Agamir Somoy E-Paper
বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
দেশে-বিদেশে মানুষের পাশে জিয়াউল হক
বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় গান

বিয়ের শপথের সময় কেঁদেছেন ট্রাভিস কেলসি!

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ১২:২৭
বিয়ের শপথের সময় কেঁদেছেন ট্রাভিস কেলসি!

সংগৃহীত ছবি

বিশ্বসংগীতের পপ সম্রাজ্ঞী টেইলর সুইফট এবং মার্কিন এনএফএল তারকা ট্রাভিস কেলসির জমকালো বিয়ের রেশ যেন কাটছেই না। গত ৩ জুলাই নিউইয়র্কের বিখ্যাত ম্যাডিসন স্কয়ার গার্ডেনে অত্যন্ত গোপনীয়তার সাথে বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন এই তারকা জুটি।

বিয়ের তিন দিন পার হতেই এবার অনুষ্ঠানটিতে উপস্থিত থাকা অতিথিদের কল্যাণে সামনে এলো অজানা সব ভেতরের খবর।

আমন্ত্রিত অতিথিরা জানিয়েছেন, বিয়ের সবচেয়ে আবেগঘন মুহূর্তে নিজের চোখের পানি ধরে রাখতে পারেননি বিশাল দেহের অ্যাথলেট ট্রাভিস কেলসি। বিয়ের প্রতিজ্ঞা বিনিময়ের সময় তিনি কান্নায় ভেঙে পড়েন।

আমেরিকান সংবাদমাধ্যম ‘এনবিসি নিউজ’-কে দেওয়া সাক্ষাৎকারে এক অতিথি রসিকতা করে বলেছেন, ‘সবাই ভাবছিল বিয়ের সময় হয়তো কনে টেইলর সুইফটই বেশি কাঁদবেন। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে ট্রাভিস কেলসিই বেশি আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন এবং কেঁদে ফেলেছিলেন।’

বিখ্যাত বিনোদন সাময়িকী ‘পিপল’ জানিয়েছে, বিয়ের আসরে কান্নাকাটি হতে পারে তা আগে থেকেই আঁচ করতে পেরে অতিথিদের জন্য বিশেষ নকশা করা রুমাল বা টিস্যুর ব্যবস্থা রেখেছিল এই যুগল।

টেইলর এবং ট্রাভিস দুজনেই নিজেদের বিয়ের প্রতিজ্ঞা নিজেরা লিখে এনেছিলেন এবং সোনালি রঙের দুটি ডায়েরি থেকে দেখে তারা তা পাঠ করেন। একে অপরের উদ্দেশ্যে বলা এই ভালোবাসার কথাগুলো প্রায় ২০ মিনিট ধরে স্থায়ী হয়েছিল।

টেইলর সুইফট যখন তার প্রতিজ্ঞা পড়ছিলেন, তখন তার মধ্যে ছোট্ট একটি গানের অংশও জুড়ে দিয়েছিলেন, যা উপস্থিত সবাইকে মুগ্ধ করে। তবে মূল বিয়ের অনুষ্ঠানে টেইলর আলাদা করে কোনো পারফর্ম করেননি।

আরও পড়ুন

পপ তারকাকে নিয়ে আপত্তিকর মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

০৬ জুলাই ২০২৬


টেইলর ও ট্রাভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের এই বিয়ের মূল অফিশিয়েট হিসেবে দায়িত্ব পালন করেছেন হলিউডের বিখ্যাত কমেডিয়ান ও অভিনেতা অ্যাডাম স্যান্ডলার! বিয়েতে প্রথাগত কোনো ব্রাইডসমেইড বা বেস্ট ম্যানের ছড়াছড়ি ছিল না। টেলরের ভাই অস্টিন সুইফট ছিলেন বোনের প্রধান সঙ্গী আর ট্রাভিসের ভাই জেসন কেলসি ছিলেন বরের প্রধান সঙ্গী।

বিয়ের আনুষ্ঠানিকতা শেষে রিসেপশনের মঞ্চে গাইতে ওঠেন বিশ্বসংগীতের জীবন্ত কিংবদন্তি এবং দ্য বিটলস ব্যান্ডের সাবেক সদস্য স্যার পল ম্যাককার্টনি। তিনি বিটলসের বিখ্যাত ‘আই ওয়ান্ট টু হোল্ড ইয়োর হ্যান্ড’ গানটি গেয়ে শোনান। এ ছাড়া মঞ্চ মাতান আরেক কিংবদন্তি গায়িকা স্টিভি নিক্সও।

ম্যাডিসন স্কয়ার গার্ডেনের ভেতরের অংশটিকে সাজানো হয়েছিল আস্ত একটি বনের মতো করে। ফার্ন এবং বড় বড় গাছ দিয়ে পুরো চত্বরটিকে একটি গোপন বাগানের রূপ দেওয়া হয়েছিল। বিয়ের মূল মঞ্চে যাওয়ার আগে অতিথিদের একটি বিশেষ সুড়ঙ্গ পার হতে হয়, যার দুই পাশে টেইলর ও ট্রাভিসের শৈশব থেকে শুরু করে প্রেম পর্যন্ত জীবনের নানা মুহূর্তের ছবি সাজানো ছিল।

খাবারের আয়োজনেও ছিল এলাহী কাণ্ড। নিউইয়র্ক শহরে এই দম্পতির যত প্রিয় রেস্তোরাঁ আছে, সেখান থেকে আনা হয়েছিল ইতালিয়ান খাবার, সুশি ও ঐতিহ্যবাহী সব পদ। বিয়ের আগের রাতে রিহার্সাল ডিনারে অবশ্য টেইলর ও ট্রাভিস দুজনে মিলে তাদের প্রিয় একটি রক গান গেয়ে আড্ডা জমিয়েছিলেন।

ভক্তরা এখন এই নবদম্পতির অফিশিয়াল ছবির জন্য চাতক পাখির মতো অপেক্ষা করছেন।

টেইলর সুইফটট্রাভিস কেলসিবিয়ে
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ক্যাম্পাসে ঢুকতে না পারলেও ১০৮৭ শিক্ষক-কর্মচারীর বেতন বন্ধ করলেন চুয়েট ভিসি

    ক্যাম্পাসে ঢুকতে না পারলেও ১০৮৭ শিক্ষক-কর্মচারীর বেতন বন্ধ করলেন চুয়েট ভিসি

    শেয়ারবাজারের নজরদারিতে আর অনুমোদন লাগবে না

    শেয়ারবাজারের নজরদারিতে আর অনুমোদন লাগবে না

    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    গণমাধ্যমে ছবি-ভিডিও প্রকাশে লাগবে বন্দরের অনুমতি!

    গণমাধ্যমে ছবি-ভিডিও প্রকাশে লাগবে বন্দরের অনুমতি!

    মৃত ব্যক্তির সই দেখিয়ে হাসপাতালের ২ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাৎ

    মৃত ব্যক্তির সই দেখিয়ে হাসপাতালের ২ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাৎ

    আগামীর সময়ের সাংবাদিকের বাসায় চুরি

    আগামীর সময়ের সাংবাদিকের বাসায় চুরি

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়

    সাড়ে ৫ টায় আমন্ত্রণ জানিয়ে নায়িকা এলেন রাত ৯ টায়

    সাড়ে ৫ টায় আমন্ত্রণ জানিয়ে নায়িকা এলেন রাত ৯ টায়

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    সমঝোতা চাইলে আওয়ামী লীগকে ‘অপরাধ স্বীকার করতে হবে’

    সমঝোতা চাইলে আওয়ামী লীগকে ‘অপরাধ স্বীকার করতে হবে’

    ফেসবুকে কমেন্টের জেরে ছাত্রদল নেতার ওপর হামলা

    ফেসবুকে কমেন্টের জেরে ছাত্রদল নেতার ওপর হামলা

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলা, ২২ বছর পর কারামুক্ত যুবদল নেতা

    আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলা, ২২ বছর পর কারামুক্ত যুবদল নেতা

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’ বলা সেই রেহেনা দূতাবাসের হেফাজতে

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’ বলা সেই রেহেনা দূতাবাসের হেফাজতে