জোনায়েদ সাকির তীব্র সমালোচনা করলেন গায়ক আতাহার টিটো

আতাহার টিটো ও জোনায়েদ সাকী
শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণসহ বিভিন্ন দাবিতে বাংলাদেশের রাজধানী ঢাকার মিরপুর, সাভার ও পার্শ্ববর্তী জেলা গাজীপুরের বিভিন্ন এলাকায় কয়েক দিন ধরে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। এ সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষের ঘটনাও ঘটে। আহত একজন পোশাকশ্রমিক মারাও গেছেন।
সামাজিক মাধ্যমে অনেকেই শ্রমিকদের দাবির পক্ষে কথা বলছেন। শুধু তাই নয়, সবসময় শ্রমিকদের পক্ষে কথা বলা পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি (জোনায়েদ সাকি) নিশ্চুপ থাকায় তাকে নিয়েও সমালোচনা করা হচ্ছে।
জনপ্রিয় গায়ক আতাহার টিটো তীব্র সমালোচনা করে সোশ্যাল হ্যান্ডেলে লিখেছেন, ‘ওপারে ভালো থাকবেন, সাকি ভাই। আত্মার শান্তি হোক। আজ আপনি বেঁচে থাকলে গার্মেন্টস শ্রমিক ভাই-বোনদের পাশে দাঁড়াতেন এবং তাদের ন্যায্য মজুরি বাস্তবায়ন আরও সহজ হতো।’
এদিকে গত রবিবার সকাল থেকেই ঢাকার মিরপুর, গাজীপুর, আশুলিয়াসহ বিভিন্ন স্থানে যখন বিক্ষোভ চলছিল, তখন পোশাকশ্রমিকদের মজুরি বাড়াতে ছয় সদস্যের নতুন মজুরি বোর্ড গঠনের ঘোষণা আসে সরকারের কাছ থেকে।




