Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় মঞ্চ

ঢাকার মঞ্চে আসছে পাওলো কোয়েলহোর অমর সৃষ্টি ‘দ্য আলকেমিস্ট’, মঞ্চে আনছে এক্টোম্যানিয়া

বিনোদন প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ১০:২২
ঢাকার মঞ্চে আসছে পাওলো কোয়েলহোর অমর সৃষ্টি ‘দ্য আলকেমিস্ট’, মঞ্চে আনছে এক্টোম্যানিয়া

সংগৃহীত ছবি

বিশ্বসাহিত্যের অন্যতম জনপ্রিয় এবং আলোড়ন সৃষ্টিকারী উপন্যাস পাওলো কোয়েলহোর ‘দ্য আলকেমিস্ট’ এবার আসছে ঢাকার মঞ্চে। নাট্যদল ‘এক্টোম্যানিয়া’-র নতুন এই প্রযোজনাটি নিয়ে ইতোমধ্যে নাট্যাঙ্গনে শুরু হয়েছে দারুণ উন্মাদনা।

আত্মোপলব্ধি, স্বপ্ন এবং ভাগ্যের অন্বেষণে এক তরুণের সুদূর আন্দালুসিয়া থেকে মিশরীয় পিরামিডের পানে যাত্রার এই রূপকধর্মী গল্পটি এবার জীবন্ত হয়ে উঠবে ঢাকার মঞ্চের আলোয়। ​বিশ্বজুড়ে কোটি কোটি পাঠকের হৃদয় জয় করা এই উপন্যাসের মূল বার্তাটি হলো— ‘তুমি যখন মন থেকে কিছু চাও, তখন সারা বিশ্ব-ব্রহ্মাণ্ড সেই চাওয়ার পক্ষে ষড়যন্ত্রে লিপ্ত হয়।’ এই সর্বজনীন দর্শন এবং জীবনের পরম সত্যকে নাট্যমঞ্চের রূপ দেওয়া হয়েছে অত্যন্ত নিপুণভাবে। ​

নাটকটির নির্দেশক তালহা জুবায়ের বলেছেন, ‘বর্তমান যুগে আমরা ক্যারিয়ারের ইঁদুর দৌড়ে এমনভাবে ব্যস্ত হয়ে আছি প্রায়ই ভুলে যাই জীবনে কী করতে চেয়েছি। আলকেমিস্ট আমাদের মনে করিয়ে দেয় প্রতিটি মানুষের জীবনে একটি নির্দিষ্ট লক্ষ্য বা স্বপ্ন থাকে, যা অর্জন করার জন্য আমরা জন্ম নিয়েছি। এই সময়ে দাঁড়িয়ে নিজের ভেতরের স্বপ্নকে নতুন করে খুঁজে পাওয়ার জন্য এই প্রযোজনা, যা আমাদের ভেতরের স্বপ্ন দেখার তাগিদ এবং আত্মিক যাত্রাকে নতুনভাবে উসকে দেবে’।

নান্দনিক আলোকসম্পাত, আবহসংগীত এবং শক্তিশালী অভিনয়ের মধ্য দিয়ে সান্তিয়াগো নামের সেই রাখাল বালকের মরুভূমির যাত্রা এবং তার অন্তর্জগতের রূপান্তর ফুটিয়ে তোলা হবে মঞ্চে। খুব শীঘ্রই ঢাকার বাংলাদেশ শিল্পকলা একাডেমি র এক্সপেরিমেন্টাল হলে নাটকটির উদ্বোধনী ও নিয়মিত প্রদর্শনী হবে।

আরও পড়ুন

শুটিং সেটে গুরুতর চোট, হাসপাতালে ভর্তি কার্তিক আরিয়ান

১৯ আগস্ট ২০২৬

অভিনয় করছেন শশাঙ্ক সাহা, কামরুজ্জামান তাপু, সায়েম সিজান, সায়রা আকতার, সালাউদ্দিন ইভান, ফাতেমা ইলমা, কামরুল তিহান, মাহবুবা মৌ, সানবি মীর, মারজুক হাসান, জয়ব্রত বিশ্বাস, মাহফুজ ইসলাম মেঘ, বাপ্পী চৌধুরী, সাকিব শুভ, ঐশি, সাদ, রিহাদ ইসলাম, রাতুল আরিয়ান, সুলাইহা তারজিয়া, রুদ্র, জনি, বরিষ-ধরা।

এক্টোম্যানিয়াদ্য আলকেমিস্টমঞ্চ নাটক
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise