Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় গান

১০ কোটি ভিউয়ের মাইলফলক স্পর্শ করলো ধ্রুব গুহর ‘যে পাখি ঘর বোঝেনা’

agamir somoy
প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ১৯:০৭
১০ কোটি ভিউয়ের মাইলফলক স্পর্শ করলো ধ্রুব গুহর ‘যে পাখি ঘর বোঝেনা’

সময় অনেক কিছুই বদলে দেয়। তবে কিছু গান সময়ের সীমানা পেরিয়ে প্রজন্মের পর প্রজন্মের শ্রোতার হৃদয়ে বেঁচে থাকে। ধ্রুব গুহর জনপ্রিয় গান ‘যে পাখি ঘর বোঝেনা’ তেমনই একটি সৃষ্টি। শ্রোতাদের নিরবচ্ছিন্ন ভালোবাসায় ইউটিউবে ১০০ মিলিয়ন (১০ কোটি) ভিউয়ের মাইলফলক স্পর্শ করেছে গানটি।

২০১৫ সালের ১৮ জুলাই ইউটিউবে প্রকাশের পর থেকেই গানটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। এক দশক পেরিয়েও এর আবেদন এতটুকু কমেনি। বরং নতুন প্রজন্মের শ্রোতারাও গানটিকে নিজেদের প্লেলিস্টে জায়গা করে নিয়েছেন। দীর্ঘদিনের ধারাবাহিক জনপ্রিয়তার ফল হিসেবে গানটি এখন ১০০ মিলিয়ন ভিউয়ের ক্লাবে জায়গা করে নিয়েছে, যা বাংলা গানের ডিজিটাল ইতিহাসে একটি উল্লেখযোগ্য অর্জন।

গানটির কথা ও সুর করেছেন প্লাবন কোরেশি। সংগীতায়োজন করেছেন তরিক আল ইসলাম। হৃদয়স্পর্শী কথা, সুর এবং ধ্রুব গুহর আবেগময় কণ্ঠের সমন্বয় গানটিকে দীর্ঘ সময় ধরে জনপ্রিয়তার শীর্ষে ধরে রেখেছে।

আরও পড়ুন

সড়ক দুর্ঘটনায় আহত হয়ে আইসিইউতে মেঘলা মুক্তা

২৯ জুলাই ২০২৬


মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন শুভব্রত সরকার। এতে অভিনয় করেছেন তারেক ও তারিন। পাশাপাশি ধ্রুব গুহর উপস্থিতিও ভিডিওটিকে দর্শকদের কাছে আরও আকর্ষণীয় করে তুলেছে। গল্পনির্ভর নির্মাণ ও নান্দনিক চিত্রায়ণের জন্য প্রকাশের পর থেকেই ভিডিওটি প্রশংসিত হয়ে আসছে।

এই অর্জন প্রসঙ্গে ধ্রুব গুহ বললেন, এটি আমার সংগীতজীবনের অন্যতম আনন্দের মুহূর্ত। একটি গান যখন বছরের পর বছর মানুষের হৃদয়ে বেঁচে থাকে, তার চেয়ে বড় প্রাপ্তি একজন শিল্পীর জন্য আর কিছু হতে পারে না। দেশের ও বিশ্বের সব বাংলা ভাষাভাষী শ্রোতা-দর্শকের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। তাদের ভালোবাসা, সমর্থন ও অনুপ্রেরণাই আমাকে নতুন গান করার সাহস জোগায়। এই অর্জন শুধু আমার নয়, ‘যে পাখি ঘর বোঝেনা’ গানটির সঙ্গে যুক্ত প্রতিটি মানুষের।”

বাংলা গানের ডিজিটাল অঙ্গনে ১০০ মিলিয়ন ভিউ অতিক্রম করা গানের সংখ্যা এখনো খুব বেশি নয়। সেই তালিকায় ‘যে পাখি ঘর বোঝেনা’র অন্তর্ভুক্তি ধ্রুব গুহর সংগীতজীবনের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। একই সঙ্গে এটি সমসাময়িক বাংলা গানের বৈশ্বিক ডিজিটাল উপস্থিতিকেও আরও সমৃদ্ধ করেছে।

এক দশক পরও কোটি কোটি মানুষের হৃদয়ে ও প্লেলিস্টে জায়গা ধরে রেখে ‘যে পাখি ঘর বোঝেনা’ আবারও প্রমাণ করল—ভালো গান কখনো পুরোনো হয় না।

ধ্রুব গুহযে পাখি ঘর বোঝে নাগান
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!