রয়ণের ঘর নিয়ে দুর্ভোগ

    ঢাকা ওয়াসা : উন্নতির মহাপরিকল্পনা, ১৪ বছর পেরিয়ে হলো অবনতি

    ঢাকা ওয়াসা : উন্নতির মহাপরিকল্পনা, ১৪ বছর পেরিয়ে হলো অবনতি

    গুরুত্বপূর্ণ তেলপাইপলাইন বন্ধ করল সৌদি, কমান্ডার বহিষ্কার ইরাকের

    গুরুত্বপূর্ণ তেলপাইপলাইন বন্ধ করল সৌদি, কমান্ডার বহিষ্কার ইরাকের

    সুযোগ থাকা সত্ত্বেও মুগদা হাসপাতালের রোগীদের বাইরে টেস্ট করানো হচ্ছে

    সুযোগ থাকা সত্ত্বেও মুগদা হাসপাতালের রোগীদের বাইরে টেস্ট করানো হচ্ছে