Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
আগামীর সময়
কৃষক গড়েছেন ব্যতিক্রমী কলেজ
বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় মঞ্চ

‘হাঁড়ি ফাটিবে’ নাটকের শতক সন্ধ্যা শনিবার

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ১৩:১৫
‘হাঁড়ি ফাটিবে’ নাটকের শতক সন্ধ্যা শনিবার

সংগৃহীত ছবি

নাট্যদল ‘এথিক’ প্রযোজিত মঞ্চনাটক উৎপল দত্তের ‘হাঁড়ি ফাটিবে’-এর শততম মঞ্চায়ন হবে আগামী শনিবার। এদিন সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে নাটকটির শততম মঞ্চায়ন আয়োজন করা হয়েছে।

‘হাঁড়ি ফাটিবে শতক সন্ধ্যা’ শীর্ষক এ প্রদর্শনীতে নাট্যজন রামেন্দু মজুমদার, নাট্যজন আবুল হায়াত এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন এথিকের সভাপতি রেজানুর রহমান।

এথিকের প্রথম প্রযোজনা ‘হাঁড়ি ফাটিবে’। নতুন আঙ্গিকে নাটকটির নির্দেশনা দিয়েছেন মিন্টু সরদার। শততম মঞ্চায়ন উপলক্ষে নাটকটির মঞ্চ ও নেপথ্যের সঙ্গে যুক্ত ১০০ জন কলাকুশলীকে বিশেষ সম্মাননা দেওয়া হবে। পাশাপাশি নাটকটির এ পর্যন্ত সব প্রদর্শনীতে অভিনয় করা অভিনেতাদের জন্যও থাকবে বিশেষ সম্মাননা। শততম প্রদর্শনীর দর্শকদেরও সম্মানিত করা হবে।

নাটকটির শততম প্রদর্শনীতে অভিনয় করবেন হাসান রিজভী, ভাবনা হাসান, সুকর্ন হাসান, তারেক চৌধুরী রিমন, মনি কানচন, আফনান অপ্সরা, আজিম উদ্দিন, প্রদীপ কুমার, আবীর বাবু, নাহিদ মুন্না, রুবেল খান এবং মিন্টু সরদার।

নাটকটির নির্দেশক মিন্টু সরদার বলেন, “উৎপল দত্তের অনবদ্য সৃষ্টি ‘হাঁড়ি ফাটিবে’ নাটকটি চিরকালীন সমাজের দর্পণ। এত বছর পরেও যে নাটকের অবদান বিন্দুমাত্র কমেনি। আজকের এই সভ্য সমাজে দাঁড়িয়েও নাটকটি যেন বর্তমান সময়েরই প্রতিচ্ছবি হয়ে ওঠে। সমাজের ভিন্ন ভিন্ন স্তরের মানুষের যে নৈতিক স্খলন, তা এই সমাজে এখনো বিদ্যমান। এথিকের প্রথম প্রযোজনা হিসেবে ২০১০ সালে মঞ্চে আসে উৎপল দত্তের ‘হাঁড়ি ফাটিবে’। দলীয় প্রয়োজনে নাটকটি নতুন আঙ্গিকে নির্দেশনা দেওয়ার দায়িত্ব পড়ে আমার কাঁধে। ‘হাঁড়ি ফাটিবে’র গল্পটিই এই নাটকের প্রাণ। নির্দেশক হিসেবে গল্পটির একটি ভিন্নতর উপস্থাপনার চেষ্টা করেছি।”

    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise