Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় গান

সুইফটের বিয়ের প্লেলিস্টে থাকা উচিত তার গাওয়া যে ৭ গান

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ০৯:৪৮
সুইফটের বিয়ের প্লেলিস্টে থাকা উচিত তার গাওয়া যে ৭ গান

টেইলর সুইফট ও ট্রাভিস কেলসি

পপ কুইন টেইলর সুইফট এবং এনএফএল তারকা ট্রাভিস কেলসির রাজকীয় বিয়ের রোমাঞ্চে কাঁপছে পুরো বিশ্ব। আজ থেকেই নিউ ইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে শুরু হচ্ছে এই শতাব্দীর অন্যতম সেরা সেলিব্রিটি ওয়েডিং। কিন্তু একজন বিশ্বসেরা গায়িকা ও গীতিকার যখন নিজে কনে সাজেন, তখন তার বিয়ের মিউজিক প্লেলিস্ট কেমন হওয়া উচিত?

টেইলরের ডায়েরি ঘেঁটে তার নিজেরই গাওয়া সেরা ৭টি রোমান্টিক গান দিয়ে তৈরি করা হলো এক বিশেষ ‘ওয়েডিং প্লেলিস্ট’, যা কেলসির হাত ধরার এই ঐতিহাসিক মুহূর্তে ব্যাকগ্রাউন্ডে বাজার জন্য একদম নিখুঁত!

১. ওপালাইট

টেইলরের সর্বশেষ অ্যালবাম ‘দ্য লাইফ অব আ শোগার্ল’-এর এই চমৎকার গানটি ভালোবাসার এক পরিপক্ব উদযাপন। ট্রাভিস কেলসি নিজেই এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে এটি তার অন্যতম প্রিয় গান। জীবনের সব অন্ধকার অধ্যায় পেছনে ফেলে নতুন করে সুখ খুঁজে পাওয়ার এই আনন্দময় ট্র্যাকটি বিয়ের আসরের আমেজকে এক নিমিষেই দ্বিগুণ করে দেবে।

২. ইউ আর ইন লাভ

‘ভালোবাসা শব্দহীন নীরবতার মাঝেও লুকিয়ে থাকে’— ‘1989’ অ্যালবামের এই গানটি ঠিক এই বার্তাই দেয়। অতীতে শত ভাঙন আর অনিশ্চয়তার পর জীবনে এমন একজন মানুষের আগমন, যে ভালোবাসাকে একদম সহজ করে তোলে, তার এক জাদুকরী প্রতিচ্ছবি এই গান। কেলসির পাশে দাঁড়িয়ে আইবুড়ো জীবনের ইতি টানার মুহূর্তে এই গানটি টেইলরের মনে শান্তি এনে দেবে নিশ্চিত।

৩. উইলো

‘এভারমোর’ অ্যালবামের এই সুফি ও মিস্টিক ঘরানার গানটি অদম্য আকর্ষণের কথা বলে। জীবনের হাজারো বিশৃঙ্খলা আর লাইমলাইটের চাপের মাঝেও নিজের মনের মানুষের ওপর ভরসা রাখার এক অদ্ভুত ইতিবাচক শক্তি আছে এই গানে। নতুন কনের বিয়ের ক্লান্তি দূর করতে এর চেয়ে ভালো ‘মুড লিফটার’ আর হতেই পারে না।

আরও পড়ুন

প্রেসিডেন্টের বিশেষ কোটায় সিরিয়ার পার্লামেন্টে জনপ্রিয় অভিনেত্রী

০২ জুলাই ২০২৬

৪. লাভার

বিয়ের আসরে স্লো-ড্যান্স বা কাপল ড্যান্সের জন্য ‘লাভার’ গানের কোনো বিকল্প নেই। গানটির ভাইব এমন যেন ২০ বছরের দুটি তরুণ-তরুণীর শরীরে বাস করছে এক বৃদ্ধ দম্পতি; যাঁরা হাজারো ঝগড়া আর অভিমানের পর দিনশেষে ডিনার টেবিলে একে অপরের হাত শক্ত করে ধরে রাখেন। বিয়ের আজীবন প্রতিশ্রুতির সাথে এই গানটি একদম মিলে যায়।

৫. ডেলাইট

অতীতের ভুল, কষ্ট আর ‘রেপুটেশন’ যুগের কালো অধ্যায় মুছে দিয়ে জীবনে এক ‘সোনালী’ উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার গান হলো ‘ডেলাইট’। ট্রাভিস কেলসির জীবনে আসার পর টেইলর যেভাবে নিজের মানসিক ক্ষতগুলো সারিয়ে তুলেছেন, এই গানটি যেন তারই এক সংগীত রূপ।

৬. এনচান্টেড

কারও সাথে প্রথমবার দেখা হওয়ার সেই পেটে প্রজাপতি ওড়ার অনুভূতি, বাড়ি ফেরার পথে লজ্জায় লাল হয়ে যাওয়া আর প্রথম দেখার সেই আকুলতা মনে করিয়ে দেয় ‘স্পিক নাউ’ অ্যালবামের এই ক্লাসিক গানটি। ২০২৩ সালের সেই জুলাই মাসে অ্যারোহেড স্টেডিয়ামে ট্রাভিসকে প্রথম দেখার স্মৃতি রোমন্থন করতে এই গানটি প্লেলিস্টে মাস্ট!

৭. দ্য অ্যালকেমি

সাধারণ ধাতুকে সোনা বানানোর প্রাচীন কিমিয়া বিদ্যা বা ‘অ্যালকেমি’র রূপক দিয়ে তৈরি এই গানটি মূলত ট্রাভিস কেলসিকে উৎসর্গ করেই লেখা। ‘দ্য টর্চার্ড পোয়েটস ডিপার্টমেন্ট’ অ্যালবামের এই ট্র্যাকে ফুটবল খেলার নানা টার্ম ব্যবহার করে টেইলর বুঝিয়ে দিয়েছিলেন যে তার জীবনের চূড়ান্ত ট্রফি বা ‘এন্ডগেম’। বিয়ের মঞ্চে ট্র্যাভিসের গলায় মালা দেওয়ার জন্য এর চেয়ে পারফেক্ট গান আর একটাও হতে পারে না।

ট্রাভিস কেলসিটেইলর সুইফটবিয়ে
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise