Agamir Somoy E-Paper
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক সংস্কার করেন ছাত্তার
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় গান

জেল থেকে বেরিয়ে স্বেচ্ছায় রিহ্যাবে সংগীতশিল্পী ব্রিটনি স্পিয়ার্স

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ১৩:৫৫
জেল থেকে বেরিয়ে স্বেচ্ছায় রিহ্যাবে সংগীতশিল্পী ব্রিটনি স্পিয়ার্স

সংগীত শিল্পী ও পপ তারকা ব্রিটনি স্পিয়ার্স

গত মাসে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে মার্কিন সংগীত শিল্পী ও পপ তারকা ব্রিটনি স্পিয়ার্সকে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল। যেতে হয়েছিল কারাগারেও। এই ঘটনার পর এবার নিজের মধ্যে পরিবর্তন আনতে স্বেচ্ছায় পুনর্বাসন কেন্দ্রে (রিহ্যাব) ভর্তি হয়েছেন তিনি।

ব্রিটনির এক প্রতিনিধি দ্য হলিউড রিপোর্টার কে জানিয়েছেন,  ‘এই ঘটনা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। তবে ব্রিটনি এখন আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে নিজের জীবনে প্রয়োজনীয় পরিবর্তন আনতে সঠিক পদক্ষেপ নিচ্ছেন। এই কঠিন সময়ে তার সন্তানরা তার পাশেই থাকবে, তার পরিবারের সদস্যরা ব্রিটনির সার্বিক কল্যাণে একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে কাজ করছে।’

পুলিশ জানিয়েছে, গত ৪ মার্চ মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর দায়ে ৪৪ বছর বয়সী এই গায়িকাকে গ্রেপ্তার করা হয়েছিল। গ্রেপ্তারের একদিন পর তিনি কারাগার থেকে মুক্তি পান। তবে এই ঘটনার প্রেক্ষিতে আগামী ৪ মে তাকে ভেনচুরা কাউন্টি সুপিরিয়র কোর্টে হাজিরা দিতে হবে।

ব্রিটনি স্পিয়ার্সের মাদকাসক্তি ও মানসিক স্বাস্থ্য নিয়ে জটিলতা নতুন কিছু নয়। এর আগে ২০০৭ সালে নিজের মাথা ন্যাড়া করাসহ বেশ কিছু আলোচিত ও বিতর্কিত ঘটনার পর তিনি অ্যান্টিগুয়ায় একটি চিকিৎসা কেন্দ্রে ভর্তি হয়েছিলেন।

২০০৮ সালে সাবেক স্বামী কেভিন ফেডারলাইনের সঙ্গে সন্তানদের অধিকার নিয়ে আইনি লড়াই চলাকালীন তিনি তীব্র মানসিক বিপর্যয়ের মুখে পড়েন। সেই সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ হস্তক্ষেপ করতে বাধ্য হয় এবং ব্রিটনিকে দুইবার মানসিক পর্যবেক্ষণের জন্য হাসপাতালে ভর্তি করা হয়।

এই ঘটনার প্রেক্ষিতেই ব্রিটনির ওপর আদালতের নির্দেশে আইনি অভিভাবকত্ব জারি করা হয়েছিল। এর ফলে দীর্ঘ ১৩ বছর তার ক্যারিয়ার, ব্যক্তিগত সিদ্ধান্ত এবং অর্থিক বিষয়গুলো তার বাবা জেমি স্পিয়ার্সের নিয়ন্ত্রণে ছিল। পরবর্তীতে ২০২১ সালের সেপ্টেম্বরে ভক্তদের ‘ফ্রি ব্রিটনি’ প্রচারণার মুখে এবং দীর্ঘ আইনি লড়াই শেষে তিনি সেই অভিভাবকত্ব থেকে মুক্তি পান।

সবমিলিয়ে এবারের রিহ্যাবে ভর্তি হওয়ার ঘটনাটিকে ভক্তরা তার স্বাভাবিক জীবনে ফেরার ইতিবাচক পদক্ষেপ হিসেবেই দেখছেন।

হলিউডসংগীতশিল্পীপপ মিউজিকব্রিটনি স্পিয়ার্স
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    শেষ ১২ দিনে ‘পাগলাটে’ কাজে যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প

    শেষ ১২ দিনে ‘পাগলাটে’ কাজে যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    অপ্রতিম হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি ৩ আসামির

    অপ্রতিম হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি ৩ আসামির