বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
আগামীর সময়
মিথ্যা বলার যুগ শেষ! কোথায় আছেন শনাক্ত করবে বিজ্ঞান

মিথ্যা বলার যুগ শেষ! কোথায় আছেন শনাক্ত করবে বিজ্ঞান

বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • সর্বশেষ
  • ইপেপার
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

ভাসছে চট্টগ্রাম

দেয়াল ধসে নারীর মৃত্যু, ভোগান্তিতে হাসপাতালমুখী রোগীরা

চট্টগ্রাম অফিসপ্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ২০:৩৪
দেয়াল ধসে নারীর মৃত্যু, ভোগান্তিতে হাসপাতালমুখী রোগীরা

কোমরসমান পানিতে ভোগান্তিতে পড়েছেন পথচারীরা

'আমার ছেলে ক্যানসারে আক্রান্ত। রক্ত দেওয়ার দরকার। কিন্তু পানির জন্য নিতে পারছি না তাকে। গতকালও গলা সমান পানি ছিল। এখন এসে দেখি আবারও পানি জমেছে এখানে। কী করব বুঝতে পারছি না। এটা আমাদের জন্য হয়রানি।' প্রবর্তক এলাকার হাঁটুসমান পানিতে দাঁড়িয়ে অসহায়ের মতো কথাগুলো বলছিলেন আসমা বেগম। আজ বুধবার দ্বিতীয় দিনের মতো পানিতে তলিয়ে গেছে এলাকাটি। এখানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ছাড়াও রয়েছে বেশ কিছু বড় বড় হাসপাতাল ও রোগ নির্ণয় কেন্দ্র। রয়েছে একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানও।

চট্টগ্রামে বৃষ্টি হচ্ছে দুদিন ধরে। আজ দ্বিতীয় দিনের মতো কোমরসমান পানিতে ডুবে রয়েছে প্রবর্তক এলাকা। এতে হাসপাতালমুখী রোগী ও অভিভাবক, সাধারণ মানুষ, স্কুল-কলেজের শিক্ষার্থী, চাকরিজীবীরা ভোগান্তিতে পড়েছেন। হাসপাতাল ও রোগ নির্ণয় কেন্দ্রগুলোতে স্বাভাবিকের চেয়ে কমে গেছে রোগীর আনাগোনা।

শুলকবহর থেকে আসা মোহাম্মদ বেলাল জানান, এই এলাকাতেই সব বড় বড় হাসপাতাল। এরকম একটা জায়গায় যদি অল্প বৃষ্টিতেই এমন পানি হয়ে যায়, সেটা রোগীদের জন্য আরও বেশি কষ্টের। আজ দুপুরে সরেজমিন দেখা যায়, কোমরসমান পানি ওঠার কারণে প্রবর্তক থেকে গোলপাহাড়মুখী সড়কটির দুই পাশে বন্ধ হয়ে গেছে যান চলাচল। ফলে অন্য পাশে সৃষ্টি হয়েছে যানজট। এতেই আটকা পড়ে কয়েকটি রোগীবাহী অ্যাম্বুলেন্সও।

রিকশাচালক সেলিম জানান, এত পানিতে রিকশা টানতে অনেক কষ্ট হয়। এখন বৃষ্টির জন্যই পানি হয়েছে। আগেও নালায় বাঁধ দেওয়ার কারণে মাঝে মাঝে সামান্য পরিমাণ পানি উঠত এখানে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার সময় হাসানুর ইসলাম জানান, চট্টগ্রাম মেডিকেলে নগরীর বাইরে থেকে প্রতিদিন চিকিৎসা নিতে আসেন অনেক লোক। অন্যান্য বেসরকারি হাসপাতালের খরচ বেশি হওয়ায় নিম্নবিত্ত ও মধ্যবিত্তদের একমাত্র ভরসা চট্টগ্রাম মেডিকেল। কিন্তু অল্প বৃষ্টিতেই যদি এত পানি হয়ে যায়, তাহলে সেখানে পৌঁছানো অনেক কঠিন হয়ে যায় রোগীদের জন্য।

প্রবর্তক এলাকা পরিদর্শনে এসে সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন জানান, হিজড়া ও জামালখান খালে বাঁধ দেওয়ার কারণেই জলাবদ্ধতা হয়েছে এখানে। আগামীকাল ৩টায় সেবা প্রদানকারী সংস্থাগুলোর সঙ্গে বৈঠক করে পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করবেন তারা।

এদিকে, বৃষ্টির মধ্যে রাস্তার পাশের একটি দেয়াল ধসে মৃত্যু হয়েছে দেলোয়ারা বেগম (৬০) নামে এক নারীর। কর্ণফুলী থানাধীন শিকলবাহা মাস্টারহাট এলাকার বাসিন্দা তিনি। চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক নূর আলম আশেক জানান, বেলা আড়াইটার দিকে অতিবৃষ্টির সময় সড়কের পাশের একটি দেয়াল ধসে পড়ে তার গায়ের ওপর। হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন দেলোয়ারা বেগমকে।

    শেয়ার করুন:
    Advertisement
    শাকিব-আদনানের ‘জয়ধ্বনি’, ২৪ ঘণ্টায় দেড় কোটি

    শাকিব-আদনানের ‘জয়ধ্বনি’, ২৪ ঘণ্টায় দেড় কোটি

    ২৬ এপ্রিল ২০২৬, ২০:৫৪

    রাজধানীর নিউমার্কেটে ফিল্মি স্টাইলে গুলি

    রাজধানীর নিউমার্কেটে ফিল্মি স্টাইলে গুলি

    ২৯ এপ্রিল ২০২৬, ০০:৪৮

    সুদ বেশি সময় কম কঠিন শর্ত

    সুদ বেশি সময় কম কঠিন শর্ত

    ২৮ এপ্রিল ২০২৬, ২২:২৪

    কোনো পদক্ষেপ নিলে রণক্ষেত্রে কঠিন জবাব পাবে শত্রুপক্ষ

    কোনো পদক্ষেপ নিলে রণক্ষেত্রে কঠিন জবাব পাবে শত্রুপক্ষ

    ২৯ এপ্রিল ২০২৬, ০০:১৪

    আওয়ামী লীগ আমলে বিদ্যুৎ খাতে হয়েছে লাগামহীন দুর্নীতি

    আওয়ামী লীগ আমলে বিদ্যুৎ খাতে হয়েছে লাগামহীন দুর্নীতি

    ২৮ এপ্রিল ২০২৬, ২৩:৪২

    ঢাকার রাজপথে শীর্ষ সন্ত্রাসী টিটনকে গুলি করে হত্যা

    ঢাকার রাজপথে শীর্ষ সন্ত্রাসী টিটনকে গুলি করে হত্যা

    ২৮ এপ্রিল ২০২৬, ২২:২৭

    সিরিজটা বাংলাদেশের হোক চট্টগ্রামেই

    সিরিজটা বাংলাদেশের হোক চট্টগ্রামেই

    ২৮ এপ্রিল ২০২৬, ২২:৪৩

    না কাটলে ডুবছে, কাটলে পচছে

    না কাটলে ডুবছে, কাটলে পচছে

    ২৯ এপ্রিল ২০২৬, ০৩:০৯

    মৃত বোনের কঙ্কাল নিয়ে ব্যাংকে হাজির ভাই

    মৃত বোনের কঙ্কাল নিয়ে ব্যাংকে হাজির ভাই

    ২৯ এপ্রিল ২০২৬, ০৫:১২

    তদন্তে মিলল লিমন-বৃষ্টি হত্যাকাণ্ডের বিস্তারিত

    তদন্তে মিলল লিমন-বৃষ্টি হত্যাকাণ্ডের বিস্তারিত

    ২৯ এপ্রিল ২০২৬, ০৪:৪৫

    কৃষির যান্ত্রিকীকরণে সহযোগিতা করতে চায় বেলারুশ

    কৃষির যান্ত্রিকীকরণে সহযোগিতা করতে চায় বেলারুশ

    ২৮ এপ্রিল ২০২৬, ২৩:২২

    ‘ক্ষমতাধর’ ক্যাডারে পিছিয়ে নারীরা

    ‘ক্ষমতাধর’ ক্যাডারে পিছিয়ে নারীরা

    ২৮ এপ্রিল ২০২৬, ২১:৫১

    চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

    চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

    ২৯ এপ্রিল ২০২৬, ০৫:২৯

    আ. লীগের পতনে নির্বাচনী লড়াইয়ে মুখোমুখি বিএনপি-জামায়াত

    আ. লীগের পতনে নির্বাচনী লড়াইয়ে মুখোমুখি বিএনপি-জামায়াত

    ২৯ এপ্রিল ২০২৬, ০১:৪৯

    ব্রিটিশ রাজদম্পতির সফর ঘিরে হোয়াইট হাউজে জমকালো আয়োজন

    ব্রিটিশ রাজদম্পতির সফর ঘিরে হোয়াইট হাউজে জমকালো আয়োজন

    ২৮ এপ্রিল ২০২৬, ২২:৫৪

    advertiseadvertise