পদ্মশ্রী সম্মানে ভূষিত প্রসেনজিৎ
বিনোদন ডেস্ক

ভারতের রাষ্ট্রীয় সম্মান পদ্মশ্রী পেয়েছেন প্রসেনজিৎ চ্যাটার্জি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু’র হাত থেকে এই সম্মান গ্রহণ করেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
ভারতীয় সিনেমা ও বিনোদন জগতে অসাধারণ অবদানের স্বীকৃতি হিসেবে এই সম্মাননা দেওয়া হয়েছে জনপ্রিয় এই অভিনেতাকে। চার দশকের অভিনয়জীবনে বাণিজ্যিক ও ভিন্নধারার বাংলা সিনেমায় সমান দক্ষতায় অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন তিনি। অভিনয় করেছেন দুই শতাধিক চলচ্চিত্রে।
পুরস্কার গ্রহণের সময় বাঙালিয়ানা ফুটে ওঠে তার পোশাকেও। সূক্ষ্ম সোনালি সুতোর কাজ করা পাঞ্জাবি পরে মঞ্চে ওঠেন তিনি। নিজের এই অর্জন প্রয়াত মাকে উৎসর্গ করেন প্রসেনজিৎ।



