Agamir Somoy E-Paper
শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
৪৮ হাজার শিশুকে বই বিতরণ সোহানের
শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় আলাপচারিতা

৩ তারকাকে নিয়ে তানভীর তারেকের ‘ঈদ স্পেশাল রাতাড্ডা’

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৮ মার্চ ২০২৬, ১১:৫৯
৩ তারকাকে নিয়ে তানভীর তারেকের ‘ঈদ স্পেশাল রাতাড্ডা’

সংগৃহীত ছবি

ঈদে ৩ দিনব্যপী তানভীর তারেকের গ্রন্থনা ও উপস্থাপনায় বিশেষ রাতাড্ডা প্রচার হবে। দীর্ঘ ৮ বছর ধরে প্রচারিত দেশের সবচেয়ে পুরোনো পডকাস্ট শোতে প্রতিবছরের মতো এবারের ঈদেও বিশেষ ৩টি পর্বে হাজির হবেন ঈদের তারকা অতিথি।

এক্ষেত্রে ঈদের দিনের পর্বে থাকছেন অভিনেত্রী জাকিয়া বারী মম, ঈদের দ্বিতীয় দিন অতিথি হিসেবে থাকছেন অভিনেত্রী দীপা খন্দকার ও ঈদের তৃতীয় দিনের অতিথি কণ্ঠশিল্পী দোলা রহমান।

মূলত ঈদ স্পেশাল রাতাড্ডায় শোবিজের তিন অঙ্গনের তারকারা নানান বিষয়ে কথা বলবেন। এবারের ঈদে ‘বনলতা এক্সপ্রেস’ চলচ্চিত্রে অন্যতম চরিত্রে কাজ করেছেন জাকিয়া বারী মম। তিনি কথা বলেছেন ঈদের ছবি, তার সমকালীন ক্যারিয়ার ও ব্যক্তিজীবনের নানান অনুষঙ্গ নিয়ে।

ঈদের দ্বিতীয় দিন থাকবেন এ সময়ের সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিক ‘এটা আমাদেরই গল্প’র অন্যতম চরিত্র গুণী অভিনেত্রী দীপা খন্দকার। দীপা কথা বলেছেন সামাজিক নাটকের উত্থান, প্রয়োজনীয়তা এবং আমাদের ড্রয়িংরুম মিডিয়াসহ নানান প্রসঙ্গে।

ঈদের তৃতীয় দিন থাকবেন চাঁদ মামা, মন দরিয়া, মিনতিসহ একাধিক জনপ্রিয় গানের কণ্ঠশিল্পী দোলা রহমান। এ সময়ের গান কোনদিকে বহমান, টিকটক রিলসের সঙ্গে নিজের রুচির সংঘাত বা নিজের ক্যারিয়ার ও ব্যক্তিজীবন প্রসঙ্গে খোলামেলা কথা বলেছেন ঈদ স্পেশাল ‘রাতাড্ডা উইথ তানভীর’-এ। অনুষ্ঠানটি রাত ১০টা থেকে ১২টা লাইভ প্রিমিয়ার হবে জাগো এফএম ৯৪.৪-এ।

ঈদের বিশেষ অনুষ্ঠান প্রসঙ্গে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সঙ্গীত পরিচালক ও উপস্থাপক তানভীর তারেক বলেন, ‘আমার কাছে ঈদ অনুষ্ঠান মানেই কিছু গৎবাঁধা প্রশ্নে বন্দি আলাপ না। কারণ এ সময় দর্শক শ্রোতাদের বাড়তি সময় থাকে। তাই নানান প্রসঙ্গের আলাপটাও ঈদের সঙ্গে খুবই সঙ্গতিপূর্ণ। আর দীর্ঘ আলাপের অনুষ্ঠান বলে প্রাণ খুলে অতিথিরাও কথা বলতে পারেন। আশা করি দর্শক-শ্রোতারাও দারুণভাবে উপভোগ করবেন আমাদের এই আয়োজন।

উদয় চৌধুরীর পরিকল্পনা ও সমন্বয়ে ‘রাতাড্ডা উইথ তানভীর’ অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন হাসান মোহাম্মদ জুবায়ের। অনুষ্ঠানটি প্রচার হবে জাগো এন্টারটেইনমেন্টের সৌজন্যে।

ঈদ অনুষ্ঠান
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পাকিস্তানিকে বিয়ে করে নিখোঁজ বাংলাদেশি নারী, সন্ধানে হাইকমিশন

    পাকিস্তানিকে বিয়ে করে নিখোঁজ বাংলাদেশি নারী, সন্ধানে হাইকমিশন

    বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ উদ্ধার

    বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ উদ্ধার

    স্ত্রী-কন্যার উদ্দেশে সাংবাদিক পুলক, ‘ক্ষমা করে দিও’

    স্ত্রী-কন্যার উদ্দেশে সাংবাদিক পুলক, ‘ক্ষমা করে দিও’

    বৈঠক থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী আটক

    বৈঠক থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী আটক

    গণপতির শোবার ঘর পরিদর্শনের অনুমতি পেলেন না আইনজীবীরা

    গণপতির শোবার ঘর পরিদর্শনের অনুমতি পেলেন না আইনজীবীরা

    পাবনা-সিরাজগঞ্জে তাঁতশিল্পে ধস, কর্মহীন লাখো শ্রমিক

    পাবনা-সিরাজগঞ্জে তাঁতশিল্পে ধস, কর্মহীন লাখো শ্রমিক

    চাকরি পাচ্ছেন জাবির ৭০০ শিক্ষার্থী

    চাকরি পাচ্ছেন জাবির ৭০০ শিক্ষার্থী

    বঙ্গোপসাগর থেকে ইঞ্জিন বিকল ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

    বঙ্গোপসাগর থেকে ইঞ্জিন বিকল ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

    প্রত্যেক ইউনিয়নে মাঠ, উপজেলায় মিনি স্টেডিয়াম

    প্রত্যেক ইউনিয়নে মাঠ, উপজেলায় মিনি স্টেডিয়াম

    ১৩ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে শিবিরের ‘রোড টু সিরাহ—২৬’ সম্পন্ন

    ১৩ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে শিবিরের ‘রোড টু সিরাহ—২৬’ সম্পন্ন

    জায়গাটা আলাদা, কিন্তু তাড়নাটা একই

    জায়গাটা আলাদা, কিন্তু তাড়নাটা একই

    আশ্রয়ণের ঘর নিয়ে দুর্ভোগ

    আশ্রয়ণের ঘর নিয়ে দুর্ভোগ

    ঢাকা ওয়াসা : উন্নতির মহাপরিকল্পনা, ১৪ বছর পেরিয়ে হলো অবনতি

    ঢাকা ওয়াসা : উন্নতির মহাপরিকল্পনা, ১৪ বছর পেরিয়ে হলো অবনতি

    গুরুত্বপূর্ণ তেলপাইপলাইন বন্ধ করল সৌদি, কমান্ডার বহিষ্কার ইরাকের

    গুরুত্বপূর্ণ তেলপাইপলাইন বন্ধ করল সৌদি, কমান্ডার বহিষ্কার ইরাকের

    সুযোগ থাকা সত্ত্বেও মুগদা হাসপাতালের রোগীদের বাইরে টেস্ট করানো হচ্ছে

    সুযোগ থাকা সত্ত্বেও মুগদা হাসপাতালের রোগীদের বাইরে টেস্ট করানো হচ্ছে