Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
মানুষের হাসিতেই তোফায়েলের তৃপ্তি
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় স্ক্রিন টাইম

বিষয় চলচ্চিত্র

৫ ঘরানায় স্করসেসির সিনেমা

রুদ্র আরিফ
রুদ্র আরিফ
agamir somoy
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০২:২৫
শেয়ার করুন:
৫ ঘরানায় স্করসেসির সিনেমা

গ্যাংস অব নিউ ইয়র্ক: রাজপথে রক্ত, আগুন ও প্রাতিষ্ঠানিক দুর্নীতির মধ্য দিয়ে জন্ম হয়েছে আমেরিকার - চলচ্চিত্রকার: মার্টিন স্করসেসি

মার্টিন স্করসেসি। ‘নিউ হলিউড’ বা ‘আমেরিকান নিউ ওয়েভ’-এর অন্যতম অগ্রদূত। ১৭ নভেম্বর তার ৮৪তম জন্মদিন। দীর্ঘ ক্যারিয়ারে তিনি বিভিন্ন ঘরানায় বুদ্ধিদীপ্ত ও চিন্তাশীল চলচ্চিত্র নির্মাণ করেছেন। সেগুলোর মধ্য থেকে পাঁচটির সঙ্গে বোঝাপড়া করেছেন  রুদ্র আরিফ

 

নিও-নয়্যা সাইকোলজিক্যাল ড্রামা: ট্যাক্সি ড্রাইভার

এ ধারার চলচ্চিত্রে মূল কাহিনির কেন্দ্রবিন্দুকে চরিত্রের ভেতরের দিকে টেনে নিয়ে ক্লাসিক ‘ফিল্ম নয়্যা’র নৈরাশ্যবাদী, অন্ধকারাচ্ছন্ন এবং নৈতিকভাবে অস্পষ্ট দুনিয়াকে নতুন রূপে দেখানো হয়। মার্টিন স্করসেসির ‘ট্যাক্সি ড্রাইভার’কে (১৯৭৬) আধুনিক নিও-নোয়ার সাইকোলজিক্যাল ড্রামার একটি চূড়ান্ত রূপরেখা হিসেবে গণ্য হয়। এটি প্রথাগত ফিল্ম নয়্যার বৈশিষ্ট্য গুঁড়িয়ে দিয়ে ভিয়েতনাম যুদ্ধোত্তর আমেরিকান সমাজের বিশেষ উদ্বেগ, শহুরে অবক্ষয় আর মনস্তাত্ত্বিক বিচ্ছিন্নতা ফুটিয়ে তুলেছে। প্রচলিত বাহ্যিক রহস্য সমাধানদাতা গোয়েন্দার পরিবর্তে এটি ক্যামেরার দৃষ্টি অন্তর্মুখী করে কেন্দ্রীয় চরিত্রের ক্রমশ ভেঙে পড়ার মানসিকতাকে রহস্যের কেন্দ্রবিন্দুতে পরিণত করেছে। চল্লিশের দশকের ক্লাসিক নয়্যা ঘরানার শৈল্পিক ছায়া হটিয়ে চলচ্চিত্রটির প্রেক্ষাপট সত্তরের দশকের ম্যানহাটানের কঠোর ও রূঢ় বাস্তবতা তুলে ধরেছে। এখানে বৃষ্টি আর নিয়নের আলোয় সিক্ত রঙের বিন্যাসে শহরটিকে দেখানো হয়েছে ঝাপসা ও বাঁকা উইন্ডশিল্ডের মধ্য দিয়ে, যা একটি জাগ্রত দুঃস্বপ্ন যেন ফুটিয়ে তোলে।

 

স্পোর্টস ড্রামা: রেজিং বুল

এই ঘরানায় খেলাধুলাকে পটভূমিতে রেখে গভীর মানবিক অনুভূতি, ব্যক্তিগত সংগ্রাম এবং নৈতিক দ্বন্দ্ব প্রকাশ করা হয়। স্করসেসির ‘রেজিং বুল’ (১৯৮০) এ ধারায় তৈরি হলেও তা স্পোর্টস ড্রামাকে সম্পূর্ণ উল্টে দিয়ে নতুন রূপ হাজির করেছে। হলিউডের সাধারণ স্পোর্টস সিনেমায় সুবিধাবঞ্চিতদের ঘুরে দাঁড়ানোর অনুপ্রেরণামূলক গল্প এবং গৌরবময় বিজয়ের ওপর ভিত্তি করা হলেও এখানে তিনি একটি অন্ধকার ও মনস্তাত্ত্বিক চরিত্র-বিশ্লেষণে জোর দিয়েছেন। এই চলচ্চিত্রে বক্সিংকে কোনো গৌরব অর্জনের মাধ্যম হিসেবে নয়; বরং আত্মবিনাশ, ট্র্যাজিক পুরুষত্ব এবং অন্তর্নিহিত যন্ত্রণার নির্মম রূপক করে তুলেছেন নির্মাতা।


ক্লাসিক হলিউড এপিকের চিরচেনা বিশাল পরিধিতে স্করসেসি চলচ্চিত্র নির্মাণ করলেও তাতে নিজস্ব সিগনেচার স্টাইলের কঠোর বাস্তববাদ জুড়ে দিয়েছেন

 

এপিক হিস্ট্রিক্যাল ড্রামা: গ্যাংস অব নিউ ইয়র্ক

নির্দিষ্ট অঞ্চলের প্রেমকাহিনি বা ঘরোয়া রাজনৈতিক ষড়যন্ত্রের ওপর আলোকপাতের বদলে এ ধারার চলচ্চিত্র দেখায়— বিশ্বকে বদলে দেওয়া বড় ঘটনাগুলো কীভাবে বীরত্বপূর্ণ চরিত্রগুলোকে প্রভাবিত করে কিংবা তারা কীভাবে সেই ঘটনাগুলোর ওপর প্রভাব ফেলে। স্করসেসির ‘গ্যাংস অব নিউ ইয়র্ক’ (২০০২) এমন একটি সুবিস্তৃত ও সহিংস এপিক হিস্ট্রিক্যাল ড্রামা, যা আধুনিক আমেরিকার জন্মলগ্নের অন্ধকার পৌরাণিক কাহিনি হিসেবেও বিবেচিত। উনিশ শতকের মাঝামাঝি সময়ের ম্যানহাটান শহরতলির প্রেক্ষাপটে নির্মিত এই চলচ্চিত্রে এক ঐতিহাসিক বস্তিকে মহিমান্বিত ও শেক্সপিয়রধর্মী মঞ্চনাটক ভঙ্গিমায় রূপান্তর করা হয়েছে, যেখানে একটি জাতির বিশৃঙ্খলভাবে গড়ে ওঠার প্রক্রিয়ার সঙ্গে ব্যক্তিগত প্রতিশোধের সংঘাত ঘটে। ক্লাসিক হলিউড এপিকের চিরচেনা বিশাল পরিধিতে স্করসেসি এই চলচ্চিত্র নির্মাণ করলেও তাতে নিজস্ব সিগনেচার স্টাইলের কঠোর বাস্তববাদ জুড়ে দিয়ে ঘরানাটিকে নতুন রূপ দিয়েছেন। ‘গ্যাংস অব নিউ ইয়র্ক’ মূলত পৌরাণিক নায়ক বনাম খলনায়কের তীব্র লড়াইয়ের প্রকাশ। আমস্টারডাম ভ্যালন এখানে ধ্রুপদি রক্তক্ষয়ী প্রতিশোধের খোঁজ করে আর উইলিয়াম ‘বিল বুচার’ কাটিং চরিত্রটি একটি উদীয়মান সাম্রাজ্যের ভয়াল ও ভূমিপুত্রবাদী সত্তার প্রতীক। নির্মাতা এখানে স্পষ্টভাবে দেখিয়েছেন, কোনো শান্ত আইনসভা কক্ষে নয়; বরং রাজপথে রক্ত, আগুন ও প্রাতিষ্ঠানিক দুর্নীতির মধ্য দিয়ে জন্ম হয়েছে আমেরিকার।

 

অ্যাডভেঞ্চার ড্রামা: হুগো

সাধারণ রোমাঞ্চকর চলচ্চিত্রে দ্রুতগতির অ্যাকশন, স্টান্ট এবং বাহ্যিক খলনায়কদের পরাজিত করার ওপর নির্ভর করা হলেও অ্যাডভেঞ্চার ড্রামা মানুষের পারস্পরিক সম্পর্ক, জটিল আবেগীয় বিষয়বস্তু এবং মনস্তাত্ত্বিক বিকাশে আলো ফেলে। এই ঘরানায় শৈশবের কৌতূহল ও রোমাঞ্চের সঙ্গে একটি ঐতিহাসিক চরিত্রের গভীর আবেগঘন জীবন স্করসেসি ফুটিয়ে তুলেছেন ‘হুগো’তে (২০১১)। এখানে ত্রিশের দশকের প্যারিসের একটি রেলওয়ে স্টেশন যেন পরিণত হয়েছে এক বিশাল ঘড়ির কাঁটার খেলার মাঠে। স্টেশনের ইন্সপেক্টরের চোখ ফাঁকি দিতে বালক হুগো সেই ঘড়ির ভেতরের গোপন পথ দিয়ে ছায়ার মতো ঘুরে বেড়ায় এবং বিশাল ঘড়ির ডায়াল বেয়ে ওপরে ওঠে। ঘড়ির চাকার জাদুকরী ঘূর্ণনের আড়ালে লুকিয়ে আছে একাকিত্ব, পরিবারহীনতা আর শোকের গল্প। ‘হুগো’র ক্লাইমেক্সটি ওই বালকের ব্যক্তিগত গল্প থেকে সরে এসে এক বিশাল ঐতিহাসিক নাটকের দিকে মোড় নেয়, যার কেন্দ্রে রয়েছেন বাস্তব জীবনের জাদুকরী চলচ্চিত্রের পথপ্রদর্শক জর্জ মেলিয়েস। কীভাবে শিল্পীরা একসময় বিস্মৃতির অতলে হারিয়ে যান এবং তাদের সৃষ্টিকে ভুলে যাওয়ার হাত থেকে বাঁচানো আমাদের দায়িত্ব— সেই বার্তা ছড়ায় চলচ্চিত্রটি।

 

এপিক ডার্ক কমেডি: দ্য ওলফ অব ওয়াল স্ট্রিট

মৃত্যু, যুদ্ধ, অপরাধ বা সামাজিক অবক্ষয়ের মতো গুরুগম্ভীর, নিষিদ্ধ বা গভীরভাবে অস্বস্তিকর বিষয় বেছে নিয়ে সেগুলোকে তীব্র ব্যঙ্গাত্মক, শ্লেষাত্মক ও অযৌক্তিক দৃষ্টিভঙ্গি থেকে বিশ্লেষণ করে এ ধারার চলচ্চিত্র। এর একদিকে উচ্চঝুঁকি ও গভীর আবেগীয় ওজন যেমন ধরে রাখা হয়, তেমনি অন্যদিকে তীব্র ও নিষ্ঠুর রসবোধের সঙ্গে সেটির ভারসাম্য বজায় রাখে। স্করসেসি তার ‘দ্য ওলফ অব ওয়াল স্ট্রিট’-এ (২০১৩) কেন্দ্রীয় চরিত্রের নৈতিক অবক্ষয়ের চরম অযৌক্তিকতা, কাঠামোগত মহিমান্বিত রূপ এবং শেক্সপিয়রধর্মী ট্র্যাজেডির প্রকাশ ঘটিয়েছেন। তিন অঙ্কের মহাকাব্যিক কাঠামোতে গড়া হয়েছে এর আখ্যান, যার প্রথম অঙ্কে ঘটে একটি দানবের জন্ম। দ্বিতীয় ও তৃতীয় অঙ্কে যথাক্রমে রয়েছে অতিরঞ্জনের জৌলুস এবং পতন ও উত্তরাধিকারের গল্প।

 

ঘরানাস্করসেসিস্পোর্টস ড্রামারেজিং বুলহুগোঅ্যাডভেঞ্চারডার্ক কমেডিস্ক্রিন টাইম
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আ.লীগের সঙ্গে ‘যোগাযোগ’, নজরদারিতে এসপি জাহাঙ্গীর

    আ.লীগের সঙ্গে ‘যোগাযোগ’, নজরদারিতে এসপি জাহাঙ্গীর

    অন্ধকারের অন্তরে কার বিপুল আলোর সন্ধান!

    অন্ধকারের অন্তরে কার বিপুল আলোর সন্ধান!

    সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ছিনতাই

    সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ছিনতাই

    প্রাথমিকের পদক বিতরণে টিকটকার মামুন, শোরগোলের পর নামানো হলো মঞ্চ থেকে

    প্রাথমিকের পদক বিতরণে টিকটকার মামুন, শোরগোলের পর নামানো হলো মঞ্চ থেকে

    নিরাপত্তার শঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়লেন ২ বিদেশি শিক্ষার্থী

    নিরাপত্তার শঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়লেন ২ বিদেশি শিক্ষার্থী

    কার্যক্রম নিষিদ্ধ যুক্তরাষ্ট্র আ.লীগ নেতাদের দিল্লিযাত্রা, বলছেন হাসিনার সঙ্গে হবে বৈঠক

    কার্যক্রম নিষিদ্ধ যুক্তরাষ্ট্র আ.লীগ নেতাদের দিল্লিযাত্রা, বলছেন হাসিনার সঙ্গে হবে বৈঠক

    ব্যাংকই চেনেন না তারা, অথচ অ্যাকাউন্টে লেনদেন সোয়া তিন কোটি

    ব্যাংকই চেনেন না তারা, অথচ অ্যাকাউন্টে লেনদেন সোয়া তিন কোটি

    আসাদের মতো যত্নশীল স্বামী, দায়িত্বশীল পুরুষ আগে পাইনি: পারশা

    আসাদের মতো যত্নশীল স্বামী, দায়িত্বশীল পুরুষ আগে পাইনি: পারশা

    রাজধানীতে আ.লীগ নেতাকে ছাড়াতে গিয়ে আটক স্বেচ্ছাসেবক দলের নেতা

    রাজধানীতে আ.লীগ নেতাকে ছাড়াতে গিয়ে আটক স্বেচ্ছাসেবক দলের নেতা

    আবার রাজধানীতে থানার ভেতরে ককটেল বিস্ফোরণ

    আবার রাজধানীতে থানার ভেতরে ককটেল বিস্ফোরণ

    উত্তরা ব্যাংককে ঠকিয়ে যাচ্ছে চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানের কোম্পানি

    উত্তরা ব্যাংককে ঠকিয়ে যাচ্ছে চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানের কোম্পানি

    ছাত্রীকে ধর্ষণের দায়ে সেই মাদ্রাসা শিক্ষকের মৃত্যুদণ্ড

    ছাত্রীকে ধর্ষণের দায়ে সেই মাদ্রাসা শিক্ষকের মৃত্যুদণ্ড

    গ্রামে গ্রামে তৃষ্ণা মেটান কামরুল

    গ্রামে গ্রামে তৃষ্ণা মেটান কামরুল

    স্কুলে ভর্তিতে প্রথম শ্রেণি ছাড়া সব ক্লাসে পরীক্ষা

    স্কুলে ভর্তিতে প্রথম শ্রেণি ছাড়া সব ক্লাসে পরীক্ষা

    ছাত্রশক্তির ঢাবি সভাপতির ওপর হামলার ঘটনায় মামলা

    ছাত্রশক্তির ঢাবি সভাপতির ওপর হামলার ঘটনায় মামলা